এক্সপ্লোর

Deepesh Bhan Demise: কী কারণে মৃত্যু দীপেশের? কী বলছেন 'ভাবিজি...' ধারাবাহিকের অভিনেতা আসিফ

Aasif Sheikh on Deepesh Bhan Demise: দীপেশ ভানের মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু 'ভাবিজি ঘর পর হ্যায়' ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা আসিফ শেখ বলছেন অন্য কথা।

মুম্বই: গতকাল প্রয়াত হয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ দীপেশ ভান (Deepesh Bhan)। যদিও তিনি এই নামের থেকে বেশি পরিচিত 'মলখান' (Malkhan) নামে। ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'ভাবিজি ঘর পর হ্যায়'-তে (Bhabiji Ghar Par Hai) তাঁর চরিত্রের নাম ছিল এটিই। জানা যায়, সকালে ক্রিকেট খেলছিলেন দীপেশ। সেই সময়ই আচমকা অজ্ঞান হয়ে পড়ে যান। আর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দীপেশ ভানের মৃত্যুর সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু 'ভাবিজি ঘর পর হ্যায়' ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা আসিফ শেখ (Aasif Sheikh) বলছেন অন্য কথা।

দীপেশ ভানের মৃত্যুর কারণ নিয়ে কী বলছেন আসিফ শেখ?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দীপেশ ভানের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি এখনও পর্যন্ত। কিন্তু 'ভাবিজি ঘর পর হ্যায়' ধারাবাহিকের অন্য অভিনেতা এবং দীপেশের ঘনিষ্ঠ বন্ধু আসিফ শেখ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানাচ্ছেন যে, ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটাতেন দীপেশ। এমনকি সঠিক সময় খাবারও খেতেন না। সেই কারণেই ব্রেন হ্যামারেজ হয়ে মৃত্যু হয়েছে দীপেশের। এমনটাই দাবি আসিফ শেখের।

আসিফ শেখ বলছেন, 'শেষদিকে ও (দীপেশ ভান) অনেকটা সময় জিমে কাটাতো। দৌড়তো। আমি ওকে বলেছিলাম, ৪০-এর পর জিম করার অভ্যাসে কিছুটা লাগাম টানা দরকার। কিন্তু ও শুনতো না। ও যখন জিম করতে শুরু করে, তখন খুব ফিট ছিল। পরের দিকে ওর ওজন কিছুটা বাড়ে। আমি ওকে ওজন নিয়ন্ত্রণে রাখার কথা বলেছিলাম। ওর খাওয়া দাওয়ার দিকেও নজর দিতে বলেছিলাম। কিন্তু ওকে যেন কিছু প্রমাণ করার ছিল। ও বলেছিল, ওর স্ত্রী শহরে থাকেন না। আর ও তিন ঘণ্টা জিম করে। আমরা সকলে ওকে বলেছিলাম এত বেশি সময় ধরে জিম না করার জন্য। ও আমাকে এও বলেছিল যে, রাতে অনেক সময় ও খাবার খায়নি।'

আরও পড়ুন - Ranbir Kapoor: স্ত্রী আলিয়ার কাছে হেরে গেলেন রণবীর কপূর?

শনিবার সকালে ক্রিকেট খেলছিলেন দীপেশ ভান। খেলতে খেলতেই অজ্ঞান হয়ে যান। তাঁর চোখ থেকে রক্ত বের হতে দেখা যায়। আসিফ শেখ বলছেন, 'ও ব্রেন হ্যামারেজের কারণেই মারা গিয়েছে। কারণ, ওর একটা চোখ থেকে রক্ত বেরিয়েছিল। যখন আমরা ঘুম থেকে উঠি, আমাদের রক্তচাপ কম থাকে। ও কিছুটা শরীরচর্চা করেই ক্রিকেট খেলতে শুরু করে। ও গোটা ওভার বল করে। ৬টা বল করার পর যখন ও টুপি নিতে নিচে ঝোঁকে, তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়।' প্রসঙ্গত, দীপেশ ভানের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

'ভাবিজি ঘর পর হ্যায়' ধারাবাহিকে আসিফ শেখের অভিনীত চরিত্রের নাম বিভূতি নারায়ণ মিশ্র। এই চরিত্রের জন্য তিনি মারাত্মক জনপ্রিয়তা পান। দীপেশ ভান অভিনীত 'মলখান' চরিত্রটির সঙ্গে তাঁর নানা কমেডি দৃশ্য দেখেছেন দর্শকেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget