এক্সপ্লোর

West Bengal Election Result: তৃণমূলের ভরাডুবির মাঝেও বালিগঞ্জে বিরাট ব্যবধানে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়

Bengal Election 2026 Results: দ্বিতীয় স্থানে থাকা বিজেপির শতরূপার থেকে দ্বিগুণেরও বেশি ভোট পেয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

বালিগঞ্জ: এগারোর পর ছাব্বিশ, ১৫ বছর পরে বাংলায় ফের পালাবদল। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের (Bengal Election 2026 Results) পথে বিজেপি। নিঃশব্দে পরিবর্তনের পক্ষেই রায় পশ্চিমবঙ্গের। বিজেপি ঝড়ে পরপর তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীরা পিছিয়ে। তবে এই বিজেপি ঝড়ের মাঝেও বালিগঞ্জে বিরাট ব্যবধানে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay)।

তৃতীয় তৃণমূল সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন শোভনদেব। বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন তিনিই। সেই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হলেন শোভনদেব। বিজেপির শতরূপা, সিপিআইএমের আফরিন বেগমদের হারিয়ে জিতলেন শোভনদেব। বাম প্রার্থী মাত্র ৭১৮৫ ভোট পেয়েছেন। সেখানে শতরূপা পেয়েছেন ৪৭০০৫ ভোট। তবে এই দুই প্রার্থীর মিলিত ভোটের প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন শোভনদেব। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১০৮৪৮১। শোভনদেব ৬১৪৭৬ ভোটের ব্যবধানে জিতেছেন।

আরও পড়ুন:- নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছিল নাম, মেখলিগঞ্জে পরাজিত সেই তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ অধিকারী

অপরদিকে, গেরুয়া ঝড়ের মাঝেও দুই কেন্দ্রে লড়ে, উভয় কেন্দ্রেই জিতেছেন আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) চেয়ারম্যান হুমায়ুন কবীরও। মুর্শিদাবাদের রেজিনগর এবং নওদা, দুই বিভানসভা কেন্দ্র থেকেই জয়ী হলেন। 

১৫ রাউন্ড গণনার পর রেজিনগরে ভারতীয় জনতা পার্টির বাপন ঘোষকে ৫৮৮৭৬ ভোটে পরাজিত করে জয়ী হলেন ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন। হুমায়নের প্রাপ্ত ভোটের সংখ্যা ১২৩৫৩৬। অপরদিকে, নওদা কেন্দ্রে ২৭৯৪৩ ভোটে ভারতীয় জনতা পার্টির রানা মণ্ডলকে পরাজিত করে জিতলেন হুমায়ুন কবীর। ২১ রাউন্ড ভোট গণনার পর তাঁর প্রাপ্ত মোট ভোটসংখ্যা ৮৬৪৬৩। 

সরকার গঠনে তাঁর বড় প্রভাব থাকবে বলে বারংবার দাবি করে এসেছিলেন হুমায়ুন কবীর। সকাল থেকেই এক এক রাউন্ডে গণনার হচ্ছিল আর হুমায়নের জয়ের সম্ভাবনা একটু একটু করে বাড়ছিল। শেষমেশ সেই সম্ভাবনাই এবার সত্যি হল। 

এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে দুই দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় সাতটি জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। প্রথম দফায় ভোট হয়েছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম - এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান - এই সাত জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। ফলে আজ ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Advertisement

ভিডিও

Sebaashray: শীতাতপ নিয়ন্ত্রিত সুবিশাল 'অ্যান্টিচেম্বার'-এর সঙ্গে অ্যাটাচড্ বাথরুম, কার জন্য এই স্পেশাল সুবিধা?
Suvendu Adhikari: 'এই কেলেঙ্কারি যারা করেছে ভাইপো-সহ কাউকে ছাড়ার প্রশ্ন নেই', সেবাশ্রয় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু
BJP News: বারাসাতে প্রাক্তন পুর চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে ডিম, বিক্ষোভ বিজেপির
BJP News: 'নরেন্দ্র মোদির জিরো টলারেন্স নীতি, আন্দোলনকারীরা তাঁর ওপর আস্থা রেখেছেন', বললেন মুখ্যমন্ত্রী
Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget