এক্সপ্লোর

Panchayat Election 2023: এবারও পঞ্চায়েতে অনলাইনে নমিনেশন? স্পষ্ট উত্তর নেই কমিশনের

Panchayat Polls: গত পঞ্চায়েত ভোটে নিরাপত্তার কারণে আদালতের নির্দেশে হোয়াটসঅ্যাপেও মনোনয়ন পত্র নেওয়া হয়েছিল

রুমা পাল, ঝিলম করঞ্জাই ও সৌমিত্র রায়, কলকাতা: গতবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই, বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছিল হিংসার ছবি। শেষমেশ আদালতের নির্দেশে, হোয়াটসঅ্য়াপে দেওয়া মনোনয়নও গ্রাহ্য় হয়েছিল। এবারও কি পঞ্চায়েত ভোটে অনলাইনে নমিনেশন ফাইল করা যাবে? তার উত্তর কিন্তু স্পষ্ট মিলল না। 
অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে কিনা, সেই প্রশ্নের উত্তরে রাজ্য় নির্বাচন কমিশনার রাজীব সিন্হা বলেছেন,'আমরা এখনও এই ধরনের কোনও সিদ্ধান্ত নিইনি। কারণ হচ্ছে যে, আপনাকে বললাম, আজকে শুধু আমরা প্রেস অ্য়ানাউন্সমেন্ট করছি। সমস্তরকম যে প্রস্তাব এসেছে বিভিন্ন মহল থেকে, সেটা আমরা আলোচনা করব। রাজ্য় সরকারের সঙ্গে আলোচনা করব। তারপর সঠিক সিদ্ধান্ত সময়মতো আমরা নেব।'

তাহলে গতবারের মতো নিরাপত্তার কারণে যে হোয়াটসঅ্যাপেও মনোনয়ন পত্র নেওয়া হয়েছিল সেটা কি হবে? উত্তরে রাজ্য় নির্বাচন কমিশনার রাজীব সিন্হা জানান বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্য়বস্থা নেওয়া হয়েছিল। সেরকম বিশেষ পরিস্থিতি এবার এলে ভেবে দেখা হবে।

পঞ্চায়েত ভোটে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী থাকবে ভোটের নিরাপত্তায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই বিষয়টি এখনও স্পষ্ট করেনি রাজ্য় নির্বাচন কমিশন। যদিও তিনি বলেছেন, 'রাজ্য় পুলিশের ওপরে ভরসা রাখা উচিত। কারণ, রাজ্য় সরকারের যে আধিকারিকরা রয়েছেন, তাঁরাই আমাদের সঙ্গে থাকেন। রাজ্য় নির্বাচন ক্ষেত্রে রাজ্য়ের যে আধিকারিকরা রয়েছেন, পুলিশকর্মী হোক, সাধারণ কর্মী হোক, তাঁদের ওপর তো আমাদের আস্থা রাখতেই হবে।'

রাজনৈতিক প্রতিক্রিয়া:
কেন্দ্রীয় কমিটির সদস্য় সুজন চক্রবর্তীর তোপ, 'নির্বাচন কমিশন শাসকদলের কথায় চলতে চাইছে। প্রস্তুতি ঠিক নেই দেখেও, অপ্রস্তুতি সত্ত্বেও এই নির্বাচন তাড়াহুড়ো করে করতে চাইছে শাসকদলের অ্যাডভ্যান্টেজের জন্য। কিন্তু মনে করিয়ে দিই এটা ২০২৩ সাল, ২০১৮ সাল নয়।'

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য়ের প্রসঙ্গ তুলে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'কোনও এলাকায় উন্নয়ন দেখে যদি সাধারণ মানুষ মনে করেন তৃণমূল ছাড়া আর কিছু নয়। বিরোধীরা যদি প্রার্থী না পায়, আমরা তো প্রার্থী খুঁজে আনতে পারব না। কিন্তু কোনও বিরোধী প্রার্থী যদি মনোনয়ন জমা সংক্রান্ত বিষয়ে আমাদের সাহায্য চায় তাহলে আমরা সেটা করব।'

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, 'প্রার্থী না থাকলে মনোনয়ন দেবে কোথা থেকে। বিরোধীরা কোথাও প্রার্থী দিতে না পারলে বলবেন। আমি নিয়ে গিয়ে দেব'

আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা 'ট্যুরিস্ট স্পট' থেকে, রইল ৮ 'অফবিট' সন্ধান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?
Birbhum News | গ্রেফতার করা হয়েছে বীরভূমের মিনার মণ্ডলকে, নিয়ে যাওয়া হয়েছে থানায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget