এক্সপ্লোর

WB Election 2021:আপত্তি অশোকের,শিলিগুড়িতে মন্ত্রীর জমির পাট্টা বিলি কর্মসূচীতে রাশ টানলেন জেলাশাসক

গৌতম দেবের দাবি, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই তিনি পাট্টা বিলি করতে চেয়েছিলেন। কিন্তু সিপিএম বিধায়কের আপত্তিতে তা হয়নি। পাল্টা অশোক ভট্টাচার্যের দাবি, ২০১০ সালে পাট্টা বিলির জন্য ৬৪১ জন প্রাপকদের তালিকা তৈরি হয়।  কিন্তু এখন ৬৪১ জনকে বাদ দিয়ে ২০২ জনকে পাট্টা দিলে এলাকায় আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারত। 

সনৎ ঝা, দার্জিলিং: গত ২৬ ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  ওই দিনই শিলিগুড়ির কিছু জায়গায় জমিহীনদের জমির পাট্টা বিলির কর্মসূচি নিয়েছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। কিন্তু সিপিএম নেতা তথা শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য আপত্তি জানিয়ে চিঠি দেন জেলাশাসককে।  তারপরই জেলাশাসকের নির্দেশে বন্ধ হয়ে যায় পাট্টা বিলি।

মন্ত্রীর পাট্টা বিলিতে রাশ টানলেন জেলাশাসক!  গত শুক্রবারই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গেই  চালু হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। 

এই পরিস্থিতিতে শুক্রবার শিলিগুড়ির কিছু জায়গায় জমিহীনদের মধ্যে জমির পাট্টা বিলির তোড়জোড় শুরু করেছিলেন পর্যটনমন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল বিধায়ক গৌতম দেব।  ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভার যে অংশ শিলিগুড়ির মধ্যে পড়ে সেখানেই ২০২ জন গৃহহীনকে পাট্টা বিলির কর্মসূচি নিয়েছিলেন মন্ত্রী। এ নিয়ে শিলিগুড়ি পুরসভার আর্বান ডেভেলপমেন্ট  ডিস্ট্রিবিউশন কমিটির অনুমতিও নিয়েছিলেন তৃণমূল বিধায়ক।  কিন্তু শিলিগুড়ি পুরসভার প্রশাসক তথা সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য কর্মসূচি নিয়ে আপত্তি জানিয়ে চিঠি লেখেন জেলাশাসককে। তারপরই জেলাশাসকের নির্দেশে বন্ধ হয়ে যায় পাট্টা বিলি।  

গৌতম দেবের দাবি, নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই তিনি পাট্টা বিলি করতে চেয়েছিলেন। কিন্তু সিপিএম বিধায়কের আপত্তিতে তা হয়নি। পাল্টা অশোক ভট্টাচার্যের দাবি, ২০১০ সালে পাট্টা বিলির জন্য ৬৪১ জন প্রাপকদের তালিকা তৈরি হয়।  কিন্তু এখন ৬৪১ জনকে বাদ দিয়ে ২০২ জনকে পাট্টা দিলে এলাকায় আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারত। 

শিলিগুড়ি পুরসভার সিপিআইএম নেতা ও প্রশাসক অশোক ভট্টাচার্য বলেন, ‘‘২০১০- সালেই শিলিগুড়ির কয়েকটি ওয়ার্ডে ৬৪১ জন জমিহীনকে জমি দেওয়ার তালিকা তৈরি হয়েছিল। তাঁরা জমির খাজনাও দিয়েছেন।  ২০১৪ সাল থেকে গৌতম দেবের আপত্তিতেই পাট্টা দেওয়া যায়নি। ৬৪১ জনকে না দিয়ে ২০২ জনকে দেওয়া হলে আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হত।’’

কর্মসূচির সময় নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।  মন্ত্রীর দাবি, তিনি ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কর্মসূচির প্রস্তুতি নিয়েছিলেন।  পাল্টা সিপিএমের দাবি, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর মন্ত্রী পাট্টা বিলি করার তোড়জোড় করেছিলেন। ডাবগ্রাম ফুলবাড়ির সিপিএম নেতা দিলীপ সিংহও নির্বাচনী আচরণবিধির প্রসঙ্গ তুলে জেলাশাসককে চিঠি দিয়েছিলেন। সব মিলিয়ে বন্ধ পাট্টা বিলি।  সরগরম শিলিগুড়ির রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget