এক্সপ্লোর

WB Election 2021 Voting: প্রথম দফার ভোটে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

শনিবার ৫ জেলার ৩০ আসনে ভোটগ্রহণের মধ্যে দিয়ে শুরু হয়ে যাচ্ছে রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। সেদিকে মাথায় রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা: প্রথম দফায় ভোটে ব্যবহৃত হবে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীকে সবসময় সতর্ক থাকার নির্দেশ।রিজার্ভে থাকা জওয়ানদেরও সতর্ক থাকার নির্দেশ এডিজি আইনশৃঙ্খলার।এবার রাজ্য বিধানসভা নির্বাচনে সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোটে রাজ্যে থাকছে ৯৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

 শনিবার ৫ জেলার ৩০ আসনে ভোটগ্রহণের মধ্যে দিয়ে শুরু হয়ে যাচ্ছে রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। সেদিকে মাথায় রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

তার মধ্যে শনিবার ৫ জেলার ভোটে মোতায়েন থাকছে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে পুরুলিয়ায়।

বান্দোয়ান, বলরামপুর, বাঘমুণ্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া ও রঘুনাথপুর--পুরুলিয়ার এই নটি বিধানসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ৩ হাজার ১২৭টি। বুথ ও অন্যান্য নিরাপত্তায় এখানে ১৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এছাড়াও ইন্সপেক্টর, এসআই, এএসআই, কনস্টেবল মিলিয়ে ২ হাজার ২২৯ জন রাজ্য পুলিশকর্মী ও ৪৪৬ জন মহিলা কনস্টেবল মোতায়েন থাকছে।

ভোট রয়েছে ঝাড়খণ্ড ও ওড়িশা লাগোয়া ঝাড়গ্রাম জেলার চারটি আসনেও। ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর ও নয়াগ্রাম, এই চারটি বিধানসভা আসনের ১ হাজার ৩০৭টি বুথে ভোটগ্রহণ হবে। তার জন্য ১২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।রাজ্য পুলিশকর্মী মোতায়েন থাকছেন ২ হাজার ২২৩ জন।

পটাশপুর, কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, রামনগর ও এগরা--পূর্ব মেদিনীপুরের এই সাতটি আসনে মোট বুথের সংখ্যা রয়েছে ২ হাজার ৪৩৭টি। সেখানে মোতায়েন করা হয়েছে ১৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও মহিলা কনস্টেবল-সহ রাজ্য পুলিশের কর্মী থাকছেন ১ হাজার ৭২৭ জন।

শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং। মেদিনীপুর, শালবনি, গড়বেতা, খাড়গপুর গ্রামীণ, কেশিয়াড়ি ও দাঁতন--পশ্চিম মেদিনীপুরের এই ছটি বিধানসবা কেন্দ্রের মোট বুথের সংখ্যা ২ হাজার ৮৯টি। বুথ ও অন্যান্য নিরাপত্তায় এখানে ১২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মহিলা কনস্টেবল-সহ রাজ্য পুলিশের কর্মী থাকছেন ১ হাজার ৩৩৭ জন।

শনিবার ভোটগ্রহণ হবে বাঁকুড়াতেও। শালতোড়া, ছাতনা, রাইপুর ও রানিবাঁধ- এই চারটি বিধানসভার মোট বুথের সংখ্যা ১ হাজার ৩২৮টি। মোতায়েন থাকছে ৮৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মহিলা কনস্টেবল-সহ মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৭১ জন।

সেরা শিরোনাম

Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget