এক্সপ্লোর

অবসরের পর যুবরাজকে ‘স্ট্যান্ডিং ওভেশন’ প্রাক্তন গার্লফ্রেন্ড কিম শর্মার

আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট থেকেই গতকাল সোমবার অবসরের ঘোষণা করেছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংহ। মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে নিজের অবসরের ঘোষণা করেছেন যুবি। অবসরের ঘোষণা করতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়েন ২০১১ বিশ্বকাপের নায়ক। বলেন, জীবনে কখনও হার মানেননি।

মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফর্ম্যাট থেকেই গতকাল সোমবার অবসরের ঘোষণা করেছেন ভারতীয় তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংহ। মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে নিজের অবসরের ঘোষণা করেছেন যুবি। অবসরের ঘোষণা করতে গিয়ে আবেগবিহ্বল হয়ে পড়েন ২০১১ বিশ্বকাপের নায়ক। বলেন, জীবনে কখনও হার মানেননি। কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন যুবি।যদিও এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর অবসরের খবরে বিষন্ন অনুরাগীরা। ক্রিকেট সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। পিছিয়ে নেই বলিউডও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভারতীয় ক্রিকেটের যুবরাজের বিদায়ের অবসরের দিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সিনেমা জগতের তারকারাও। যুবরাজের প্রাক্তন গার্লফ্রেন্ড তথা বলিউডের নামী অভিনেত্রী কিম শর্মাও সোশ্যাল মিডিয়া মারফত্ শুভেচ্ছা জানিয়েছেন। কিম শর্মার ট্যুইট- দুর্দান্ত খেলেছ যুবরাজ সিংহ। ক্রীড়াজগতে কিছু অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য স্ট্যান্ডিং ওভেশন। হ্যাজেল কিচের সঙ্গে তোমার আগামী দিনগুলি মধুর হয়ে উঠুক। হ্যাজেল কিচের সঙ্গে বিয়ের আগে যুবরাজের সঙ্গে কিম ছাড়াও বলিউডের আরও কয়েকজন তারকার সম্পর্কের জল্পনা ছড়িয়েছিল। এই তারকাদের মধ্যে রয়েছেন মিনীষা লাম্বা, শমিতা শেঠ্ঠি, রিয়া সেন, প্রীতি জিন্টা এবং দীপিকা পাড়ুকোন। হ্যাজেল তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যুবরাজের সাংবাদিক বৈঠকের একটি ছবি শেয়ার করে লিখেছেন, একটা যুগের অবসান। নিজেকে নিয়ে গর্বিত হও। সামনে এগিয়ে যাও। ভালোবাসি, যুবরাজ।
View this post on Instagram
 

And, with that, its the end of an era. Be proud of yourself husband, now onto the next chapter.... love you @yuvisofficial

A post shared by Hazel Keech Singh (@hazelkeechofficial) on

অভিনেত্রী রবীনা ত্যান্ডনের ট্যুইট- প্রিয় যুবরাজ, মর্মস্পর্শী সাহসী সিদ্ধান্ত। দুর্দান্ত ইনিংসের মাধ্যমে বরাবরই আমাদের বিনোদন দিয়েছ।দেশকে গর্বিত করেছ। ভবিষ্যতের জন্য তোমাকে শুভেচ্ছা।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget