এক্সপ্লোর

Mamata VS Suvendu: 'লোডশেডিং হলে রাত জেগে পাহারা দেবেন': মমতা, শুভেন্দু বললেন, 'ডাক্তার দেখান'

WB Election: মানিকচকের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'গণনার চার দিন যদি লোডশেডিং হয়, তবে মা বোনেরা পাহারা দিন।' 

মানিকচক: SIR-এ নাম নেই, এই অভিযোগে নির্বাচনের আগে মালদার মোথাবাড়ির ঘটনা এই মুহূর্তে শোরগোল ফেলে দিয়েছে গোটা বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় বার বার এই SIR নিয়ে বিজেপিকে নিশানা করেছেন। বিজেপি ও নির্বাচন কমিশনের মিলিত চক্রান্তে বহু মানুষের নাম কাটা পড়েছে, এমন অভিযোগ বহুবার এনেছেন তৃণমূল সুপ্রিমো। শনিবার ফের মানিকচকের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'গণনার চার দিন যদি লোডশেডিং হয়, তবে মা বোনেরা পাহারা দিন।' 

শনিবার মানিকচকে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে বিজেপিকে নিশানা করে বলেন, ''EVM মেশিন কেন্দ্র সরকার তৈরি করে, কোনও মেশিন খারাপ হলে সেই মেশিনে ভোট করতে দেবেন না। বলবেন নতুন মেশিন নিয়ে আসুন। EVM মেশিন যখন চেক করতে যাবেন, যেন ভিভি প্যাট তার সঙ্গে থাকে। আমি মা-বোনেদের কাছে অনুরোধ করছি, আপনাদের আমার পাশে থাকতে হবে। আমি যদি BJP-র বিরুদ্ধে গণতান্ত্রিক লড়াই করতে গিয়ে গণতন্ত্রের যোদ্ধা হতে পারি, আপনারা আমার সহযোদ্ধা। আর তৃণমূল কংগ্রেসের নেতারা সম্পদ নয়, কর্মীরা সম্পদ। রাত জেগে পাহারা দিতে হবে। কাজ করতে হবে। মানুষের পাশে থাকতে হবে। ''

তিনি আরও বলেন, '' আমি জানি নির্বাচনের সময় অনেক টাকা আসে। মা-বোনেরা সাবধান, ভাই-বোনেরা সাবধান। বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের নাম করে মিথ্যে কথা বলে, তৃণমূলের নাম করে, আপনার বাড়ি গিয়ে বলতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিন আমরা টাকা ঢোকাবো। ভুলেও দেবেন না। যেটুকু আছে লক্ষ্মীর ভাণ্ডারে সেটাও নিয়ে নেবে। এটা হচ্ছে এদের পরিকল্পনা। এটা হচ্ছে ওদের চক্রান্ত। প্রথম ভোট কাটবে, দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করবে, তৃতীয় ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী দিয়ে গ্রামে গ্রামে মানুষ আটকানোর চেষ্টা করবে। যাতে মানুষ ভোট বাক্সে পৌঁছতে না পারে। ভাল করে লক্ষ রাখবেন।''

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, '' গণনার চার দিন যদি লোডশেডিং করে দেয়, কেন্দ্রীয় বাহিনী যদি ঢুকতেও না দেয়, মা-বোনেরা এই চারদিন রাত জেগে পাহারা দেবেন।''

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোডশেডিং ও EVM পাহারা দেওয়ার মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী জানান, ''আমি বলব, ডাক্তার দেখান। ''

উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'লোডশেডিং' মন্তব্যের প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছিলেন, '' পরাজিতের আর্তনাদ, যে কাজ তৃণমূল কংগ্রেস করে অভ্যস্ত, রাজ্য নির্বাচন কমিশনের নিয়ন্ত্রনাধীন যে নির্বাচনগুলো হয়, সেখানে তাঁরা যে সব কাজ করে থাকেন, সেই কাজটা এবার করতে পারবেন না।'' ''এই সব বার্তা দিয়ে মানুষকে উজ্জীবিত করতে চাইছেন। কারণ, যে লোডশেডিং-এর তত্ত্বটা নিয়ে আসা হয়েছিল শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামের নির্বাচনে। পাঁচ বছর ধরে প্রচার করে যাওয়া হল যে, সেই জয় লোডশেডিং-এর জয়। কিন্তু বেলা শেষে আমরা কি দেখতে পেলাম, ময়দান ছেড়ে দিলেন নেত্রী। কার্যত, হাত তুলে দিল তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম কেন্দ্র থেকে। ঘোর অমাবস্যা নেমে আসছে তৃণমূল কংগ্রেসের ওপরে।''  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget