এক্সপ্লোর

Aamir Khan: 'আপনিও 'পাঠান'-এর মত ছবি বানান...', অনুরাগীদের প্রশ্নে কী জবাব দিলেন আমির ?

Aamir Khan Response: ইনস্টাগ্রামে 'লাপাতা লেডিজ' ছবির প্রচারের জন্য লাইভ সেশন চলাকালীন এক অনুরাগী আমিরকে প্রশ্ন করে বসেন, 'স্যার আপনার উচিত পাঠান-এর মত ছবি তৈরি করা'। উত্তরে কী বলেন আমির ?

নয়াদিল্লি: সম্প্রতি 'লাপাতা লেডিজ' ছবির প্রোমোশনের জন্য হাজির হয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের পরিচালনায় মুক্তি পেয়েছে এই ছবিটি আর তাঁর প্রচারপর্ব নিয়েই তুমুল ব্যস্ত আমির খান (Aamir Khan)। ১ মার্চ মুক্তি পেয়েছে এই ছবি। ইতিমধ্যেই এই ছবির প্রচারের অংশ হিসেবে আমির তাঁর ইন্সটাগ্রামে একটি লাইভও করেন। আর সেই লাইভ সেশন চলার সময়েই এক অনুরাগীর প্রশ্নের প্রেক্ষিতে এক চমৎকার উত্তর দেন অভিনেতা। সেই উত্তর নিয়েই নেটপাড়া এখন তোলপাড়।

ইনস্টাগ্রামে 'লাপাতা লেডিজ' ছবির প্রচারের জন্য লাইভ সেশন চলাকালীন এক অনুরাগী আমিরকে প্রশ্ন করে বসেন, 'স্যার আপনার উচিত পাঠান-এর মত ছবি তৈরি করা'। গত বছর জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত 'পাঠান'। অনুরাগী যখন তাঁকে বলেন যে 'পাঠান'-এর মত ছবি বানানো উচিত, সেই প্রশ্নের উত্তরে আমির বলেন, 'আরে শাহরুখ তো বানাচ্ছে ঐরকম ছবি। পাঠানের মত ভাল ছবি বানাচ্ছে। আমি তৈরি করি লাপাতা লেডিজ। আপনি সেটাই দেখুন।'

কিরণ রাওয়ের পরিচালিত 'লাপাতা লেডিজ' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে নীতাংশি গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তবকে। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ছায়া কদম, দুর্গেশ কুমার, সতেন্দ্র সোনি এবং হেমন্ত সোনিকে।

এই ছবি তৈরির মুখ্য তিন স্তম্ভ আমির খান (Aamir Khan), কিরণ রাও এবং জ্যোতি দেশপান্ডে। চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ এই 'লাপাতা লেডিজ' ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন। পরিচালক কিরণ রাওকে যথেষ্ট কুর্নিশ জানিয়েছেন এবং সেইসঙ্গে ছবির সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ দিয়েছেন।

ছবির প্রসঙ্গে অনুরাগ বলেন, 'এই ছবিটি একই সঙ্গে মজার, গম্ভীর এবং এক কথায় অসাধারণ। অনেক কিছুই বলা আছে ছবিতে অথচ তেমন কিছু না বলেই। ছবি দেখে আমি শিশুর মত কেঁদেছি। ছবিতে যে অভিনেতাদের দেখা গিয়েছে তাঁদের আগে কখনও ছবির পর্দায় দেখা যায়নি আর তাঁরা প্রথম ছবিতেই বাস্তবের খতিয়ান করে তুলেছেন ছবির পর্দাকে।'

'লাপাত লেডিজ' প্রজেক্টের পাশাপাশি আমিরের (Aamir Khan) আরও একটি কাজ আসছে। 'তারে জমিন পর'-এর দর্শিল সাফারির সঙ্গে ফের কাজ করতে চলেছেন আমির খান। আসছে 'সিতারে জমিন পর'। 'তারে জমিন পর' ছবিতে যেমন ডিসলেক্সিয়ার মত একটি রোগকে প্রাধান্য দেওয়া হয়েছিল ছবির চিত্রনাট্যে, এখানে তেমনই মুখ্য প্রাধান্য থাকবে ডাউন সিনড্রোমের উপর।      

আরও পড়ুন: Movie On Sandeshkhali Incident: সন্দেশখালির ঘটনা এবার ফুটে উঠবে পর্দায়! শ্যুটিং শুরু কবে?

সেরা শিরোনাম

Rudranil Ghosh: 'আমরা যে কেউ মাথা গলাতে পারি না,' টলিপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রুদ্রনীল
'আমরা যে কেউ মাথা গলাতে পারি না,' টলিপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রুদ্রনীল
Rupa Ganguly: কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
Mithun Chakraborty: আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
Honey Singh: জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?

ভিডিও

Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Sujan Chakraborty : 'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda
Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget