এক্সপ্লোর

কার্তিক আরিয়ানের 'ধামাকা' দেখে কী করল চার বছরের এই খুদে? মুহূর্তে ভাইরাল ভিডিও

'ধামাকা' মুক্তি পাওয়ার আগে থেকেই শুভেচ্ছায় ভাসছেন কার্তিক আরিয়ান। নতুন ছবি মুক্তি পাওয়ার দিনই অভিনেতাকে বলতে শোনা গিয়েছে যে, ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে অনেক শুভেচ্ছাবার্তা পেতে শুরু করেছেন তিনি।

মুম্বই: সদ্যই নতুন ছবি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan)। যদিও সিনেমাহলে নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'ধামাকা' (Dhamaka)। এই প্রথমবার টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করেছেন কার্তির আরিয়ান। চকোলেট বয় ইমেজ ছেড়ে প্রথমবার এমন চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। 'ধামাকা' মুক্তি পাওয়ার আগে থেকেই নেট নাগরিকদের মধ্যে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল। টিজার, ট্রেলারে 'ধামাকা' দেখানোর পর অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এই ছবি। অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকাদের শুভেচ্ছায় ভাসছেন অভিনেতা কার্তিক আরিয়ান। তারই মাঝে নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন মিষ্টি একটি ভিডিও। টেলিভিশন অ্যাঙ্কর অর্জুন পাঠকের চরিত্রে কার্তিক আরিয়ানকে দেখে কী করল এই চার বছরের খুদে অনুরাগী? এই ভিডিওকে 'ধামাকা এফেক্ট' বলছেন অনুরাগীরা।

'ধামাকা' মুক্তি পাওয়ার আগে থেকেই শুভেচ্ছায় ভাসছেন কার্তিক আরিয়ান। নতুন ছবি মুক্তি পাওয়ার দিনই অভিনেতাকে বলতে শোনা গিয়েছে যে, ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকে অনেক শুভেচ্ছাবার্তা পেতে শুরু করেছেন তিনি। সম্প্রতি ছবির প্রোমোশনে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ গিয়েছিলেন 'লুকা ছুপি' অভিনেতা। সেখানেও ছবি নির্বাচনের জন্য কার্তিক আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় সলমন খানকে। ফলে, একের পর এক দুর্দান্ত ছবি বেছে নিয়ে বলিউডের তাবড় তারকাদের নেক নজরে পড়ে গিয়েছেন অভিনেতা। 

আরও পড়ুন - প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে বিবাহবিচ্ছেদ কি হচ্ছে? জল্পনার মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট নিক জোনাসের

বলিউডের বর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে জনপ্রিয়তার নিরিখে যে কার্তিক আরিয়ান বেশ খানিকটা এগিয়ে রয়েছেন, তা বলাই বাহুল্য। আর তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। ভিডিওতে দেখা যাচ্ছে, কার্তিক আরিয়ানের খুদে অনুরাগী তাঁরই মতো পোশাক পরে এবং মেকআপ করে এমনকি অভিনেতার মতোই চশমা পরে তাঁকে অনুকরণ করছে। ছবিতে যেভাবে অর্জুন পাঠকের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক, সেভাবেই এই খুদেকেও অনুকরণ করতে দেখা গিয়েছে ভিডিওতে।

কার্তিক আরিয়ানের পোস্ট করা ভিডিওর খুদের নাম কথা শিন্ডে। চার বছরের এই খুদের কাণ্ডকারখানা দেখে আপ্লুত নেট দুনিয়া। সোশ্য়াল মিডিয়ায় অভিনেতা লিখেছেন, 'ইউরোপ খেরে অর্জুন পাঠকের মিষ্টি ভার্সন। বিশ্বজুড়ে এমন ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ'। কার্তিক আরিয়ানের পোস্ট করা ভিডিও দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারা। 

প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে আগামীতে 'ভুলভুলাইয়া টু', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'শেহজাদা', 'ফ্রেডি'-র মতো একাধিক ছবিতে দেখা যেতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি

ভিডিও

Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget