এক্সপ্লোর

WB Election 2021 News:প্রতিবাদ করলেই বদলি! সরকারি কর্মচারীদের অধিকার খর্ব করেছেন মমতা, অভিযোগ অর্জুনের

এক পা দু’ পা করে ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন যতই এগোচ্ছে, ততই রাজনৈতিক পারদ চড়ছে। এবার মাঠে নামল বিজেপি সমর্থিত সরকারি কর্মচারী পরিষদ। গত সাড়ে  নয় বছরে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার যদি কেউ হরণ করে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই কটাক্ষ করেছেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

রুমা পাল, কলকাতা: এক পা দু’ পা করে ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন যতই এগোচ্ছে, ততই রাজনৈতিক পারদ চড়ছে। এবার মাঠে নামল বিজেপি সমর্থিত সরকারি কর্মচারী পরিষদ। গত সাড়ে  নয় বছরে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার যদি কেউ হরণ করে থাকেন, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই কটাক্ষ করেছেন বিজেপি নেতা অর্জুন সিংহ।

কোনও প্রতিবাদ করলে রাজ্য সরকারি কর্মচারীদের বদলি করে দেওয়া হচ্ছে। বালি পাচার কয়লা, চুরির ভাগ চাইছেন না তাঁরা, চাইছেন নিজেদের অধিকার।।বকেয়া ডিএ তাঁদের না দিয়ে রাজ্য সরকার বঞ্চিত করছে, এমনটাই অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিংহর।

এদিন বিজেপি সমর্থিত সরকারি কর্মচারী পরিষদের কোল ভবনের সামনে গণ অবস্থানে এসে তিনি এ কথা বলেন। বিজেপি সমর্থিত সরকারি কর্মচারী পরিষদ এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে বলে প্রতিবাদে সোচ্চার হন।সম্প্রতি যেসব রাজ্য সরকারি কর্মচারীরা বিজেপি করেন, তাঁদের অন্যত্র দূরের জেলায় বদলি করার বিরোধিতা করে, প্রতিবাদে শামিল হন। অর্জুন সিংহর নেতৃত্বে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ শীল সহ একটি প্রতিনিধিদল রাজ্যপালের কাছে সরকারি কর্মচারীদের বদলির সংক্রান্ত একটি ডেপুটেশনও দেন। দেবাশীষ শীল জানান, রাজ্যপাল তাদের বলেছেন, ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা সব থেকে পিছিয়ে রয়েছেন।জেলায় জেলায় প্রশাসনের মধ্যে কিছু অরাজকতা সৃষ্টি হয়েছে যার শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা।এ সংক্রান্ত একটি নোট মুখ্য সচিবের কাছে পাঠাবেন রাজ্যপাল, এমনটাই দাবি সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীলের।

অন্যদিকে,  তৃণমূল কংগ্রেস সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক দিব্যেন্দু রায় বলেন, কোন কর্মচারী বদলি প্রশাসনিক সিদ্ধান্ত। সরকার করতেই পারে। সরকারি কর্মচারী পরিষদের তো লোকই নেই।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই সরকারি কর্মচারীদের পাশে  সহানুভূতির সঙ্গে রয়েছেন। গণঅবস্থানে অর্জুন সিংহর এর উপস্থিতি নিয়ে তার মন্তব্য,  তাঁদের সমস্যার সমাধানের জন্য কোন দলীয় প্রতিনিধির প্রয়োজন হয় না।

রাজনৈতিক মহলের বিশ্লেষণ ভোটযুদ্ধে সরকারি কর্মচারীরা একটি বড় ফ্যাক্টর। এই ভোট অংকের ফলাফল কি দাঁড়াবে তা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget