এক্সপ্লোর

WB Election 2021 Voting: বুথের ভিতরে জয় শ্রীরাম স্লোগান! অভিযুক্ত পোলিং অফিসারকে সরাল কমিশন

ঘটনাস্থল পূর্বস্থলী দক্ষিণের দোলগোবিন্দপুর

পূর্ব বর্ধমান: পূর্বস্থলী দক্ষিণের দোলগোবিন্দপুরে বুথের ভিতরে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ থার্ড পোলিং অফিসারের বিরুদ্ধে। 

তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের পাল্টা হুঁশিয়ারি, ব্যবস্থা না নিলে সমস্ত বুথে গিয়ে তিনি জয় বাংলা স্লোগান দেবেন। অভিযুক্ত পোলিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তৃণমূল প্রার্থী জয় বাংলা বলতেই পারেন, প্রতিক্রিয়া বিজেপি প্রার্থীর।

গলসি বিধানসভার কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের বুথের সামনে সাংসদ সুনীল মণ্ডলের বাড়ির পাঁচিলে উড়ছে বিজেপির পতাকা। এনিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শাসক শিবিরের। সাংসদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

ভোটের আগের রাতে কেতুগ্রাম বিধানসভা এলাকায় পুলিশি ধরপাকড়ের অভিযোগ তৃণমূলের। অভিযোগ, গতকাল রাতে এলাকায় হানা দিয়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে ধরে নিয়ে যায় পুলিশ। এনিয়ে উত্তেজনা ছড়ায়।  অন্যদিকে, বিজেপির অভিযোগ, বেশ কয়েকটি বুথে তাদের এজেন্টদের বসতে বাধা দেয় তৃণমূল কর্মীরা।  

কেতুগ্রামের বামুনডিতে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পুলিশকে ঘিরে বিক্ষোভ, ইটবৃষ্টি উত্তেজিত জনতার। 

আউশগ্রামের প্রতাপপুরে পুলিশকে হুমকি তৃণমূল নেতার। ৩ দিন পর আমাদের সরকার আসবে, তখন আপনাকে দেখে নেব। এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। পুলিশের দাবি, অশান্তির আশঙ্কায় দোকান বন্ধ করতে বলায় হুমকি। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, হুমকি নয়, কথা কাটাকাটি হয়েছে, পুলিশই উল্টে হুমকি দেয়।

আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন হচ্ছে। ৪ জেলার মোট ৪৩টি আসনে ভোট হচ্ছে। উত্তর ২৪ পরগনার ১৭, পূর্ব বর্ধমানের ৮, উত্তর দিনাজপুর ও নদিয়ার ৯টি আসনে ভোটগ্রহণ চলছে। ৪ জেলার এক তৃতীয়াংশেরও বেশি বুথ অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।

জেলাভিত্তিক যে যে বিধানসভায় ভোটগ্রহণ-

উত্তর ২৪ পরগনা (১৭)-
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর।

নদিয়া (৯)-
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।

পূর্ব বর্ধমান (৮)-
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি।

উত্তর দিনাজপুর (৯)- 
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget