এক্সপ্লোর

WB Election 2021: হাসি-ঠাট্টা আর গল্প, স্বভাবসিদ্ধ ঢঙে প্রচার সুজনের

নামের মতো সাধারণ মানুষের কাছেও তিনি সুজন। তাই কেউ এগিয়ে দেন লিকার চা, কেউ ঠান্ডা জল। বাদ যায় না কেক, লজেন্স।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: জনসংযোগ বেরিয়ে আড্ডার ছলে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে প্রচার করছেন যাদবপুরে বামেদের বাজি সুজন চক্রবর্তী। নিছকই ছকে বাঁধা প্রচার নয়। তিনি ভালবাসেন মানুষের সঙ্গে আলাপ জমাতে, নির্ভেজাল আড্ডা দিতে। নির্বাচনী প্রচারে বেরিয়ে তাই স্বভাবসিদ্ধ ঢঙেই মেতে উঠছেন হাসি-ঠাট্টা আর গল্পে। তিনি সুজন চক্রবর্তী।

যাদবপুরের বিদায়ী বাম বিধায়ক, এবারও লড়ছেন পুরনো কেন্দ্র থেকে। যাদবপুরের সিপিএম প্রার্থী (সংযুক্ত মোর্চা) সুজন চক্রবর্তী বলেন, ‘প্রথা তাই যাই, প্রচার করি, আমি কাজ করার চেষ্টা করি ৷’’ প্রার্থী যাদবপুরের হলেও, সুজন চক্রবর্তী থাকেন সোনারপুরে। প্রতিদিন সকালে সাড়ে আটটা থেকে ন’টার মধ্যে চলে আসেন নিজের নির্বাচনী এলাকায়। পার্টি অফিসে কিছুক্ষণ কাটিয়ে নেমে পড়েন কাজে। প্রচারে রাজনৈতিক কথাবার্তা তো আছেই, তবে তাকে ছাপিয়ে যায় প্রার্থীর সঙ্গে ভোটারদের কুশল বিনিময়, ব্যক্তিগত মত বিনিময়।

নামের মতো সাধারণ মানুষের কাছেও তিনি সুজন। তাই কেউ এগিয়ে দেন লিকার চা, কেউ ঠান্ডা জল। বাদ যায় না কেক, লজেন্স। তবে লাল দুর্গ বলে পরিচিত যাদবপুর যে সব সময় বামেদের প্রতি সদয় হয়েছে, ইতিহাস কিন্তু তা বলছে না।  যাদবপুর অঘটন ঘটায়, বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েছিলেন মণীশ, আবার মণীশকে হারান সুজন, এবার কী করবে যাদবপুর ? সিপিএম প্রার্থী সুজয় চক্রবর্তী জানান, ‘‘মানুষ মনে করেছে হারানোর তাই হারিয়েছে, মানুষের পাশে থেকেছি, সবাইকে দেখেছি, মানুষ আমাদের পাশে আছে ৷’’

বাম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বায়োমেডিক্যালের গবেষক সুজন চক্রবর্তী ৷ প্রথমবার বিধানসভায় ঢোকেন ১৯৯৮ সালে। সেবার উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায়কে হারিয়ে বারুইপুর কেন্দ্র থেকে বিধায়ক হন।  ২০০৪ সালে লোকসভা ভোটে লড়াই করে জয়। যাদবপুর কেন্দ্রে তৃণমূলের কৃষ্ণা বসুকে হারিয়ে সাংসদ হন সুজন চক্রবর্তী। ২০০৯ সালে কবীর সুমনের কাছে হারলেও, ২০১৬-র বিধানসভা ভোটে কামব্যাক করেন তিনি ৷ কংগ্রেসের সমর্থন পেয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মণীশ গুপ্তকে পরাস্ত করে ফের বিধায়ক হন। গত বছর অতিমারীর সময়ে মূলত তাঁর উদ্যোগেই যাদবপুরে চালু হয় শ্রমজীবী ক্যান্টিন। আজও যা চলছে রমরমিয়ে। সকালে ডোর টু ডোর ক্যাম্পেন, আর বিকেলে জনসভা। এভাবেই জনসংযোগ সারছেন বাম পরিষদীয় দলের নেতা, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। ১০ এপ্রিল তাঁর লড়াই তৃণমূলের দেবব্রত মজুমদার আর একদা শিষ্যা বর্তমানে বিজেপি প্রার্থী রিঙ্কু নস্করের সঙ্গে। আবারও কি যাদবপুরবাসীর আশীর্বাদ পাবেন সুজন চক্রবর্তী? উত্তর মিলবে ২ মে।

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার
Gyanesh Kumar: SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন
SIR নিয়ে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার, আপত্তি জানিয়েছিলেন অন্য ২ কমিশনার ? বিতর্কে মুখ খুলল জাতীয় নির্বাচন কমিশন

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget