এক্সপ্লোর

Abhijeet Bhattacharya: 'একজন অশ্লীল তারকাকে ইন্ডাস্ট্রিতে আনলেন মহেশ ভট্ট', বিস্ফোরক অভিজিৎ

Abhijeet Bhattacharya News: বলিউডের ৩ খান, শাহরুখ, সলমন ও আমিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিজিৎ।

কলকাতা: সদ্য ANI -কে দেওয়া একটি সাক্ষাৎকারে একের পর এক অভিযোগ তুলেছেন তিনি। কখনও শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan), আমির খান (Amir Khan)-এর বিরুদ্ধে, কখনও আবার মহেশ ভট্ট (Mahesh Bhatt)-এর মতো তারকার বিরুদ্ধেও। সদ্য মহেশ ভট্টের বিরুদ্ধে, নীল ছবির তারকাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আনার বিরুদ্ধে কথা বললেন সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য্য (Abhijeet Bhattacharya)। 

সদ্য় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'মহেশ ভট্ট কাকে ইন্ডাস্ট্রিতে এনেছেন ভাবতে পারছেন? একজন নীল ছবির তারকাকে? এটা ভাবতে পারা যায়? নীল ছবির সবচেয়ে বড় তারকা সে...' এই কথা বলে অভিজিৎ সানি লিওনের (Sunny Leon) কথা ইঙ্গিত করলেও, তাঁর নাম মুখে আনেননি শিল্পী। এরপরে পাকিস্তানি শিল্পীদের নিয়েও কটাক্ষ করেন অভিজিৎ। তাঁর কথায়, কোনও পাকিস্তানি শিল্পী পাকিস্তানে থেকে ভাবতে পারবেন না যে আমি এখানকার শাহরুখ খান হব। তাঁকে ভাবতে হরে যে আমি ভারতে গিয়ে শাহরুখ খান হব। কোনও ভারতীয় শিল্পী কখনও কল্পনা করবেন না যে আমি পাকিস্তানে গিয়ে মহা তারকা হব। অভিজিৎ জানান, তিনি পাকিস্তানকে গুরুত্ব দিতে চান না। সেই কারণে তিনি পাকিস্তানের নাম মুখেও আনতে চান না। পাকিস্তানে এমন কিছুই নেই, যেটার জন্য নাম করা যায়।

এখানেই শেষ নয়, বলিউডের ৩ খান, শাহরুখ, সলমন ও আমিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিজিৎ। সঙ্গীত শিল্পীর কথায়, 'বলিউডে এক আছে অক্ষয় কুমার, যার অনুরাগীরা কেবলমাত্র ভারতীয়। আর ভারতের বাইরেও অক্ষয় কুমারের কিছু অনুরাগী রয়েছেন। তবে বলিউডে যে খানেরা রয়েছেন, তাঁদের সাম্রাজ্য অনেক বড়। ওঁদের টিআরপি আসে চোখ, নাক, কান বন্ধ করে। কেউ কিছু ভেবে ওঁদের টিআরপি দেয় না।'

এর আগে একাধিকবার বলিউডের খানেদের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিজিৎ। একসময়ে শাহরুখের ছবি মানেই যেন ছিল অভিজিতের গান। তবে একটা সময়ে শাহরুখের ছবিতে গান গাওয়া বন্ধ করে দেন অভিজিৎ। শাহরুখকে খোঁচা দিয়ে অভিজিৎ বলেছেন, শাহরুখ ও তিনি যেন যমজ ভাইয়ের মতোই ছিলেন। তাঁদের দুজনের কন্ঠ ছিল একই। কিন্তু এখন অভিজিতের মনে হয়, গানগুলো আসলে শাহরুখই গেয়েছেন। শাহরুখই লিখেছেন। ছবিতে অভিনয় করেছেন শাহরুখ। চিত্রগ্রহণও করেছেন শাহরুখ। ছবি জুড়ে সবটাই শাহরুখ। সেখানে অভিজিৎ-এর কোনোই অবদান নেই।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget