এক্সপ্লোর

Mamata Banerjee : 'নবান্নটাকে তছনছ করে দিল, এর দায়িত্ব কিন্তু নিতে হবে', আক্রমণ মমতার...

TMC News : দ্বিতীয় দফার ভোটেও কোনও খামতি রাখতে চাইছে না কোনও রাজনৈতিক দলই।

কলকাতা : অর্ধেকের বেশি আসনেই প্রথম দফায় ভোটগ্রহণ শেষ। এবার লক্ষ্য, দ্বিতীয় ও শেষ দফার ভোট। প্রথম দফার আসন নিয়ে তৃণমূল ও বিজেপি নিজেদের মতো করে দাবি করলেও, ৪ মে সেই ছবি স্পষ্ট হবে। এই প্রেক্ষাপটে দ্বিতীয় দফার ভোটেও কোনও খামতি রাখতে চাইছে না কোনও রাজনৈতিক দলই। এদিন সারাদিন ভোটপর্বের দিকে লক্ষ্য রাখার পর, বিকেলের দিকে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকে ফের একবার সরব হলেন বিজেপির বিরুদ্ধে। সেই সঙ্গে সঙ্গে নিশানা করলেন নির্বাচন কমিশনকেও। তৃণমূলনেত্রী তোপ দেগে বলেন, "৬ মাস ধরে নির্বাচন কমিশন, SIR-এর নাম করে ক্ষমতা নিয়ে নিয়েছে। এখানে এসব দুর্যোধন, দুঃশাসনদের বসিয়ে দিয়েছে। তারা আমার সঙ্গে যোগাযোগ রাখে না। নবান্নটাকে তছনছ করে দিল। এর দায়িত্ব কিন্তু তাদের নিতে হবে। যদি কোনও রকম ঘাপলা হয়, সেই ঘাপলা কিন্তু ওদের ঘাড়ে যাবে। আমি সামলাব আর আপনারা হামলা করবেন, এটা তো হতে পারে না।"

এর পাশাপাশি নিজে রেলমন্ত্রী থাকাকালীন কী কী কাজ বাংলা ও দেশজুড়ে করেছেন, তার খতিয়ান তুলে ধরেন মমতা। সেই কথা বলতে গিয়েই তিনি মন্তব্য করেন, "আমাকে অসম্মান করা হতো, অপমান করা হতো। আমি সেগুলো ভুলিনি। ক্যাবিনেট মিটিংয়ে আমি একা ক্যাবিনেট ছিলাম বলে আমাকে কাঁদিয়েছে পর্যন্ত। আমি কোনও দিন আপনাদের বলিনি এইসব কথা। সাক্ষী অনেক আছে।"

মোদির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তৃণমূলনেত্রী বলেন, "কী করেছেন বাংলার জন্য যে লোকে আপনাকে ভোট দেবে ? মেট্রোর পরিকল্পনা সব তো আমার করা। স্টেশনের নামগুলোও আমার দেওয়া। সারা বাংলাজুড়ে ২ লক্ষ কোটি টাকার ওপরে শুধু আমি মেট্রোরেলের জন্য দিয়ে গিয়েছিলাম। তারজন্য আমাকে সবাই বলতেন, আমি বাংলার রেলমন্ত্রী। এইভাবে আমাকে অসম্মান করা হতো, অপমান করা হতো। আমি সেগুলো ভুলিনি। ক্যাবিনেট মিটিংয়ে আমি একা ক্যাবিনেট ছিলাম বলে আমাকে কাঁদিয়েছে পর্যন্ত। আমি কোনও দিন আপনাদের বলিনি এইসব কথা। সাক্ষী অনেক আছে। আমি বাংলার লোক বাংলার জন্য করব না ? কেন আজমেঢ় শরিফের স্টেশনটা নতুন করে আমি করে দিইনি ? আমজেঢ় থেকে পুষ্কর ওই রেললাইনটা আমি করে দিইনি ? দিল্লির মেট্রোরেল আমি না থাকলে জীবনে হতো ? ওটা আমি বসে শর্ট-আউট করে শীলা দীক্ষিতের সঙ্গে উদ্বোধন করে এসেছিলাম। জিজ্ঞাসা করুন, মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশন কে করেছিল ? আমি করেছিলাম। গর্ব করে বলতে পারি।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget