এক্সপ্লোর

Sidharth-Kiara: ইনস্টাগ্রামে স্বামী-স্ত্রীর 'পিডিএ', কিয়ারার ছবিতে আদুরে কমেন্ট সিদ্ধার্থের

Kiara Advani and Sidharth Malhotra: শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন কিয়ারা আডবাণী। গোলাপী ঝলমলে পোশাকে আরও রঙিন দেখাচ্ছিল তাঁকে।

নয়াদিল্লি: সবেমাত্র বিয়ে সেরেছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। ৭ ফেব্রুয়ারি জয়সলমেরে বিয়ে সেরে দিল্লি ও মুম্বইয়ে অনুষ্ঠান। তারপর যে যার কাজে ব্যস্ত। গতকাল, অর্থাৎ শনিবার মহিলাদের আইপিএলের (WPL) প্রথম সংস্করণের উদ্বোধনী মঞ্চ নেচে মাত করলেন কিয়ারা আডবাণী। গোলাপী সেই পোশাকের একাধিক ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টের আদুরে কমেন্ট করলেন সিদ্ধার্থ মলহোত্র। 

সোশ্যাল মিডিয়ায় কিয়ারা-সিদ্ধার্থের 'পিডিএ'

শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন কিয়ারা আডবাণী। গোলাপী ঝলমলে পোশাকে আরও রঙিন দেখাচ্ছিল তাঁকে। হট পিঙ্ক বডিকন ড্রেসের ছবি পোস্ট করে কিয়ারা ক্যাপশনে লেখেন, 'আজ রাতে আমি গোলাপী অনুভব করছি।' স্ত্রীয়ের ছবি দেখে বিগলিত নতুন বরও। অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র পোস্টে কমেন্ট করে লেখেন, 'আমাকেও গোলাপী রাঙিয়ে দাও'। সোশ্যাল মিডিয়ায় দুই 'লাভবার্ডস'-এমন ভালবাসা দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। সিদ্ধার্থের কমেন্টের উত্তরে একজন লেখেন, 'এই কনটেন্টই তো আমরা চেয়েছিলাম।' অপর একজন লেখেন, 'ইনস্টাগ্রাম ওয়ালা ভালবাসা।' আবার একজন লিখলেন, 'উফ, আমাদের রোম্যান্টিক ছেলে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)


Sidharth-Kiara: ইনস্টাগ্রামে স্বামী-স্ত্রীর 'পিডিএ', কিয়ারার ছবিতে আদুরে কমেন্ট সিদ্ধার্থের

শনিবার ডি ওয়াই পাটিল স্টেডিয়াম মাতিয়ে দেন কিয়ারা আডবাণী। সঞ্চালিকা মন্দিরা বেদী শুরুতেই ঘোষণা করলেন, 'মঞ্চে আগুন জ্বালাতে আসছেন... তিনি সুন্দরী, তিন বিজলি, তিনি কিয়ারা আডবাণী।' তারপরই মঞ্চে প্রবেশ কিয়ারার। পরনে গোলাপী রংয়ের পোশাক। সঙ্গে রুপোলি রংয়ের হাঁটু পর্যন্ত বুট। 'তেরি আঁখে ভুলভুলাইয়া', 'বিজলি বিজলি' - এরকম একের পর এক সুপারহিট গানের তালে কোমর দোলালেন কিয়ারা। গ্যালারিতে তখন উদ্বেলিত জনতা। অভিনব পারফর্ম করলেন বলিউডের আরও এক অভিনেত্রী কৃতী শ্যাননও। যিনি ড্রেসিংরুম থেকে চক দে ইন্ডিয়া গানের তালে নাচ শুরু করেন। মাঠে ঢুকলেন মুম্বই ইন্ডিয়ান্সের পতাকা নিয়ে। তারপর মঞ্চে উঠে নাচেন 'কোকা কোলা তু' গানের তালেও। কৃতী থাকবেন আর তাঁর জনপ্রিয় 'পরম সুন্দরী' থাকবে তা আবার হয় নাকি! সেই গানের তালেও নাচেন কৃতী। সঙ্গে পারফর্ম করেন গায়ক এপি ধিলঁ।   

আরও পড়ুন: Deepika Padukone: অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় উপস্থাপক 'ছাত্রী' দীপিকা, গর্বিত 'শিক্ষক' অনুপম খের

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget