এক্সপ্লোর

Mamata Banerjee : 'আজ বিকাল থেকে রটিয়েছে, সঙ্গে সঙ্গে সবাইকে অ্যালার্ট করলাম', কী নিয়ে সতর্কবার্তা মমতার ?

TMC News : যাদবপুর ও টালিগঞ্জের প্রার্থী যথাক্রমে দেবব্রত মজুমদার ও অরূপ বিশ্বাসের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী।

কলকাতা : প্রথম দফার ভোট শেষ। এবার দ্বিতীয় দফা। সেই উপলক্ষে জোরদার ভোট সব রাজনৈতিক দলের। এদিন সন্ধেয় যাদবপুরের যুব সংঘ ময়দানের (বারো ভূত মেলার মাঠ) জনসভায় যাদবপুর ও টালিগঞ্জের প্রার্থী যথাক্রমে দেবব্রত মজুমদার ও অরূপ বিশ্বাসের সমর্থনে জনসভা করেন তৃণমূল নেত্রী। সেই সভা থেকে ফের একবার সরব হলেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, "আজ বিকাল থেকে রটিয়েছে। মানে, এই ভ্যানিশ ওয়াশিং কমিশনের অফিস থেকে...বেঙ্গলের। কী রটিয়েছে ? প্রেসের কাছে খাওয়াচ্ছে। ওরা তো খাওয়ায়। আর প্রেস আমাকে বলে দেয়। প্রেস আমাকে বলল, দিদি জানেন এরকম বলছে। ৪টের পর থেকে নাকি এত গণ্ডগোল হবে। বীরভূম, মুর্শিদাবাদ, মালদায় কেউ আর ভোট দিতে বেরোতে পারবেন না। আমি সঙ্গে সঙ্গে সবাইকে অ্যালার্ট করলাম। নিজেই বলছে অশান্তি হবে। কেন অশান্তি হবে ? ২ লক্ষ পুলিশ থাকার পরেও। আর আমাদের গুলোও তো আছে। কিন্তু, আমাদের লোক একটাকেও রাখেনি। মানে, যাদের দিয়ে আমি কাজ করাতাম। এখন যারা আছে তারা ওদের লোক। তাতে আমার কিছু যায় আসে না। কারণ, ভোটটা পুলিশ দেবে না, মিলিটারিও দেবে, ভোটটা মানুষ দেবে।" Mamata Banerjee

সকাল থেকে প্রাথমিকভাবে সেঅর্থে অশান্তি না হলেও, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গন্ডগোলের খবর আসতে শুরু করে। তবে, খুব বড় কোনও ঘটনা হয়নি। এই পরিস্থিতিতে বিকালের দিকে কমিশন সূত্রে খবর পাওয়া যায়, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম- এই তিন জেলায়, বিকেল চারটের পর ঝামেলা হতে পারে। মনে করা হয়, এলাকার দুষ্কৃতীরা বুথ জ্যামিং করতে এলাকা দখল নিতে পারে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট জেলায় কেন্দ্রীয় বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়। বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেয় কমিশন। ভোটের শেষ লগ্নে পরিস্থিতি যাতে হাতের বাইরে না-চলে যায়, বারবার সতর্ক করে কমিশন। যে কোনও রকম দৌরাত্ম্য আটকাতে তৈরি হয়ে পড়ে বাহিনীও। যদিও বড় কোনও গণ্ডগোলের খবর সামনে আসেনি। এর পাশাপাশি এদিন ভাল ভোটও পড়েছে। যার জেরে দ্বিতীয় দফার ভোটপর্বের দিকেও নজর থাকবে রাজ্যবাসীর। মোটের উপর প্রথম পর্বের ভোট অল্প-বিস্তর অশান্তি ছাড়া শান্তিতেই মেটায়, দ্বিতীয় দফায় কী হয় সেদিকেই তাকিয়ে সকলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget