এক্সপ্লোর

WB Election 2021: আছে ফৌজদারি মামলা, কান্তি গঙ্গোপাধ্যায়ের নেই গাড়ি, সোনাদানা

রায়দিঘিতে ভোট বৈতরণী পার করাতে এবারও তাঁর কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে বাম নেতৃত্ব। গত ১৭ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন সিপিএম প্রার্থী। সেই সঙ্গে হলফনামা দিয়ে বিষয়-আশয়ের কথা জানিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়।

কলকাতা: এলাকা চেনেন হাতের তালুর মতো। বাম আমলে মন্ত্রী ছিলেন। কিন্তু ২০১১-র পরিবর্তনে তাঁকেও পাল্টে দিয়েছিল রায়দিঘি। হেরেছিলেন ২০১৬-তেও। এবার সেই কান্তি গঙ্গোপাধ্যায়কেই প্রার্থী করেছে সংযুক্ত মোর্চা। আজকে রায়দিঘি কেন্দ্রের সিপিএম প্রার্থীর সম্পত্তির খতিয়ান৷

প্রার্থী বাছাইয়ে এবার তারুণ্যে জোর দিয়েছে বামেরা। সেই সঙ্গে ভরসা রাখা হয়েছে কিছু পোড় খাওয়া মুখের ওপরও। কান্তি গঙ্গোপাধ্যায় তাঁদেরই একজন। রায়দিঘি বিধানসভাকেন্দ্রে এবার সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে লড়াই তৃণমূলের অলোক জলদাতা ও বিজেপি প্রার্থী শান্তনু বাপুলির। নাওয়া-খাওয়া ভুলে চলছে প্রচার। দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক। বাম আমলে সুন্দরবন উন্নয়নমন্ত্রী ছিলেন। সামলেছেন ক্রীড়া ও যুব কল্যাণ দফতরও। কিন্তু, ২০১১ সালে পরিবর্তনে কান্তি গঙ্গোপাধ্যায়ের ভরাডুবি হয় তৃণমূলের তারকা প্রার্থী দেবশ্রী রায়ের কাছে। ২০১৬-তেও গ্ল্যামারের কাছে হারতে হয় পোড় খাওয়া রাজনীতিককে।

রায়দিঘিতে ভোট বৈতরণী পার করাতে এবারও তাঁর কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে বাম নেতৃত্ব। গত ১৭ মার্চ মনোনয়ন জমা দিয়েছেন সিপিএম প্রার্থী। সেই সঙ্গে হলফনামা দিয়ে বিষয়-আশয়ের কথা জানিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায়। হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ সালে তাঁর আয় ছিল ১ লক্ষ ১০ হাজার ১০০ টাকা।  মনোনয়ন জমা দেওয়ার সময় সিপিএম প্রার্থীর হাতে নগদ ছিল ৩ হাজার ৫৫০ টাকা। ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়দিঘির সিপিএম প্রার্থীর জমা আছে ১২ লক্ষ ৯২ হাজার ১৩৯ টাকা। বন্ড, শেয়ার, এনএসএস ও মিউচুয়াল ফান্ডে কোনও সঞ্চয় নেই কান্তির। নেই কোনও গাড়ি বা সোনাদানা। হলফনামা অনুযায়ী, কান্তি গঙ্গোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১২ লক্ষ ৯৫ হাজার ৬৮৯ টাকা। 

শুধু অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়াই নয়, হলফনামায় রায়দিঘির সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী জানিয়েছেন,স্থাবর সম্পত্তি হিসেবে তাঁর রয়েছে শুধু বাড়ি। যার বর্তমান মূল্য ১৭ লক্ষ ৮৫ হাজার টাকা। সব মিলিয়ে কান্তি গঙ্গোপাধ্যায়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩০ লক্ষ ৮০ হাজার ৬৮৯ টকার। ঋণ রয়েছে ৩ লক্ষ ৭৫ হাজার ৮০০ টাকা। হলফনামায় কান্তি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget