এক্সপ্লোর

WB Election 2021: ৪৮ ঘণ্টার মধ্যে দুবার, ফের বিস্ফোরণ গলসিতে

গত রবিবার রাত নটা নাগাদ গলসির আটপাড়া এলাকায় ফটিক শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় ফটিক শেখকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গলসির রাইপুরে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে আটপাড়ার বিস্ফোরণস্থলের দূরত্ব মাত্র এক কিলোমিটার।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের বিস্ফোরণ পূর্ব বর্ধমানের গলসিতে। রাইপুরে অঙ্গনওয়াড়ি স্কুলের পাশে নির্মীয়মান বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ। এলাকায় আতঙ্ক। আটচল্লিশ ঘণ্টার মধ্যে দুটি বিস্ফোরণের ঘটনায় একে অপরকে দুষে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

রবিবার আটপাড়া। মঙ্গলবার রাইপুর। ভোটের আবহে ৪৮ ঘণ্টার মধ্যে দু-দুটি বিস্ফোরণ পূর্ব বর্ধমানের গলসিতে। ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। গলসির রাইপুরে একটি নির্মীয়মান বাড়ি থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। যে নির্মীয়মান বাড়িতে বিস্ফোরণ হয়, তার পাশেই রয়েছে একটি অঙ্গনওয়াড়ি শিশুশিক্ষা কেন্দ্র। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দা রুনা খাতুনের কথায়, ‘‘বাড়িতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ। কেঁপে ওঠে এলাকা। মনে হয় বোমা মজুত করা ছিল। এখানে কেন এভাবে বোমা মজুত করা হবে। পাশেই শিশুশিক্ষা কেন্দ্র। ওখানে বাচ্চারা খেলে। এদিন রোদ থাকায় খেলতে আসেনি। এলে বড় ঘটনা ঘটে যেত ৷’’

যে নির্মীয়মান বাড়িতে বিস্ফোরণ ঘটেছে, তার ভিত থেকে সবে মেঝে পর্যন্ত উঠেছে। বাড়ির মালিক রফিকুল শেখ পেশায় রাজমিস্ত্রি। পরিবার সূত্রে দাবি, আর্থিক টানাপোড়ের কারণে গত ৫ থেকে ৬ মাস নির্মাণকাজ বন্ধ ছিল। অর্ধসমাপ্ত বাড়ির মালিক শাকিলা বিবি জানান, ‘‘ছেলে কেরলে রাজমিস্ত্রির কাজ করে। বাইরে কাজ করে কষ্ট করে বাড়িটা করছিল। রাজনীতির সঙ্গে আমরা নেই। বাড়ির ভিতর কে কী ভরে রেখে দিয়ে গেল, কী করে জানব বলো ৷’’

গত রবিবার রাত নটা নাগাদ গলসির আটপাড়া এলাকায় ফটিক শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয়। ওই ঘটনায় ফটিক শেখকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গলসির রাইপুরে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে আটপাড়ার বিস্ফোরণস্থলের দূরত্ব মাত্র এক কিলোমিটার। কয়েক মাস আগে গলসির আটপাড়ায় একটি শিশুশিক্ষা কেন্দ্রের পরিত্যক্ত শৌচাগারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় ছাদ। একই জায়গায় একের পর এক বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক তরজা অব্যাহত। বর্ধমান সদর সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি রমন শর্মা জানান, ‘‘আজও বিস্ফোরণ। গত পরশু ফটিক শেখের বাড়িতে বিস্ফোরণ। ফটিক শেখ তৃণমূল কর্মী। ভোট ব্যাহত করতে এমন কাজ। বোমা মজুত আছে। এই অভিযোগ বারবার জানাচ্ছি। আজ ফের তা প্রমাণ হল ৷’’

পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘মানুষ আমাদের সঙ্গে। গত বিধানসভাতেও আমরা জিতেছি। আমরা কেন বোমা রাখতে যাব। ওখানে বিজেপির আদি নব্যের-দ্বন্দ্ব আছে। তারা বোমা রেখেছে কিনা, পুলিশ তদন্ত করে দেখুক ৷’’২২ এপ্রিল পূর্ব বর্ধমানের গলসি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ৷

সেরা শিরোনাম

BHEL Recruitment : ৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
৪১৫টি সুপারভাইজার ট্রেনি পদে নিয়োগ করছে ভেল , কারা যোগ্য, কীভাবে আবেদন করবেন ?
Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget