এক্সপ্লোর

West Bengal Foundation Day: ‘একই দিনে বঙ্গভঙ্গ, পঞ্জাবের বিভাজন, এখানে পশ্চিবঙ্গ দিবস পালিত হলে ওখানে কেন নয়, বিজেপি-কে প্রশ্ন তৃণমূলের

Kunal Ghosh: পশ্চিমবঙ্গ দিবস বলে যে দিনটিকে ঘিরে এত বিতর্ক, ১৯৪৭ সালের সেই ২০ জুন তৎকালীন অখণ্ড বাংলা বিভাজনের বিষয়টি রাজ্য বিধানসভায় উত্থাপিত হলে, বঙ্গভঙ্গের পক্ষে বেশি ভোট পড়ে।

কলকাতা: শিয়রে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার আগে তপ্ত রাজ্য রাজনীতি। পঞ্চায়েত দিবস পালন ঘিরে মুখোমুখি সংঘাতে রাজ্য এবং রাজ্যপাল। তৃণমূল বনাম বিজেপি বাগযুদ্ধ চলছে গতকাল থেকে। সেই নিয়ে এবার বিজেপি-কে (BJP) আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। একই দিনে যেখানে বঙ্গভঙ্গ এবং পঞ্জাবের বিভাজন হয়েছিল, সেখানে শুধু বাংলায় উদযাপন কেন, প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। 

পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে তরজা চরমে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপত্তি সত্ত্বেও মঙ্গলবার রাজভবনে , রাজ্যপাল সিভি আনন্দ (CV Ananda Bose) বোসের উদ্যোগে পালিত হয়েছে পশ্চিমবঙ্গ দিবস। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে আবার মিছিলও বার করেন রাজ্য বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে এই উদযাপন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

সেই আবহেই মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন কুণাল। বিজেপি-র উদ্দেশে তাঁর প্রশ্ন, "আমি প্রশ্ন করতে চাই বিজেপি-কে। যে তত্ত্ব সামনে রেখে পশ্চিমবঙ্গ দিবস পালন করছেন আপনার, সেই তত্ত্বে পঞ্জাবে পঞ্জাব দিবস পালন করছেন না কেন?  একই দিনে, একই পরিকল্পনায় দেশভাগ, রাজ্যভাগ হয়েছিল। তাহলে ওখানে পঞ্জাব দিবস পালন করছেন না কেন আপনারা। কেন ওখানকার রাজ্যপাল করছেন না? এমন দ্বিচারিতা করছেন কেন?"

আরও পড়ুন: West Bengal Foundation Day: বঙ্গভঙ্গের যন্ত্রণাময় ইতিহাস জড়িয়ে, সেই ২০ জুনই আনন্দ-আয়োজন! পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে বিতর্ক

পশ্চিমবঙ্গ দিবস বলে যে দিনটিকে ঘিরে এত বিতর্ক, ১৯৪৭ সালের সেই ২০ জুন তৎকালীন অখণ্ড বাংলা বিভাজনের বিষয়টি রাজ্য বিধানসভায় উত্থাপিত হলে, বঙ্গভঙ্গের পক্ষে বেশি ভোট পড়ে। ফলে দু'টুকরো হয়ে যায় বাংলা। তৈরি হয় তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) এবং একটি অংশ ভারতে রয়ে যায় পশ্চিমবঙ্গ নামে। 

পশ্চিমবঙ্গ দিবসের সঙ্গে জড়িয়ে বঙ্গভঙ্গের যন্ত্রণা

এর পর ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা অর্জন করে ভারত। কিন্তু সেই স্বাধীনতা অর্জিত হয় পঞ্জাব এবং বাংলা বিভাজনের মাধ্যমে। আজও সেই যন্ত্রণাময় ইতিহাস কুরে কুরে খায় শিকড় বিচ্ছিন্ন মানুষদের। ইংরেজ চলে গেলেও, তাদের টেনে যাওয়া বিভাজনের ক্ষত রয়ে গিয়েছে দগদগে হয়ে। তাই পশ্চিমবঙ্গ দিবস পালনের সিদ্ধান্তে প্রশ্ন উঠছে।

রাজ্যপালকে লেখা চিঠিতে সেই কথা উল্লেখ করেছেন মমতাও। তিনি লেখেন, 'স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কখনও রাজ্যএর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়নি। সাম্প্রদায়িক শক্তি কাজ করেছিল দেশভাগের নেপথ্যে। সেই সময় তা প্রতিহত করা যায়নি। আপনার এই উদ্যোগ বাংলার লক্ষ লক্ষ মানুষের আবেগকে শুধু আহত করবে না, এই সিদ্ধান্তে আসলে অপমান করা হয় তাঁদের। এই অসাংবিধানিক এবং  একতরফা- সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি আমরা'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget