এক্সপ্লোর

Aamir khan Update: 'রং দে বাসন্তী' ছবির জন্য দ্বিগুণ পারিশ্রমিক চেয়েছিলেন আমির খান! জানেন কেন?

'রং দে বাসন্তী' ছবিতে অভিনয়ের জন্য আমির খানের পারিশ্রমিক ছিল ৪ কোটি টাকা। কিন্তু একটি বিশেষ কারণের জন্য নাকি তিনি ৮ কোটি টাকা নেবেন বলে জানিয়েছিলেন।

মুম্বই : ২০০৬ সালে মুক্তি পায় জনপ্রিয় বলিউড ছবি 'রং দে বাসন্তী'। আমির খান, সরমন যোশি, সোহা আলি খান, আর মাধবন অভিনীত এই ছবি এতটাই জনপ্রিয়, যে তা আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে রেখেছে। সম্প্রতি ছবির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা 'রং দে বাসন্তী' ছবি তৈরির পিছনের কিছু গল্প স্মৃতিচারণা করেছেন। যেখানে তিনি জানিয়েছেন যে, জনপ্রিয় এই ছবি তৈরির সময়ে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান নাকি একটি বিশেষ কারণের জন্য দ্বিগুণ পারিশ্রমিক দাবি করেছিলেন। তিনি জানিয়েছেন, 'রং দে বাসন্তী' ছবিতে অভিনয়ের জন্য আমির খানের পারিশ্রমিক ছিল ৪ কোটি টাকা। কিন্তু একটি বিশেষ কারণের জন্য নাকি তিনি ৮ কোটি টাকা নেবেন বলে জানিয়েছিলেন। কী সেই বিশেষ কারণ? যার জন্য 'দঙ্গল' তারকা তাঁর পারিশ্রমিক একেবারে দ্বিগুণ করেছিলেন?

পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা বলছেন, ''রং দে বাসন্তী' ছবির জন্য যখন আমিরকে সই করানো হচ্ছিল, তখন ও অদ্ভূত একটা শর্ত রাখে। বলেছিল যে ওর পারিশ্রমিক ৪ কোটি টাকা। কিন্তু যদি ওকে সময় মতো পারিশ্রমিক না দেওয়া হয়, তাহলে কিন্তু ওকে ৮ কোটি টাকা দিতে হবে।' এরই সঙ্গে নাকি আমির খান এটাও বলেছিলেন যে, তিনি নাকি ততদিন পর্যন্ত ৮ কোটি টাকা দেখেননি। স্মৃতিচারণা করে এমনটাই জানিয়েছেন পরিচালক। খুব তাড়াতাড়ি আসতে চলেছে পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরার আত্মজীবনী 'দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর'। বইটি রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে লিখেছেন লেখিকা রীতা রামামূর্তি গুপ্তাও। সম্প্রতি সেই বইতেই পরিচালক আমির খানের এই দ্বিগুণ পারিশ্রমিকের দাবির রহস্য ফাঁস করেন। তিনি বলছেন, 'আমির খান সত্যিই একজন ক্রিয়েটিভ মানুষ। শুধু তাই নয়, কোথায় কী ভুল হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে, সবটাই ক্রিয়েটিভিটির সঙ্গে দেখেন তিনি। কখনও কখনও অতিরিক্ত শ্যুটিংয়ের জন্যও সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে আমির নিজেও একটা সিন সঠিক না হওয়ার জন্য বা কোনও দৃশ্যে অভিনয় 'পারফেক্ট' না হওয়ার জন্য আরেকবার টেক দিতে চান। এত বড় মাপের একজন অভিনেতা হওয়ার সত্বেও এসব ক্ষেত্রে আমিরের কোনও ইগো নেই। অন্য অভিনেতার অভিনয়ের সময়ে ও দিব্বি বসে থাকতে পারে।'

এরই সঙ্গে আরও একটি ঘটনা স্বীকার করে নিয়েছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। জানিয়েছেন, 'রং দে বাসন্তী' ছবিতে সুর দেওয়ার জন্য নাকি এ.আর রহমান মোটেই তাঁর প্রথম পছন্দ ছিলেন না। তিনি সঙ্গীত পরিচালক পিটার গ্যাব্রিয়েলকে নাকি প্রায় ঠিকই করে ফেলেছিলেন ছবিতে সুর দেওয়ার জন্য। তবে, তাঁর মন বলছিল, এই ছবির জন্য তাঁর এ.আর রহমানের সঙ্গেই কাজ করা উচিত। সবশেষে এটা উল্লেখ করতে ভোলেননি পরিচালক যে, আমির খানের জন্যই সময়মতো ছবির শ্যুটিং শেষ করতে পারেন তিনি।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget