এক্সপ্লোর

WB Election 2021:পুরুলিয়ায় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান বিজেপিতে, যদিও সংখ্যাগরিষ্ঠতা রইল তৃণমূলেরই

পুরুলিয়ার তৃণমূল পরিচালিত বরাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান যোগ দিলেন বিজেপিতে। যদিও সংখ্যাগরিষ্ঠতা হারাল না তৃণমূল। জেলা প্রশাসন সূত্রে খবর, বোর্ড গঠনের আড়াই বছর পূর্ণ না হওয়ায় আগামী ২৩ ফেব্রুয়ারির আগে তৃণমূল অনাস্থা আনতে পারবে না  প্রধানের বিরুদ্ধে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ার তৃণমূল পরিচালিত বরাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান যোগ দিলেন বিজেপিতে। যদিও সংখ্যাগরিষ্ঠতা হারাল না তৃণমূল। জেলা প্রশাসন সূত্রে খবর, বোর্ড গঠনের আড়াই বছর পূর্ণ না হওয়ায় আগামী ২৩ ফেব্রুয়ারির আগে তৃণমূল অনাস্থা আনতে পারবে না  প্রধানের বিরুদ্ধে।

দলবদলের ধাক্কায় টলমল গ্রাম পঞ্চায়েতের ক্ষমতার ভারসাম্য।  রাজ্যে বিধানসভা ভোটের মুখে তৃণমূল পরিচালিত পুরুলিয়ার বরাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান যোগ দিলেন বিজেপিতে। 

এর ফলে ১১ সদস্যের গ্রাম পঞ্চায়েতে ৬ জন সদস্য রইলেন তৃণমূলে।  আর বিজেপির সদস্যসংখ্যা বেড়ে হল ৫। 

শাসক দলে বিজেপি ভাঙন ধরালেও পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা রইল তৃণমূলের হাতে।

বরাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দ সিংহ সর্দার এবং উপপ্রধান তুষারকান্তি জেঠি বৃহস্পতিবার পুরুলিয়া জেলা বিজেপি কার্যালয়ে এসে গেরুয়া শিবিরে যোগ দেন। প্রধান তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও উপপ্রধানকে আগেই বহিষ্কার করেছিল রাজ্যের শাসক দল। 

দলত্যাগের কারণ হিসেবে দুর্নীতির অভিযোগ করেছেন প্রধান। আনন্দ সিংহ সর্দার, বিজেপিতে যোগদানকারী বরাবাজার গ্রাম পঞ্চায়েতের  প্রধান, বলেন, ‘‘পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছিল।  আমাদের ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছিল না। আমাদের দমবন্ধ হয়ে আসছিল  তাই আমরা বিজেপিতে যোগদান করলাম।’’ 

কিন্তু গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের আড়াই বছর পূর্ণ না হওয়ায় এখনই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে পারবে না তৃণমূল।  ২০১৮-র ২৩ অগাস্ট বরাবাজার গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে তৃণমূল। সেই হিসেবে বোর্ডের আড়াই বছর পূর্ণ হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। অনাস্থা আনতে হলে তৃণমূলকে তারপর আনতে হবে। কিন্তু নির্বাচন কমিশন ওই সময় নাগাদ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। তার ফলে ভোট পর্ব না মেটা পর্যন্ত আর অনাস্থা আনা যাবে না। 

সংখ্যালঘিষ্ঠ হলেও প্রধান ও উপপ্রধান দলে টেনে বিজেপির দাবি, পঞ্চায়েতের নিয়ন্ত্রণ ও কাজ করার ক্ষমতা অনেকটাই চলে এল তাদের হাতে। 

পুরুলিয়া বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী  বলেন, অনেকদিন ওঁরা যোগাযোগ রাখছিলেন।  মোদিজির হয়ে কাজ করার জন্য বিজেপিতে যোগদান করলেন। 

তৃণমূল কংগ্রেস  জেলা মুখপাত্র নবেন্দু মাহালি বলেছেন,  পুরুলিয়া ,বরাবাজার পঞ্চায়েতে একটা গোলমাল হয়েছিল। স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে দেখা হবে, কেন তাঁরা বিজেপিতে গেলেন।

আর ২ জন সদস্য দলবদল করলেই পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা চলে যাবে বিজেপির দখলে।  তা ঠেকানোই এখন বরাবাজার গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সামনে চ্যালেঞ্জ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget