এক্সপ্লোর

বিধানসভা ভোটপর্ব মেটার পরই মালদা জেলা পরিষদে অনাস্থা আনতে চলেছে তৃণমূল

বিধানসভা ভোটে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদাতেও ঘাসফুলের ব্যাপক চাষ হয়েছে।১২ টি আসনের মধ্যে ৮ টিই গিয়েছে তৃণমূলের ঝুলিতে।আর ভোটে এই সাফল্যের পরই, এবার জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় শুরু করে দিল তৃণমূল।

করুণাময় সিংহ, মালদা: ভোটপর্ব মিটতেই জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। তবে এতে কোনও লাভ হবে না বলেই দাবি করেছে বিজেপি।

বিধানসভা ভোটে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদাতেও ঘাসফুলের ব্যাপক চাষ হয়েছে।১২ টি আসনের মধ্যে ৮ টিই গিয়েছে তৃণমূলের ঝুলিতে।আর ভোটে এই সাফল্যের পরই, এবার জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় শুরু করে দিল তৃণমূল।

তৃণমূল কংগ্রেসের মালদা জেলা কোঅর্ডিনেটর  হেমন্ত শর্মা বলেছেন, জেলা পরিষদের ২৬ জন সদস্য তৃণমূলেই আছেন, সভাধিপতির বিরুদ্ধে দ্রুত অনাস্থা ডাকা হবে, যাঁরা দলত্যাগ করেছেন তাঁদের জেলা পরিষদের সদস্যপদ খারিজের জন্য আবেদন করা হবে।

ভোটের আগে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।তাঁর সঙ্গে আরও ১৩ জন সদস্য যোগদান করেছেন বলে দাবি করে বিজেপি। সেইসঙ্গে গেরুয়া শিবির দাবি করেছিল, মালদা জেলা পরিষদও তারা দখল করেছে।

তবে ভোট চলাকালীনই কয়েকজন ফিরে আসেন পুরনো দলে। শুধু তাই নয়, বিজেপি থেকেও জেলা পরিষদের কয়েকজন সদস্য যোগ দেন তৃণমূলে।

তৃণমূলে যোগ দেওয়া জেলা পরিষদের বিজেপি সদস্য সাগরিকা সরকার বলেছেন, বাংলা ও মালদায় বিজেপির কিছু নেই, উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছি, মালদা জেলা পরিষদ তৃণমূলের ছিল, থাকবেও।

এই প্রেক্ষাপটে এবার জেলা পরিষদের সভাধিপতিকে সরানোর তোড়জোড় শুরু করে দিল তৃণমূল। যদিও, তৃণমূলের উদ্যোগকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির।

মালদা জেলার বিজেপি সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেছেন, ২১ জন জেলা পরিষদ সদস্য আমাদের সঙ্গে আছেন, অনাস্থা ডাকলে তখন দেখা যাবে, জেলা পরিষদ এখনও বিজেপির দখলে।

মালদা জেলা পরিষদ সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল বলেছেন, ওদের কাজ ওরা করবে, আমরা প্রতিহত করার চেষ্টা করব, সব সময় এলে দেখা যাবে।

সব মিলিয়ে মালদার রাজনীতিতে কংগ্রেস অস্তাচলে যাওয়ার পর, এখন নতুন অধ্যায় তৈরি করতে চাইছে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget