এক্সপ্লোর

WB Election 2021: ভোটের মুখে দেশপ্রাণের জন্মভিটে সংস্কারে অর্থ বরাদ্দ! তুঙ্গে শাসক-বিরোধী তরজা

ভোটমুখী বঙ্গে বাঙালি আবেগ উস্কে দিতে নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, সবার মুখেই ঘুরে ফিরে আসছে... রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, শহিদ ক্ষুদিরাম, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দের মত মনীষীদের নাম!

ঋত্বিক মণ্ডল, পূর্ব মেদিনীপুর: দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও নগরোন্নয়ন দফতর। ভোটের আগে রাজনীতি করতেই টাকা বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল।

ভোটমুখী বঙ্গে বাঙালি আবেগ উস্কে দিতে নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, সবার মুখেই ঘুরে ফিরে আসছে... রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, শহিদ ক্ষুদিরাম, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি অরবিন্দের মত মনীষীদের নাম!

এই অবস্থায়, এবার ভোটের মুখে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মভিটে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। যা নিয়ে তুঙ্গে তরজা। কাঁথির দু’নম্বর ব্লকের চণ্ডীভেটি গ্রামে দেশপ্রাণের জন্মভিটে। সেটি সংস্কারের জন্য দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ১ কোটি টাকা । এবং রাজ্য সরকারের নগরোন্নয়ন দফতর ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছে।

দেশপ্রাণের লক্ষ্য ছিল একটাই! পরাধীনতার শৃঙ্খল মুক্ত করা! কিন্তু, আজকের ভারত তো রাজনীতিময়। তাই দেশপ্রাণের বাড়ি সংস্কার ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে জন্মভিটে অবহেলায় পড়ে রয়েছে, আর ঠিক ভোটের প্রাক্কালে গিমিক দিতে  দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও রাজ্য সরকারের ফান্ড থেকে বাসভূমি সংস্কারের জন্য টাকা বরাদ্দ করা হচ্ছে... এই সরকার এই ভাবে সাধারণ মানুষকে ভাঁওতা দেওয়ার চেষ্টা করছে।’’

পূর্ব মেদিনীপুরের সিপিএম জেলা কমিটির সদস্য ঝড়েশ্বর বেরা জানান, সারা বছর বীরেন্দ্রনাথ শাসমলের বাসভূমি অবহেলায় পড়ে থাকে, আর ভোট এলেই মনে পড়ে তাঁর কথা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কাঁথি ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা জানান ‘‘আমরা আগেই এলাকায় তৈরি করেছি অডিটোরিয়াম, স্কুল, এলাকায় বসানো হয়েছে তার মূর্তিও। যেহেতু এখন ভোট ঘোষণা হয়ে গেছে  তাই ভোটের পরে এই বরাদ্দের টাকা দিয়ে বাসভবন সংস্কার করা হবে।’’

রাজনীতিকে সমাজকল্যাণের সমার্থক মনে করতেন বীরেন্দ্রনাথ শাসমল ৷ মেদিনীপুর ইউনিয়ন বোর্ডের কর-বন্ধ আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। যোগ দিয়েছিলেন লবণ সত্যাগ্রহে। এক সময় প্রদেশ কংগ্রেস সভাপতিও নির্বাচিত হন। সেই দেশপ্রাণের জন্মভিটে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা নিয়েই ভোটের মুখে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget