এক্সপ্লোর

Abhishek Bachchan: 'এসবের ধার ধারে না', মেয়ে আরাধ্যাকে নিয়ে কেন এই মন্তব্য অভিষেকের?

Abhishek Bachchan on Aaradhya Bachchan: সংবাদমাধ্যম CNBC-TV18-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, আগের প্রজন্ম এবং এখনের প্রজন্মের মনোভাবের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে।

মুম্বই: বলিউডে চিরকালই বচ্চন পরিবার নিয়ে কৌতুহলের অন্ত নেই। সম্প্রতি অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনের ডিভোর্স নিয়ে গুঞ্জন বহুদিন ধরেই চলছে। যদিও একের পর এক মুহূর্তে তাঁরা প্রমাণ করছেন, তাঁদের সম্পর্ক ঠিক আগের মতোই মজবুত। মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ঐশ্বর্যার ওড়না ঠিকও করে দিতে দেখা যায় অভিষেককে। এরই মধ্যে মেয়েকে নিয়ে মন্তব্য করলেন অভিষেক বচ্চন। 

সংবাদমাধ্যম CNBC-TV18-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, আগের প্রজন্ম এবং এখনের প্রজন্মের মনোভাবের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। এখনকার প্রজন্ম মনোভাবের দিক থেকে অনেকটাই আলাদা বলেই দাবি করেছেন তিনি। অভিষেক বলেন, আমাদের মা-বাবা যা বলত সেটাই শুনতাম। এখনের প্রজন্ম অনেক বেশি অনুসন্ধানী। কেউ কিছু বললে আগে তা বিবেচনা করে দেখে নেয়।' 

এই মুহূর্তে মেয়ে আরাধ্যা কিশোরী। অভিনয়ে ঝোঁক রয়েছে তারও। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বরাবর মঞ্চে অভিনয় করতে দেখা যায় তাকে। আরাধ্যার ব্যবহার ও সুশিক্ষার প্রশংসা হয় নেটমহলে। মেয়েকে নিয়ে আশাবাদী বাবাও। অভিষেক বলেন, "আমার যা কিছু অর্জন, সবই পরিবারের জন্য। আমার দাদু আমাদের নাম দিয়ে গেছেন, যা আমি সম্মানের সঙ্গে বহন করি। আমি চাই, আমার মেয়ে আরাধ্যাও এই নামকে সম্মান করে বড় হোক। আধ্যাত্মিকতা, জীবনের শান্তি ও ব্যালান্সের জন্যে খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করব আরাধ্যাও এই পদবির মর্যাদা রাখতে পারবে।"

মেয়ের প্রসঙ্গ টেনে অভিষেক বচ্চন বলেন, এখনকার বাচ্চারা কোনও প্রশ্নের উত্তর পেতে আর মা বাবার কাছে দৌড়য় না বরং তাঁদের হাতে গুগল রয়েছে। মা বাবার কাছে তাঁরা ভালবাসা পেতে ছুটে ছুটে আসে। 

সম্প্রতি মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন অভিষেক ও ঐশ্বর্যা। তাঁদের সঙ্গে ছিলেন আরাধ্যাও। অনুষ্ঠানে মেয়ে যখন মঞ্চে পারফর্ম করছিল, তখন একসঙ্গে বসে স্নেহমাখা চোখে সেই মুহূর্ত উপভোগ করতে দেখা যায় এই তারকা দম্পতিকে।

ওই সাক্ষাৎকারে অভিষেক বলেন, "আমায় বরাবরই পরিবারের সাফল্যের সঙ্গে তুলনা করা হত। আমার বাবা, আমারই। আমার স্ত্রীও আমারই। তাঁদের সাফল্যে আমি খুব গর্বিত। কিন্তু তার মানে এই নয় যে আমায় তাঁদের সঙ্গে পাল্লা দিয়েই হবে।" 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget