এক্সপ্লোর

West Bengal SIR News: পুলিশের ব্যারিকেড ঝাঁকিয়ে SUCI- এর বিক্ষোভ CEO দফতরের সামনে, অবরুদ্ধ স্ট্র্যান্ড রোড

Kolkata News: আজ সিইও দফতরের সামনে ১৬৩ ধারা জারি। গতকালের পর আজও ধুন্ধুমার পরিস্থিতি। এসইউসিআই- এর বিক্ষোভ ঘিরে তুলকালাম। সিইও নিজের দফতরে ঢোকার সময় স্লোগান দেয় তৃণমূলপন্থী বিএলও সংগঠনের কয়েকজন।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দোল দে, রুমা পাল, কলকাতা : ফের CEO দফতরের সামনে তুলকালাম। CEO দফতরের সামনে SUCI-র বিক্ষোভে উত্তেজনা। SUCI-র মিছিলে বাধা পুলিশের। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা SUCI-র কর্মী সমর্থকদের। অবরুদ্ধ স্ট্র্যান্ড রোড। দাঁড়িয়ে একের পর এক গাড়ি। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। হাওড়া স্টেশনমুখী যাওয়ার বাস, গাড়ি আটকে রয়েছে স্ট্র্যান্ড রোডে। অনেকেই নেমে হাঁটা শুরু করেছেন। কেউ এক ঘণ্টা বসেছিলেন বাসে। কেউ বা তারও বেশি সময়। SUCI-র কর্মী সমর্থকদের বিক্ষোভে কার্যত অবরুদ্ধ স্ট্র্যান্ড রোড। পুলিশের ব্যারিকেড ঝাঁকিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন SUCI-র কর্মী সমর্থকরা। হেয়ার স্ট্রিটের একাংশ অবরুদ্ধ। এদিন সিইও দফতরের পিছনের দিকের গেট দিয়ে ঢোকার সময় সিইও-কে দেখে স্লোগান দিতে থাকেন তৃণমূলপন্থী বিএলও সংগঠনের কয়েকজন। জানা গিয়েছে, এসইউসিআই- এর ঘোষিত কর্মসূচিই ছিল আজ।                 

অন্যদিকে জানা গিয়েছে, গতকাল CEO দফতরের বাইরে তুলকালাম হওয়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানা। CEO দফতরে ঢোকা ব্যক্তির ব্য়াগে মিলেছে ফর্ম ৬, দাবি পুলিশের। গতকালের বিক্ষোভের পর আজ CEO দফতরের সামনে স্ট্র্যান্ড রোড এলাকায় আজ থেকেই ১৬৩ ধারা জারি। গতকাল দফায় দফায় সিইও দফতরের বাইরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল, বিজেপি উভয় পক্ষই। আজ সিইও ওয়েস্ট বেঙ্গল এক্স হ্যান্ডেলে সেই ঝামেলার ভিডিও শেয়ার করে কড়া বার্তা দিয়েছে কমিশন। 'বেলেঘাটার কাউন্সিলর গুন্ডাদের সঙ্গে মিলে CEO দফতর ঘেরাও করেছেন। রাতে CEO দফতরের বাইরে স্লোগান দেওয়া হয়েছে। এ ধরনের সমাজবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না', এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে।                 

আজ সকাল থেকে সিইও দফতরের সামনে রয়েছে কড়া নিরাপত্তা। দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে গার্ডরেল। মোতায়েন রয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ। সুষ্ঠু, নিরাপদ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। সিইও দফতরের সামনে জারি রয়েছে ১৬৩ ধারা।            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget