এক্সপ্লোর

Mousumi Kayal: কামদুনির মতো, অভয়ার মতো... কান্নায় ভেঙে পড়লেন মৌসুমী, বললেন অহঙ্কারের পতন

Kamduni: ১৩ বছর কেটে গিয়েছে, বিচার মেলেনি। উল্টে মমতা প্রতিবাদীদের কখনও সিপিএম, কখনও মাওবাদী বলে দেগে দিয়েছেন।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় তখন সবে ২ বছর ক্ষমতায় এসেছেন। ২০১৩ সালের ৭ জুন। কামদুনিতে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। গণধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হল এক তরুণীকে। বিক্ষোভে ফেটে পড়ল গোটা রাজ্য। কামদুনিতে শুরু হল প্রতিবাদ আন্দোলন। যে আন্দোলনের মুখ ছিলেন টুম্পা ও মৌসুমী কয়াল। নির্যাতিতার বন্ধু।

তারপর ১৩ বছর কেটে গিয়েছে, বিচার মেলেনি। উল্টে মমতা প্রতিবাদীদের কখনও সিপিএম, কখনও মাওবাদী বলে দেগে দিয়েছেন। করা হয়েছে একাধিক মিথ্যে মামলা। কিন্তু নির্যাতিতার ওই পরিবার কি আদৌ বিচার পেয়েছে? 

সোমবার রাজ্য থেকে মমতা সরকারের উৎখাত হওয়ার দিন ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে কামদুনির প্রতিবাদীকে সঞ্চালক তথা এবিপি আনন্দের এডিটর সুমন দে প্রশ্ন করেছিলেন, বৃত্ত সম্পূর্ণ হল? 

মৌসুমী বললেন, '২০১৩ সালের ৭ জুন যখন ঘটনাটি ঘটেছিল… (কাঁদতে, কাঁদতে) আজ যেমন খুব আনন্দ হচ্ছে, অনেক কষ্টও আছে আমাদের। ৭ জুনের রাতের পর যখন আমাদের ঘরের মেয়ের দেহটা দেখে মাননীয়ার কাছে দৌড়ে গিয়েছিলাম, তখন উনি বেসিদিন ক্ষমতায় আসেননি, আমরা ভেবেছিলাম বিচার পাব। বিচারের জন্যই আমরা এই আন্দোলন সৃষ্টি করেছিলাম। শুধু মৌসুমী, টুম্পা বলে নয়। গ্রামের প্রতিটা বাচ্ছা থেকে, বৃদ্ধ থেকে সকলেই বেরিয়ে এসেছিল। আমরা একসঙ্গে হয়ে আন্দোলন করেছিলাম। আমরা প্রত্যেকে চেয়েছিলাম উনি আসুন আমাদের গ্রামে। এসে উনি কী বলেছিলেন সকলেই দেখলেন ফুটেজটা। আমরা নাকি মাওবাদী, রাজনীতি করি। সেই থেকে শুরু হল আমাদের জার্নি, আমাদের আন্দোলন।'

মৌসুমী আবেগঘন কণ্ঠে আরও বললেন, 'বিচারের জন্য কোথায় যাইনি। দিল্লি গিয়েছি, দিনের পর দিন কোর্টের দরজায় ঠকঠক করেছি। আমাদের মেয়েটাকে যেভাবে মারা হয়েছিল, মাননীয়া, আমার এখন মাননীয়া বলতেও খারাপ লাগছে, দিদি আপনি শুনতে পাচ্ছেন? আপনি নাকি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মায়েদের কিনে নিয়েছিলেন? সেই মায়েরাই আজকে আপনাকে টেনে হিঁচড়ে নবান্ন থেকে বাইরে বার করে নিয়ে আসল। কারণ এটা হচ্ছে আমাদের মায়েদের রাজ্য, এটা নারীদের রাজ্য। এটা মা দুর্গার রাজ্য, মা লক্ষ্মীর রাজ্য, মা কালীর রাজ্য। এখানে মাসে দেড় হাজার টাকা দিয়ে, ১৭০০ টাকা দিয়ে মায়েদের, মেয়েদের কেনা যায় না। এটা আপনি দেখে নিন যে, মায়েরা কীভাবে আপনাকে ছুড়ে ফেলে দিল। কারণ মায়েরা চায় তাদের ঘরের মেয়েরা সুরক্ষিত থাকুক। মায়েরা চায় তাদের ঘরের মেয়েরা যেন নিশ্চিন্তে স্কুলে, কলেজে যেতে পারে। সেই ৭ জুন কী ঘটেছিল, প্রত্যেকটা মা, প্রত্যেকটা মেয়ে জানে।'

যোগ করলেন, '১৩ বছর ধরে লড়াই করছি। ১৩ বছরে একটার পর একটা মিথ্যে মামলা পুলিশ দিয়েছে। নবান্ন থেকে নেতাদের বলা হয়েছে একটার পর একটা মামলা দিয়ে যেন আমাদের দমিয়ে দেওয়া হয়। কণ্ঠস্বর রোঘ করে দেওয়া হয়। কিন্তু আমরা দমিনি। আজ সত্যিই স্বস্তির নিঃশ্বাস ফেলছি। সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেলে সাধারণ মানুষ ইতিহাস তৈরি করে। আপনার অহঙ্কারের পতন আজ বুঝতে পারলেন। রাজ্যের প্রত্যেকটা মা, প্রত্যেকটা মেয়ে চেয়েছিল, ক্ষমতায় যেই আসুক, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন না আসে। কামদুনির মতো, অভয়ার মতো...' কান্নায় গলা জড়িয়ে এল মৌসুমীর।

পালাবদলের দিন দিনবদলের অপেক্ষায় কামদুনি।

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget