এক্সপ্লোর

WB Election 2021: ব্যারাকপুরের লালকুঠি এলাকায় রাজ চক্রবর্তীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান বিজেপি কর্মীদের !

বৃহস্পতিবার ভোটের দিন ব্যারাকপুরের লালকুঠি এলাকায় রাজ চক্রবর্তীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে ৷

ব্যারাকপুর: রাজনীতিতে সবে হাতে খড়ি হয়েছে ৷ এবারের নির্বাচন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর কাছে অবশ্যই কঠিন পরীক্ষা ৷ সকাল থেকেই এদিন নিজের কেন্দ্রের বিভিন্ন ভোটদান কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন রাজ ৷ সংবাদমাধ্যমকে জানিয়েওছেন যে তিনি ভোটে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চত ৷ এর মধ্যেই  ব্যারাকপুরের লালকুঠি এলাকায় রাজ চক্রবর্তীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান ওঠে ৷ রাজকে ঘিরে বিজেপি কর্মীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন ৷ এদিকে ব্যারাকপুরে তাদের পার্টির ক্যাম্প অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ বিজেপির ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ 

প্রথমবার ভোটে লড়ছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। আজ, বৃহস্পতিবার ভোটের দিন সকাল থেকেই বেরিয়ে পড়েছেন তিনি। জয়ের ব্যাপারে অবশ্য আত্মবিশ্বাসী রাজ। তিনি বলেন, "একশো শতাংশ আশাবাদী। আমি আমার মতো করে চেষ্টা করেছি। পার্টির কর্মীরা অনেক খেটেছেন। মানুষের ভালোবাসা রয়েছে। আমার বিশ্বাস, দিনের শেষে আমরাই হাসব। আজকের সিনেমা হিট করে গিয়েছে ৷’’ রাজ আরও জানান, "৩০ থেকে ৩৫ হাজার ভোটে লিড নিয়ে জিতব।"

রাজের মতে, কিছু কিছু সিনেমার ট্রেলার দেখেই বোঝা যায়, সেই সিনেমা হিট হবে কিনা। ভোটের প্রচারে মানুষের যে আশীর্বাদ পেয়েছি, তাতে শেষ হাসি আমরাই হাসব। সিনেমার জগতে তিনি তারকা পরিচালক হলেও রাজনীতির দুনিয়ায় তাঁর হাতে খড়ি সবে হয়েছে। তাই নিজেকে তারকা প্রার্থী বলতে নারাজ রাজ চক্রবর্তী। বরং নিজেকে যোদ্ধা হিসেবেই দেখছেন বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। রাজ চক্রবর্তী জানান, ‘‘আমরা কিছু কিছু সিনেমার ট্রেলার এবং প্রোমো দেখে আগে থেকেই বুঝতে পারি, সিনেমাটা কোনদিকে যেতে পারে। ভোটের ক্ষেত্রে যেভাবে মানুষের সমর্থন পেয়েছি, তাতে মনে হচ্ছে আজ সিনেমাটা হিট করে যাবে। আমাদের ৩০-৩৫ হাজার ভোটের লিড থাকবে ৷’’

ব্যারাকপুরে রাজের প্রতিপক্ষ বিজেপির প্রার্থী চন্দ্রমণি শুক্লা। মাস খানেক আগেই যাঁর ছেলে খুন হয়েছেন। সেই ‘মণীশ শুক্লা হত্যাকাণ্ডে’র আবেগও ব্যারাকপুরের আসন জিততে পদ্ম শিবিরের হাতিয়ার হতে পারে। কিন্তু প্রথমবার বিধানসভা নির্বাচনী প্রার্থী হয়েও সম্মুখ সমরে নির্ভীক রাজ চক্রবর্তী। অর্জুন-গড়ের আসন জিততে একশো শতাংশ আত্মবিশ্বাসীও বটে হালিশহর, কাঁচরাপাড়ার ‘ভূমিপুত্র’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget