এক্সপ্লোর

West Bengal Polls 2021 ভাঁজ ফেলেছে করোনার বাড়বাড়ন্ত, কীভাবে ভোট? আজ কমিশনের সর্বদল বৈঠক

ভোটমুখী বঙ্গে করোনার বাড়বাড়ন্ত কপালে ভাঁজ ফেলছে সব মহলের। এর মাঝেই পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বেচন কমিশন। আজ দুপুর ২ টো থেকে যে বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে ডেকে পাঠানো হয়েছে কমিশনের তরফে। এই বৈঠকে থাকবেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যসচিবও।

কলকাতা : ভোটমুখী বঙ্গে করোনার বাড়বাড়ন্ত কপালে ভাঁজ ফেলছে সব মহলের। এর মাঝেই পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বেচন কমিশন। আজ দুপুর ২ টো থেকে যে বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে ডেকে পাঠানো হয়েছে কমিশনের তরফে। এই বৈঠকে থাকবেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যসচিবও।

এরইমধ্যে নানা মহলে রাজ্য বিধানসভার শেষ তিন দফার ভোট একসঙ্গে করার দাবি উঠেছে। যদিও গতকালই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে শেষ তিন দফার ভোট একসঙ্গে করার মতো পরিস্থিতি নেই। কারণ হাতে পর্যান্ত কেন্দ্রীয় বাহিনী নেই। কাজেই শেষ তিন দফার ভোট একসঙ্গে করার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কমিশন।

এরইমধ্যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শেষ তিন দফার ভোট একসঙ্গে করার দাবি জানিয়েছেন।

এদিনের বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে এই দাবি তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস জানিয়েছে, তারা কমিশনের সিদ্ধান্তের পাশে থাকবে।

রাজ্যে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। এর মাঝেই ভোটপর্বের জন্য রাজ্যের একাধিক জায়গায় চলতে থাকা মিটিং, মিছিল, সভা আতঙ্কের পরিবেশ তৈরি করে তুলেছে সব মহলে। কারণ রাজনৈতিক সভা-সমাবেশ কোথাও দেখা মিলছে না নূন্যতম কোভিড বিধি মেনে চলা, মাস্ক, শারীরিক দূরত্ব বজায় থাকছে না কোনও রাজনৈতিক দলের প্রচারেই।

গত শুক্রবার কমিশনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল, রাজনৈতিক দলগুলি কোভিড নির্দেশিকা না মানলে প্রয়োজনে রাজনৈতিক প্রচার বন্ধ করে দিতে পারে কমিশন। হাইকোর্টেও করোনা পরিস্থিতির মাঝে মিটিং-মিছিলে রাশ টানার আবেদন জানিয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা।

যেখানে পর্যবেক্ষণে হাইকোর্টের তরফে বলা হয়েছিল, রাজনৈতিক দলগুলি যদি কোভিড বিধি মেনে তাদের মিটিং-মিছিল না করে সেক্ষেত্রে কোথাও গিয়ে মুখ্য নির্বাচনী কমিশনার দায়ী থাকবেন। হাইকোর্টের যে পর্যবেক্ষণের পরই দ্রুত পরিস্থিতি বিবেচনা করে সর্বদলীয় বৈঠকের ডাক দেয় কমিশন।

পাশাপাশি নির্বাচনের দায়িত্বে থাকা সমস্ত জেলাশাসকদের কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সর্বস্তরে যাতে যাবতীয় কোভিড প্রোটোকল মেনে কাজ চালানো হয়, সেই বিষয়টা নিশ্চিত করতে।

গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে রোজই  বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এরইমধ্যে রাজ্যে এখনও বাকি চার দফার ভোট। শেষ তিন দফার শেষলগ্নের প্রচারও বাকি। কিন্তু করোনা যে হারে বাড়ছে তাতে দ্রুত লোক জমায়েতের বিষয়ে রাশ না টানলে আর কোভিড বিধি না মানলে তার পরিণতি ভয়ানক হতে পারে।

তাই এদিনের নির্বাচন কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠকে কী সিদ্ধান্ত হয়, আপাতত সেদিকেই তাকিয়ে রাজ্যের সব মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget