এক্সপ্লোর

WB Election 2021: দুর্ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ, ভোটপ্রচারে লিফলেট বিলি তৃণমূল প্রার্থীর

লিফলেটে তাঁর অফিসের কিছু কর্মীর বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন তিনি।

করুণাময় সিংহ, মালদা: দুর্ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করে ভোটপ্রচারে লিফলেট বিলি করলেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। লিফলেটে তাঁর অফিসের কিছু কর্মীর বিরুদ্ধেই দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন তিনি। এই ঘটনায় কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বিরুদ্ধেই খারাপ ব্যবহারের অভিযোগে সরব হয়েছে বিরোধী শিবির।

২৬ মে ইন্টারন্যাশনাল sorry day। কিন্তু, ভোটের মরসুমে, মার্চেই ‘সরি’ চেয়ে নিলেন মালদার ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী। লিফলেটে প্রচার করলেন, কর্মীদের দুর্ব্যবহারের জন্য দুঃখিত। মঙ্গলবার নেতাজি মোড় এলাকায় নির্বাচনী প্রচারে লিফলেট বিলি করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পথচলতি সাধারণ মানুষ, অটোচালক, টোটোচালক, বাইক আরোহীদের হাতে লিফলেট তুলে দেন তিনি। লিফলেটে তাঁর অফিসের কিছু কর্মীর ব্যবহারের জন্য দুঃখপ্রকাশ করেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী।

ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘‘গত নির্বাচনে হেরে ছিলাম। তার কারণ অনুসন্ধান করি। অনেকগুলো ঘটনা সামনে আসে। যার মধ্যে আমার অফিসের কর্মীদের ব্যবহার ভাল ছিল না। মানুষ এই বিষয়গুলো আমাকে জানিয়েছে। তাই সত্যি কথাটা মানুষের কাছে স্বীকার করেছি। বয়স বাড়লে ম্যাচিওরিটি বাড়ে। যত ধাক্কা খাব তত শিক্ষা পাব ৷’’

২০১৬ সালের বিধানসভা ভোটে জোট সমর্থিত নির্দল প্রার্থী নীহাররঞ্জন ঘোষের কাছে ৩৯ হাজার ৭২৭ ভোটে পরাজিত হন তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এবার বিধানসভা ভোটেও ইংরেজবাজার আসনে কৃষেন্দুনারায়ণ চৌধুরীকে প্রার্থী করেছে তৃণমূল। ২০১৯ সালের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী ইংরেজবাজারে ৯৪ হাজার ৩৮২ ভোটে এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে তৃণমূল প্রার্থী তাঁর বোধোদয়ের দাবি করলেও, লিফলেট বিলিকে কটাক্ষ করেছে বিরোধী শিবির। মালদা জেলার বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, ‘‘কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে কি মানুষ চেনেন না যে তাঁকে বাড়িতে বাড়িতে গিয়ে পরিচিতিপত্র দিতে হবে। ইংরেজবাজারের মানুষ আগের নির্বাচনে তাঁকে প্রত্যাখ্যান করেছেন। এমনকি তার দলের নেতা-নেত্রীরা প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তাঁর ব্যবহারে এত রুষ্ট হয়েছিলেন। এখন তিনি সাধু সাজছেন এটাই কি পলিটিকাল ট্যাকটিস ৷’’

ইংরেজবাজারের সিপিএম প্রার্থী (সংযুক্ত মোর্চা) কৌশিক মিশ্র বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনে দুর্ব্যবহারের জন্য মানুষ ৪০ হাজার ভোটে তাকে পরাজিত করেছে। এখনও সেই ব্যবহার অব্যাহত রয়েছে। তিনি জিতলে আবার সন্ত্রাসের বাতাবরণ তৈরি হবে। মানুষ এখন শান্তিপ্রিয়। ওসব চায় না। ক্ষমা টমা চেয়ে লাভ হবে না। মানুষ এসবকে গুরুত্ব দেবে না।’’

বিরোধী আক্রমণের মুখে ইংরেজবাজারের তৃণমূল প্রার্থীর ঢাল হয়ে দাঁড়িয়েছে জেলা নেতৃত্ব। মালদা শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি বলেন, ‘‘আমাদের দিদির শিক্ষা আছে। কেউ কিছু অন্যায় করলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত । তাতে কোনো ভুল নেই। উনি বাপের ব্যাটা তাই সত্যিটা স্বীকার করেছেন ৷’’ ২৯ এপ্রিল শেষ দফায় মালদার ইংরেজবাজার বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget