এক্সপ্লোর

Abar Kanchenjunga Trailer: ১৭ জন তারকাকে নিয়ে পাহাড়ের কোলে শ্যুটিং, মুক্তি পেল 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র ট্রেলার

কাঞ্চনজঙ্ঘার কোলে ১৭ জন তারকা। কোথায় ব্যাটমিন্টন খেলা চলছে, কোথাও রান্না। শ্যুটিং নাকি পিকনিক! একটা পরিবারের গল্প বলতে আসছে রাজর্ষি দের ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'।

কলকাতা: কাঞ্চনজঙ্ঘার কোলে ১৭ জন তারকা। কোথায় ব্যাটমিন্টন খেলা চলছে, কোথাও রান্না। শ্যুটিং নাকি পিকনিক! একটা পরিবারের গল্প বলতে আসছে রাজর্ষি দের ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। রাজর্ষি দের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন শিল্পী এ পাণ্ডে (Shilpi A Pandey) ও অক্সদ কে পাণ্ডে (Akshatt K Pandey)। তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবলীনা কুমার (Devlina Kumar), রুপঙ্কর বাগচি (Rupankar Bagchi), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) সহ একঝাঁক তারকা। 

মঙ্গলবার মুক্তি পেল 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির ট্রেলার। রহস্যের ছোঁয়া নেই, একটি পারিবারিক গল্প বলবে এই ছবি। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পরিচালক সহ হাজির ছিলেন শাশ্বত, রনিতা, দেবলীনা সহ অন্যান্য তারকারাও। গল্পে কথায় জানা গেল, মোট ১৭ দিনে সারা হয়েছে ছবির কাজ। প্রায় প্রতিদিনই পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছেন তাঁরা।

একটি পরিবারের গল্প বলবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'। কিন্তু শুধুই কি পরিবার? অ্যাডভোকেট নিশীথ দেবের বড় ছেলে ত্রিদিব তাঁর তিন ভাই , সুদেব, দেবেশ, রোহিত ও বোন সেমন্তী তাঁদের দার্জিলিং-এর পৈতৃক বাড়িতে ছুটি কাটাতে আসে। সবাই মিলে একসঙ্গে ছুটি কাটানো শুধু নয় ছোটবেলার স্মৃতিচারণও এই আয়োজনের অন্যতম কারণ। বাড়ির নাম অভিলাষ। এই অভিলাষের দেখাশোনার দায়িত্ব রয়েছেন জগদীশ তামাং ও তাঁর মেয়ে সুরিটা।

ত্রিদিব ও তাঁর স্ত্রীর রিনির একমাত্র সন্তান সুনয়ন। একটি দুর্ঘটনা ও তারপর আইনি জালে জড়িয়ে পড়ে সে। আপাতত জামিন পেয়ে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছে সুনয়ন। দুর্ঘটনার আতঙ্ক তাঁকে প্রতিনিয়ত গ্রাস করে। অপরাধ বোধ তাকে সেই ঘটনার কথা সেটা ভুলতে দেয় না! সুদেব আর ঋতাঙ্গনার মেয়ে ঋতজার অভিলাষে যাওয়ার একমাত্র কারণ সুমিত্র। বয়েসে অনেক বড় এবং সম্পর্কে পিসেমশাই হওয়া সত্ত্বেও সুমিত্রর প্রতি ঋতজার আকর্ষণ দিন দিন বাড়তে থাকে। আর সেই অনুভূতির  ব্যাপারে জানে একমাত্র সেমন্তী নিজে। পেশায় সাংবাদিক সুমিত্র ও সেমন্তীর বিয়ের পর এই প্রথম অভিলাষে যাওয়া।

আরও পড়়ুন: International Women's Day Exclusive: ঘুরে দাঁড়ানোর পিছনে আছে স্ত্রী, মনখারাপ হলেই মেয়েকে ফোন করি: অরিন্দম

রাজনৈতিক মতভেদ, পেশাগত দ্বন্ধের জেরে দেবেশ আর সুমিত্রর বিবাদের মধ্যে পড়ে ভাটা পড়তে থাকে সেমন্তী ও দেবেশ এর ভাই বোন এর সম্পর্কে। বিবাদ এড়াতে সেমন্তী নিজেকে দূরে সরিয়ে রাখে দেব পরিবারের থেকে। কিন্তু এইবার দাদার ডাক সে আর ফেলতে পারেনি। শত অহংকার থাকার পরেও সেমন্তী মুখ ফেরাতে পারেনি অভিলাষ থেকে।

এই বড়দিন এর ছুটি সেমন্তীর কাছে ছোটবেলার সমস্ত ছুটির থেকেও গুরুত্বপূর্ণ। দেবেশ আর স্ত্রী রুচিরার বৈবাহিক জীবনেও প্রেম হারিয়েছে। শান্তিনিকেতনের কলেজ প্রেম তারপর সাতপাক, আপাতভাবে সুখী দেবেশ-রুচিরার জীবনও যেন বদলে দেয় এই ছুটি।দেবেশ, রুচিরা ও ছোটবেলার বন্ধু দেবমাল্যর দেখা হয় এখানে এসে। একটা বড়দিনের ছুটি কী মেটাতে পারবে সব পারিবারিক সমস্যা? উত্তর মিলবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'-র ভাঁজে ভাঁজে। 

সত্যজিৎ রায়ের 'কাঞ্চনজঙ্ঘা'-র স্মরণে হলেও এই ছবি কোনও সিক্যুয়াল নয়, সম্পূর্ণ মৌলিক একটা গল্প।

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'রাজনীতি'-তে যোগ দিলেন জিতু এবং দুর্নিবার! বিগ বসের ঘরে তোলপাড়, অশান্তি
'রাজনীতি'-তে যোগ দিলেন জিতু এবং দুর্নিবার! বিগ বসের ঘরে তোলপাড়, অশান্তি
Prosenjit Chatterjee: মাথায় পাগড়ি-উষ্ণীষ, ঝলমলে পোশাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জন্মদিনে যাদুকরের বেশে কোন চমক?
মাথায় পাগড়ি-উষ্ণীষ, ঝলমলে পোশাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জন্মদিনে যাদুকরের বেশে কোন চমক?
Big Boss Bangla: ছোটবেলায় যৌন হেনস্থার শিকার, আপত্তি করলে বলা হত, 'মিথ্যে কথা'! বিগ বসের ঘরে কেন মেজাজ হারান নিরঞ্জন?
ছোটবেলায় যৌন হেনস্থার শিকার, আপত্তি করলে বলা হত, 'মিথ্যে কথা'! বিগ বসের ঘরে কেন মেজাজ হারান নিরঞ্জন?
Urvashi Rautela AI Compensation: AI সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭০০০ কোটি ক্ষতিপূরণ দাবি করছেন বলিউড নায়িকা, বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ
AI সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭০০০ কোটি ক্ষতিপূরণ দাবি করছেন বলিউড নায়িকা, বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ

ভিডিও

BJP Government News : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি' | ABP Ananda
SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget