এক্সপ্লোর

WB Election 2021: ‘আজকের সিনেমা হিট, ৩০-৩৫ হাজার ভোটে জিতব...’ বললেন আত্মবিশ্বাসী রাজ

রাজ চক্রবর্তী বলেন, "একশো শতাংশ আশাবাদী। আমি আমার মতো করে চেষ্টা করেছি। পার্টির কর্মীরা অনেক খেটেছেন। মানুষের ভালোবাসা রয়েছে। আমার বিশ্বাস, দিনের শেষে আমরাই হাসব। আজকের সিনেমা হিট করে গিয়েছে ৷’’

ঝিলম করঞ্জাই, ব্যারাকপুর: প্রথমবার ভোটে লড়ছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। আজ, বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকেই বেরিয়ে পড়েছেন তিনি। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ। তিনি বলেন, "একশো শতাংশ আশাবাদী। আমি আমার মতো করে চেষ্টা করেছি। পার্টির কর্মীরা অনেক খেটেছেন। মানুষের ভালোবাসা রয়েছে। আমার বিশ্বাস, দিনের শেষে আমরাই হাসব। আজকের সিনেমা হিট করে গিয়েছে ৷’’ রাজ আরও জানান, "৩০ থেকে ৩৫ হাজার ভোটে লিড নিয়ে জিতব।"

রাজের মতে, কিছু কিছু সিনেমার ট্রেলার দেখেই বোঝা যায়, সেই সিনেমা হিট হবে কিনা। ভোটের প্রচারে মানুষের যে আশীর্বাদ পেয়েছি, তাতে শেষ হাসি আমরাই হাসব। সিনেমার জগতে তিনি তারকা পরিচালক হলেও রাজনীতির দুনিয়ায় তাঁর হাতে খড়ি সবে হয়েছে। তাই নিজেকে তারকা প্রার্থী বলতে নারাজ রাজ চক্রবর্তী। বরং নিজেকে যোদ্ধা হিসেবেই দেখছেন বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রাজ চক্রবর্তী জানান, ‘‘আমরা কিছু কিছু সিনেমার ট্রেলার এবং প্রোমো দেখে আগে থেকেই বুঝতে পারি, সিনেমাটা কোনদিকে যেতে পারে। ভোটের ক্ষেত্রে যেভাবে মানুষের সমর্থন পেয়েছি, তাতে মনে হচ্ছে আজ সিনেমাটা হিট করে যাবে। আমাদের ৩০-৩৫ হাজার ভোটের লিড থাকবে ৷’’

বুধবারই করোনা আক্রান্ত হয়েছেন রাজ চক্রবর্তীর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ব্যারাকপুরের প্রার্থী হিসেবে রাজের মনোনয়নপত্র পেশের দিন তাঁর সঙ্গে ছিলেন শুভশ্রী। স্ত্রী এখন করোনা আক্রান্ত, এই প্রসঙ্গে রাজ বলেন, 'শুভশ্রী অনেক সাপোর্ট করেছে। আমি ব্যারাকপুরে আছি। ও বাড়ির লোকজনকে সামলাচ্ছে।'

এদিকে, আজ সকালেই কাঁচরাপাড়ায় ভোট দিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী মুকুল রায় ৷ ভাটপাড়ায় ছেলে পবন সিংহকে নিয়ে ভোট দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি জানান, ‘‘সারাদিন মনিটরিং করব। কোথাও যেন কোনও গণ্ডগোল না হয়। গণ্ডগোল করলে প্রশাসনকে জানাব। প্রশাসন যদি টেক আপ করে ভাল, না হলে আমাদের মাঠে নামতে হবে ৷’’

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget