এক্সপ্লোর

ধারাবাহিকের জন্য 'বাঙালি কনে সাজার স্বপ্ন সত্যি' হল অভিনেত্রী আঁচল গোস্বামীর

অর্জুন - দিয়ার রসায়ন বেশ পছন্দ করছেন দর্শকেরা। গল্পের নয়া মোড় অনুযায়ী হঠাৎই দর্শকেরা তাঁদের এই পছন্দের জুটিকে ছাদনাতলায় দেখতে পাবেন। এই প্লট ট্যুইস্টে সবচেয়ে বেশি আনন্দিত আঁচল গোস্বামী।

মুম্বই: শুরু থেকেই দর্শকদের মনে বেশ সাড়া ফেলেছে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক - 'রিশতো কা মাঞ্ঝা'। দর্শকেরা  ধারাবাহিকের গল্প ও চরিত্রগুলির সঙ্গে বেশ একাত্ম অনুভব করেন। অর্জুনের চরিত্রে ক্রুশল আহুজা ও দিয়ার চরিত্রে আঁচল গোস্বামী ইতিমধ্যেই দর্শকদের খুব কাছের হয়ে উঠেছেন।

অর্জুন - দিয়ার রসায়ন বেশ পছন্দ করছেন দর্শকেরা। গল্পের নয়া মোড় অনুযায়ী হঠাৎই দর্শকেরা তাঁদের এই পছন্দের জুটিকে ছাদনাতলায় দেখতে পাবেন। এই প্লট ট্যুইস্টে সবচেয়ে বেশি আনন্দিত আঁচল গোস্বামী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর বিয়ের লুক। বাঙালি নববধূর সাজে আঁচল এখন সকলের চর্চায়।

দিয়ার চরিত্রটিকে সাবলীল করে তুলতে আঁচল গোস্বামীকে সাজিয়ে তোলা হয়েছিল একেবারে বাঙালি কনের সাজে। টকটকে লাল বেনারসি শাড়িতে রঙিন ও সুন্দর লাগছে অভিনেত্রীকে। শাড়িতে সোনালী জরির কাজ, সঙ্গে মানানসই সোনার গয়না। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AANCHAL GOSWAMI🧿 (DIYA) (@aanchalgoswami55)

নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করতে দেখা গেছে তাঁকে। বাঙালি বিয়ের সাজে যে তিনি বেশ খুশি তা বোঝাই যাচ্ছে। এমনকী অভিনেত্রী এটাও জানান যে তাঁর এই লুক প্রবলভাবে বলি অভিনেত্রী বিপাশা বসুর থেকে অনুপ্রাণিত।

আঁচল গোস্বামী বলেন, 'আমি বাঙালি সংস্কৃতি খুবই পছন্দ করি এবং যখন আমি জানতে পারলাম যে আমাকে একটি বিয়ের সিক্যোয়েন্সের জন্য শ্যুটিং করতে হবে তখন ভীষণ খুশি হই। আমার বাঙালি কনে সাজার স্বপ্ন সত্যি হয়েছে এই ধারাবাহিকের জন্য। বিয়ের সিক্যোয়েন্সের থেকে বেশি আমি বাঙালি কনের সাজ নিয়ে বেশি উত্তেজিত। আমার সবসময় বেনারসি শাড়ি আৎ হাতে মেহেন্দির সঙ্গে বাঙালি আলতা পরার খুব শখ। আমি তো বিপাশা বসুর বিয়ের লুক দেখে এত অনুপ্রাণিত হয়েছি যে নিজের বিয়েতে ওভাবেই সাজব ভেবেছিলাম।'

'গাঢ় লাল টিপ থেকে কাজল কালো চোখ,' বাঙালি বিয়ের সাজের গোটাটাই মন কেড়েছে অভিনেত্রীর। আগামী কিছু পর্বে দেখা যাবে অর্জুন-দিয়ার বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget