এক্সপ্লোর

WB Election 2021 News:গাইঘাটায় বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার! গোষ্ঠীদ্বন্দ্বের জের?

যাঁর নামে এই পোস্টার দেওয়া হয়েছে, সেই সুদীপ বিশ্বাস হলেন বিজেপির গাইঘাটা পশ্চিম মণ্ডলের সভাপতি! এদিন সাতসকালে পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কোনও নাম না থাকলেও এই ঘটনায় অভিযোগ উঠছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই! কিন্তু কারা দিল এধরনের পোস্টার?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ওপরে ছবি, আর নীচে লেখা- ‘আমি সুদীপ বিশ্বাস, পঞ্চায়েত বিক্রি করে খেয়েছি’। একটি-দুটি নয়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এরকম অসংখ্য পোস্টার! কোনওটায় আবার লেখা, ‘পঞ্চায়েত বিক্রি করা সুদীপ বিশ্বাস কে মানছি না!’

আবার কোথাও লেখা হয়েছে, ‘বিজেপি বাঁচাও, দুর্নীতিবাজদের হাটাও’! ভোটের মুখে সোমবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাজার, গোপালপুর মোড়, মল্লিকপুর বাজার-সহ একাধিক এলাকায় এরকম পোস্টারে ছেয়ে গিয়েছে!

যাঁর নামে এই পোস্টার দেওয়া হয়েছে, সেই সুদীপ বিশ্বাস হলেন বিজেপির গাইঘাটা পশ্চিম মণ্ডলের সভাপতি! এদিন সাতসকালে পোস্টারগুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। কোনও নাম না থাকলেও এই ঘটনায় অভিযোগ উঠছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই! কিন্তু কারা দিল এধরনের পোস্টার? দলীয় কোন্দল, না ভোটের মুখে অন্য দলের ষড়যন্ত্র? বিজেপির মণ্ডল সভাপতি কিন্তু কোনও সম্ভাবনাই উড়িয়ে দেননি! বিষয়টিকে তৃণমূলের চক্রান্ত বললেও,  নেপথ্যে দলের কারও হাত থাকতে পারে বলেও অভিযোগ তাঁর!

গাইঘাটা পশ্চিম মণ্ডলের বিজেপি সভাপতি সুদীপ বিশ্বাস জানান, ‘‘আমি লোকসভা ভোটে এখান থেকে হায়েস্ট লিড দিয়েছি। তাই দল আমায় ফের দায়িত্ব দিয়েছে। তাতেই তৃণমূল ভয় পেয়ে এসব করছে। আমাদের কিছু কার্যকর্তাও এরসঙ্গে জড়িত থাকতে পারে।’’

বিজেপির অভিযোগকে উড়িয়ে দিয়েছে শাসকদল। তাদের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই পোস্টার পড়েছে। গাইঘাটার তৃণমূল কংগ্রেস কনভেনার ধনেশনারায়ণ গুহ বলেন, ‘‘মানুষ ২০১৯-এর ভুল আর করবে না। গাইঘাটা তৃণমূলের মাটি। ওদের এসব পোস্টারে তৃণমূলের কোনও হাত নেই। এটা শান্তনুর সঙ্গে বিজেপির লড়াইয়ের ফল।’’

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে গাইঘাটা আসনটি সাড়ে ২৯ হাজারের বেশি ভোটে জেতে তৃণমূল! সেখানে ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তৃণমূলে পিছনে ফেলে প্রায় ৩৬ হাজার ভোটে এগিয়ে গিয়েছে বিজেপি। ২১-এর ভোটের মুখে এহেন গাইঘাটাতেই বিজেপি নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget