এক্সপ্লোর

Abar Bibaho Obhijaan: 'বউয়ের চোখ থেকে আড়াল হতে' তাইল্যান্ড পাড়ি, প্রকাশ্যে 'আবার বিবাহ অভিযান' মুক্তির তারিখ

Release Date Out: অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, প্রিয়ঙ্কা সরকার, নুসরত ফারিয়া, সোহিনি সরকারকেই ফের দেখা যাবে 'আবার বিবাহ অভিযান' ছবিতে।

কলকাতা: ফের তিন পুরুষের বিশেষ অভিযান শুরু। আসছে 'আবার বিবাহ অভিযান' (Abar Bibaho Obhijaan)। নতুন প্রোমোয় প্রকাশ্যে এল ছবির মুক্তির তারিখ। ছবির পরিচালনায় সৌমিক হালদার (Soumik Haldar)।

কবে মুক্তি পাচ্ছে 'আবার বিবাহ অভিযান'?

রবিবারের দুপুরে বাংলা সিনেপ্রেমীদের জন্য সুখবর। ফের তিন দম্পতির গল্প নিয়ে আসছে 'আবার বিবাহ অভিযান'। এবারের অভিযান হবে তাইল্যান্ড (Thailand)। 

'বউয়ের চোখ থেকে আড়াল হতে' নাকি এবারের নতুন অভিযান হবে তাইল্যান্ডে। প্রোমোর শুরুতেই দেখা যাচ্ছে ভ্লগ করতে শুরু করেছেন পর্দার 'গণশা'। ভ্লগের প্রথম দিনেই 'তৈল্যান্ড'-এ যাওয়ার কথা শোনাচ্ছেন তিনি। অন্যদিকে অনুপমের তাইল্যান্ডের টিকিট পড়েছে তাঁর স্ত্রীয়ের হাতে। আর রজতের স্ত্রী মায়া ভেঙে পড়েছে কান্নায়, ঠাকুরের আসন থেকে লক্ষ্মীর ভাঁড় উধাও। আর স্ত্রীয়েদের থেকে 'রক্ষা' পেতেই নাকি সকলে চলেছেন তাইল্যান্ডে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

আরও পড়ুন: Sidharth-Kiara: ইনস্টাগ্রামে স্বামী-স্ত্রীর 'পিডিএ', কিয়ারার ছবিতে আদুরে কমেন্ট সিদ্ধার্থের

অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharyya), অঙ্কুশ হাজরা (Ankush Hazra), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), নুসরত ফারিয়া (Nusraat Faria),  সোহিনি সরকারকেই (Sohini Sarkar) ফের দেখা যাবে 'আবার বিবাহ অভিযান' ছবিতে। আগামী ৮ জুন মুক্তি পাবে এই ছবি। ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত 'বিবাহ অভিযান' ছবির মতোই এই দ্বিতীয় ভাগের চিত্রনাট্য ও গল্পও রুদ্রনীলের লেখা। সঙ্গীত পরিচালনায় জিৎ গঙ্গোপাধ্যায়। সৌমিক হালদার নিরলসভাবে বাঙালি দর্শককে বেশ কিছু দুর্দান্ত গল্প এবং পরীক্ষামূলক ঘরানায় পৌঁছে দিয়েছেন। তিনিই এই ছবিটি পরিচালনা করছেন। শ্যুটিংয়ের বেশিরভাগই তাইল্যান্ডের বিদেশি লোকেশনে ও আংশিক কলকাতায় হয়েছে। নতুন ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে।

গত নভেম্বর মাসে ছবির গোটা টিম শ্যুটিং সারতে রওনা দেয় তাইল্যান্ডে। যাওয়ার পথে বিমানবন্দর থেকে ছবি শেয়ার করেন রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য ও সৌরভ দাস। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস' প্রযোজনা সংস্থা। পরিচালক ও প্রযোজনা সংস্থার দাবি, প্রথম ছবির পর দর্শকদের কাছ থেকে ভালবাসা পেয়েছিলেন ছবির অভিনেতা অভিনেত্রীরা। তাই দ্বিতীয় পর্বের ভাবনা।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget