এক্সপ্লোর

Srabanti Chatterjee: মহাকাশে পাড়ি 'শ্রাবন্তী'র, অভিনেত্রীর নামে তারার নামকরণ, পোস্টে উচ্ছ্বাস প্রকাশ

Star Named After Srabanti: ১৩ অগাস্ট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেই হিসেবে তাঁর 'জোডিয়াক সানসাইন' লিও অর্থাৎ সিংহ রাশি। খুব সম্ভবত জন্মদিন উপলক্ষ্যেই এক বিশেষ উদ্যোগ নেন অভিনেত্রী।

কলকাতা: পেশাগত জীবন বা ব্যক্তিগত জীবন, প্রায়ই আলোচনার শিরোনামে থাকেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁর পোস্ট ঘিরে চর্চা শুরু হয়। তবে কখনওই এত সমালোচনা তাঁকে দমাতে পারেনি। নিজের নিয়মেই নিজের জীবন বাঁচেন অভিনেত্রী। আর সেই আবহেই আকাশের ঠিকানায় নাম লেখালেন অভিনেত্রী। বুঝলেন না? তাঁর নামে নামাঙ্কিত হল মহাকাশের একটি তারা (star)। সোশ্যাল মিডিয়ায় নিজেই দিলেন সেই খবর। 

আকাশের ঠিকানায় 'নাম' লেখালেন শ্রাবন্তী

১৩ অগাস্ট অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। সেই হিসেবে তাঁর 'জোডিয়াক সানসাইন' (Zodiac Sign) লিও (Leo) অর্থাৎ সিংহ রাশি। খুব সম্ভবত জন্মদিন উপলক্ষ্যেই এক বিশেষ উদ্যোগ নেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় 'স্টারাকল ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরি'র (Staracle International Star Directory) সংশাপত্র শেয়ার করে অভিনেত্রী জানান যে তাঁর নামে 'লিও কনস্টেলেশন'-এ (Leo constellation) একটি তারার নাম রাখা হয়েছে 'শ্রাবন্তী' (Srabanti)।

এদিন দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে ওই নির্দিষ্ট 'শ্রাবন্তী' তারার সমস্ত অবস্থান ইত্যাদি সংক্রান্ত তথ্য দেওয়া আছে। লেখা রয়েছে যে ২৮ জুলাই, ২০২৩, থেকে নিম্নে উল্লেখিত তারার নাম রাখা হল 'শ্রাবন্তী'। সঙ্গে লেখা, 'এই তারা তোমার জন্যই উজ্জ্বল'। 'লিও' নামক নক্ষত্রপুঞ্জে এই তারার অবস্থান, উল্লেখ করা হয়েছে ওই ছবিতেই। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'এখন থেকে, লিও কনস্টেলেশনে (আমার জোডিয়াক সাইন) একটি তারা আমার নামে, শ্রাবন্তী হিসেবে, ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে নামাঙ্কিত ও রেজিস্টার হয়ে রইল।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srabanti Gintu Chatterjee (@srabanti.smile)

অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পূজা বন্দ্যোপাধ্যায়, সোহিনী গুহ রায় প্রমুখ। অনেক অনুরাগীও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। যদিও এই উপহার তিনি নিজেই নিজেকে দিলেন কি না তা কোথাও উল্লেখ করেননি। 

কীভাবে তারার নামকরণ করা যায়? কত খরচ পড়ে? 

অনেকেই জিজ্ঞেস করেন যে 'নক্ষত্রপুঞ্জ কিনতে কত খরচ?' কিন্তু নক্ষত্রপুঞ্জ কেনা যায় না, যদিও নির্দিষ্ট তারার নামকরণ করতে পারেন নিজের নামে। বা নিজের পছন্দের যে কোনও দুটি তারাও একত্রে নামকরণ করতে পারেন। মোট ৮৮টি নক্ষত্রপুঞ্জ রয়েছে ফলে অপশনের অভাব হবে না। অনেকেই এই বিশেষ উদ্যোগকে রোম্যান্টিক উপহার হিসেবে বেছে নেন। যে কোনও নক্ষত্রপুঞ্জে কোনও তারা কিনতে ৩০ মার্কিন ডলারের থেকে খানিক কম খরচ পড়ে। ভারতীয় মুদ্রায় যা আড়াই হাজারের কিছু কম। 

আরও পড়ুন: Dream Girl 2: 'ড্রিম গার্ল টু'-তে অভিনয় করার সুযোগ না পেয়ে আমি অত্যন্ত ব্যথিত, অকপট স্বীকারোক্তি নুসরত ভারুচার

উল্লেখ্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঝুলিতে এখন একাধিক ছবির কাজ। বর্তমানে একটি রিয়েলিটি শোয়ের অন্যতম বিচারক তিনি। আগামী কাজের মধ্যে রয়েছে জিতু কমলের সঙ্গে দুটি প্রজেক্ট। এছাড়া 'দেবী চৌধুরানী' ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget