এক্সপ্লোর

10 Years of Singham: ১০ বছর পরেও কেন জনপ্রিয় সিংঘম? পর্দার পিছনের গল্প শোনালেন প্রযোজক

সিংঘম ছবি যাঁরা প্রযোজনা করেছিল সেই রিলায়েন্স এন্টারটেনমেন্টের তৎকালীন সিইও সঞ্জীব লাম্বা যারপরনাই খুশি ১০ বছরের মাথায়। অনেক স্মৃতিই মনে পড়ছে তাঁর।

মুম্বই : বলিউডে যে ছবিগুলি অন্তত ১০০ কোটি টাকার ব্যবসা করেছে, সেই ছবিগুলোর তালিকাতে চোখ বোলালে আজও জ্বলজল করে 'সিংঘম' নামটা। পর্দায় অজয় দেবগন একজন সৎ এবং নির্ভীক পুলিশ অফিসার। সঙ্গে ছিলেন সুন্দরী কাজল আগরওয়াল। ছবিটি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন রোহিত শেঠ্ঠি। সেই সিংঘম ছবির আজ ১০ বছর পূর্তি। আর সেই হিসেবেই সিংঘম ছবি যাঁরা প্রযোজনা করেছিল সেই রিলায়েন্স এন্টারটেনমেন্টের তৎকালীন সিইও সঞ্জীব লাম্বা যারপরনাই খুশি ১০ বছরের মাথায়। আজ অনেক স্মৃতিই মনে পড়ছে তাঁর।

ঠিক কীভাবে তৈরি হয়েছিল সিংঘম ছবিটি? এই প্রশ্ন করলে, ছবি তৈরির পিছনের পুরো অজানা গল্পটাই তুলে ধরলেন সঞ্জীব লাম্বা। তিনি বলেছেন, '২০১০ এর নভেম্বর মাসের কোনও একটা দিন আমাদের সঙ্গে দেখা হয় রোহিত শেট্টির। আমরা তাঁকে প্রস্তাব দিই একসঙ্গে কাজ করার। ততদিনে আমরা তামিল সিংঘম ছবিটি প্রযোজনা করে ফেলেছি। তাই আমরা সিংঘম ছবিটির হিন্দি রিমেক করার কথা বলি রোহিতকে। তিনি আমাদের থেকে তামিল সিংঘম ছবিটির ডিভিডি নেন এবং দেখেন। তারপর তিনি বলেন, এই ছবিটি তিনি করতে চান। কিন্তু প্রথমে রোহিত শেঠ্ঠি বলেছিলেন ২০১২-এর আগে তিনি ছবির কাজ শুরু করতে পারবেন না। কিন্তু, এরপরেই রোহিত শেট্টি সিংঘম ছবির জন্য রাজি করিয়ে ফেলেন অজয় দেবগনকে। সেই সময় অজয় দেবগনও কাজের দিক থেকে কিছুটা ফাঁকা ছিলেন। তাই রোহিত শেট্টি ঠিক করেন যতটা তাড়াতাড়ি সম্ভব ছবির কাজ শুরু করতে। আর তাই ২০১১-এর জুলাইয়ের মধ্যেই কাজ শেষ করতে চাইছিলেন তিনি। আমার মনে আছে ছবির স্ক্রিপ্ট তৈরি হয় ২০১১-এর ফেব্রুয়ারি মাসে। আর শুটিং শুরু হয়েছিল মার্চ মাসে। কথা অনুযায়ী ২০১১-এর জুলাইয়ের মধ্যে ছবির কাজ শেষ করে ফেলেছিলেন রোহিত। তাই তো ২০১১-এর জুলাইতে রিলিজ হয়েছিল হিন্দি সিংঘম।'

সঞ্জীব লাম্বা আরও বলেছেন, 'মনে আছে, সিংঘম রিলিজ করার দিনই নাইট শো দেখতে গিয়েছিলাম আমি। চন্দন সিনেমা হলে দেখেছিলাম। আর প্রথম দিনই দর্শকদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছিল, বক্স অফিসে বড় ব্যবসা চলেছে সিংঘম। খেয়াল করে দেখবেন, মাত্র এক সপ্তাহ আগেই রিলিজ করেছিল বিগ বাজেটের ছবি জিন্দেগি না মিলেগি দোবারা। সেটা চলছিল মাল্টিপ্লেক্সগুলোতে। কিন্তু তাতে সিংঘমের ব্যবসায় কোনও আঁচড় পড়েনি। তাই তো ১০ বছর বাদেও মানুষের কাছে একইরকম আকর্ষণীয় ছবি সিংঘম। এর জন্য অজয় দেবগন এবং রোহিত শেট্টির অবদান কোনওমতেই অস্বীকার করা যাবে না। দুজনে কীভাবে দিনের বেশিরভাগ সময়টা কাজে মগ্ন হয়ে থাকতেন, চোখে লেগে রয়েছে এখনও।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget