এক্সপ্লোর

Panchayat Election:দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে 'গুলি'

Youth TMC Leader Allegedly Attacked:দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাইকে করে যাওয়ার সময় ওই যুব তৃণমূল নেতার উপর গুলি চলে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দক্ষিণেশ্বরের (Dakshineswar) আড়িয়াদহে যুব তৃণমূল নেতাকে (Youth TMC Leader Attacked) লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বাইকে করে যাওয়ার সময় ওই যুব তৃণমূল নেতার উপর গুলি চলে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ার পরে আরও হামলা করা হয়। মেরে যুব তৃণমূল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগও উঠেছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি যুব তৃণমূল নেতা। 

কী জানা গেল?
জখম যুব তৃণমূল নেতার নাম অরিত্র ঘোষ। তাঁর দাবি, বাড়ি থেকে বেরিয়ে আড়িয়াদহ যাওয়ার পথে তাঁকে চার জন দুষ্কৃতী ঘিরে ধরে। প্রথমে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তাঁকে রাস্তায় ফেলে রড, বাঁশ ইত্যাদ দিয়ে মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় বহুক্ষণ রাস্তাতেই পড়ে থাকেন যুব তৃণমূল নেতা। পরে তাঁকে তুলে বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। গুরুতর জখম অবস্থায় আপাতত সেখানেই ভর্তি রয়েছেন অরিত্র। স্থানীয় এক প্রোমোটার-সহ দুজনের বিরুদ্ধে তাঁর সন্দেহের কথা বলছেন জখম যুব তৃণমূল নেতা। প্রাথমিক ভাবে ধারণা, এলাকা দখলের লড়াইয়ের জেরেই হামলা চলেছে তাঁর উপর। কেন এটা হল, তা নিয়ে দীর্ঘক্ষণ প্রতিক্রিয়া দেয়নি পুলিশ।

বিজেপি নেতার রহস্যজনক দেহ উদ্ধার...
ঘটনাচক্রে এদিনই আবার বিজেপি নেতার রহস্যমৃত্যু ঘিরে হইচই পড়ে যায় সবংয়ে। এদিন বাড়ি থেকেই উদ্ধার হয় বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত দেহ। বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বারবার হুমকি দেওয়া হচ্ছিল, পাঠানো হয়েছিল সাদা থান, দাবি গেরুয়া শিবিরের। পঞ্চায়েত ভোটের মুখে শাসকদলের কাছে মাথা নত না করায় খুন, অভিযোগ বিজেপির। বুথ সভাপতিকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি করছে বিজেপি। মিথ্যে অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি বিজেপির, পাল্টা দাবি তৃণমূলের। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, 'তৃণমূল যদি ভাবে রক্তের হোলি খেলবে, বিজেপিকেও সেই খেলায় নামতে হবে। তখন কিন্তু বলতে পারবে না যে, বিজেপি আইনশৃঙ্খলা মেনে চলছে না। কমিশন ব্যবস্থা না নিলে এবার বিজেপিই ব্যবস্থা নিতে বাধ্য হবে।' ঘটনা হল, এবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব জুড়ে তুমুল অশান্তির অভিযোগ উঠেছে। রক্তপাতও নেহাত কম দেখেনি এই রাজ্য। সেই ধারায় ইতি পড়ছে না কিছুতেই।

আরও পড়ুন:কেমন আছেন তিনি? ট্য়ুইট করলেন মুখ্যমন্ত্রী, সঙ্গে জানালেন শুভেচ্ছাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget