এক্সপ্লোর

WB Election 2021: ঝাড়গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, মৃত ১

ঘটনায় গ্রেফতার উভয়পক্ষের ২

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ভোটের দিন যত এগিয়ে আসছে, ততঅ বাড়ছে রাজনৈতিক হিংসা। এবার ভোটের মুখে ঝাড়গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। 

বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে শাসকদল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীকে মারধরের অভিযোগ করেছে বিজেপি। দু’পক্ষের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তৃণমূলের অভিযোগ, তাঁদের কর্মীকে পিটিয়ে খুন করেছে বিজেপি। অথচ পুলিশের প্রাথমিক রিপোর্টে দাবি করা রয়েছে, মৃতের গায়ে আঘাতের চিহ্ন নেই। তবে মৃত্যুর প্রকৃত কারণ কী? রাজনৈতিক সংঘর্ষে খুন, নাকি অন্য কোনও কারণ? 

ভোটের সপ্তাহ খানেক আগে, ঝাড়গ্রামে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় চড়ছে রাজনীতির পারদ। রবিবার রাতে, অস্বাভাবিক মৃত্যু হয়, দুর্গা সোরেন নামে এই তৃণমূল কর্মীর।

স্থানীয় সূত্রে খবর, গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, নেতুরা বাজার এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের মারে গুরুতর আহত হন দুর্গা সোরেন। ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে আহতকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।

অভিযোগ মানত নারাজ গেরুয়াশিবির। তাদের পাল্টা দাবি, তৃণমূল কর্মীদের মারধরে এক বিজেপি কর্মীর হাত ভেঙে যায়।  

পুলিশ সূত্রে খবর, ঝাড়গ্রাম থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃত তৃণমূল কর্মীর পরিবার। সেখানে কোনও রাজনৈতিক দলের নাম উল্লেখ নেই। উল্টে, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ তুলে ৭-৮জনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে, তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে, ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে।ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশও।পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনায় দুই তৃণমূল ও দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ মার্চ প্রথম দফা নির্বাচনের দিনই ঝাড়গ্রামের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ।

এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় ভাঙড়ে আব্বাস অনুগামীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বোদরা এলাকায়। 

অভিযোগ, গতকাল রাতে আইএসএফ কর্মী আজিত মোল্লার বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গোটা বাড়িই পুড়ে যায়। কোনক্রমে বাইরে বেরিয়ে আসায় অল্পের জন্য রক্ষা পান আইএসএফ কর্মীর পরিবারের সদস্যরা। 

গতকাল ভাঙড়ের বিজয়গঞ্জ এলাকায় সংযুক্ত মোর্চার সভায় উপস্থিত ছিলেন বিমান ও বসু ও আব্বাস সিদ্দিকি। সেই সভায় যাওয়ার কারণেই হামলা বলে আইএসএফ নেতৃত্বের অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget