এক্সপ্লোর

WB Election 2021: প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ অব্যাহত বিজেপির অন্দরে, কটাক্ষ তৃণমূলের

প্রার্থী নিয়ে দিকে দিকে বিজেপির অন্দরে অব্যাহত বিক্ষোভ। কোথাও অফিস ভাঙচুর, কোথাও রাস্তার ওপর জ্বালানো হল টায়ার। মালদার ইংরেজবাজারে দলের কর্মীদের একাংশের বিক্ষোভে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত বিজেপির জেলা পার্টি অফিস। মালদা, মানিকচক ও সুজাপুরে প্রার্থী বদলের দাবিতে অফিসের মধ্যেই শুরু হয়ে যায় বিক্ষোভ। এরপরই চরমে ওঠে ক্ষোভের মাত্রা।

করুণাময় সিংহ ও মনোজ বন্দ্যোপাধ্যায়, মালদহ ও পশ্চিম বর্ধমান- প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে চলছে বিক্ষোভ। শুক্রবারও রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে রোষের আঁচ। অচিরেই বিক্ষোভ মিটবে, আশা বিজেপি নেতৃত্বের। আর এনিয়ে ফের কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

প্রার্থী নিয়ে দিকে দিকে বিজেপির অন্দরে অব্যাহত বিক্ষোভ। কোথাও অফিস ভাঙচুর, কোথাও রাস্তার ওপর জ্বালানো হল টায়ার। মালদার ইংরেজবাজারে দলের কর্মীদের একাংশের বিক্ষোভে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত বিজেপির জেলা পার্টি অফিস। মালদা, মানিকচক ও সুজাপুরে প্রার্থী বদলের দাবিতে অফিসের মধ্যেই শুরু হয়ে যায় বিক্ষোভ। এরপরই চরমে ওঠে ক্ষোভের মাত্রা। ভেঙে তছনছ করে দেওয়া হয় চেয়ার-টেবিল। প্রার্থী বদলের দাবিতে ব্যাপক ভাঙচুর চলে গাজোলের নির্বাচনী অফিসেও। প্রার্থী নিয়ে অসন্তোষ ছড়ায় হরিশ্চন্দ্রপুরেও। পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। মালদার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় বলেন, ‘‘নিচুতলার কর্মীদের বোঝানোর চেষ্টা করছি, রাজ্য নেতৃত্বকে জানাচ্ছি যাতে ক্ষোভ প্রশমন হয় ৷’’

প্রার্থী-অসন্তোষ নিয়ে বিরোধী শিবিরকে খোঁচা দিতে দেরি করেনি শাসক তৃণমূল। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে পুরনো কেন্দ্র, বালি থেকেই প্রার্থী হয়েছেন বৈশালী ডালমিয়া। কিন্তু তাঁকে প্রার্থী করা নিয়েই গেরুয়া শিবিরের অন্দরে মাথাচাড়া দিয়েছে অসন্তোষ। এদিন বেলুড়ের রাজেন শেঠ লেনে উঠল বৈশালীর বিরোধী স্লোগান। তাঁর বিরুদ্ধে বহিরাগত তকমা ছাড়াও, পাঁচ বছরে কোনও কাজ না করার অভিযোগ উঠেছে। দুর্গাপুর পূর্বে বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে আসা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। বৃহস্পতিবার তাঁর নাম ঘোষণার পর থেকেই চলছে বিক্ষোভ।

এদিনও স্টিল টাউনশিপে বিজেপির জেলা সদর অফিসে বিক্ষোভ দেখাল দলের বিক্ষুব্ধ গোষ্ঠী। তাঁদের দাবি, দলের আদি কর্মী হলেও এখন তাঁদের কোনও গুরুত্ব নেই। বিক্ষুব্ধ বিজেপি কর্মী কল্যাণ মজুমদার বলেন, ‘‘তৃণমূলের কাছে বিক্রি হয়ে গিয়ে প্রার্থী দেওয়া হয়েছে ৷’’এদিকে, যাঁকে নিয়ে এত ক্ষোভ-বিক্ষোভ, তিনি অবশ্য এসবকে গুরুত্ব দিতে নারাজ। দলীয় কর্মীদের নিয়ে কাঁকসার বাঁশকোপা থেকে প্রচার শুরু করলেন তিনি। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী বলেন, ‘‘অল্প লোকই বিক্ষোভ করছে, বহু লোক আমার সঙ্গে আছে ৷’’

তবে বিজেপির একাংশের ক্ষোভকে হাতিয়ার করে আসরে নেমেছে রাজ্যের শাসক দল। এদিকে, প্রার্থী নিয়ে ক্ষোভের আঁচ ছড়াল বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকার খয়রাশোলে। দলীয় প্রার্থীর গায়ে বহিরাগত তকমা দিয়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীদের একাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget