এক্সপ্লোর

Indrani Haldar on Abhishek Chatterjee : "মিঠু আমার দুঃখের সাথী ছিল", অভিষেকের প্রয়াণে শোকপ্রকাশ ইন্দ্রাণীর

Indrani Haldar on Abhishek Chatterjee : অভিনেত্রী বলেন, "আমরা একটা হিন্দি ছবি করছিলাম। 'কুয়াশা'..ছবিটার নাম ছিল । আশিস সেন ছিলেন। ওটাতেও মুম্বইয়ে গিয়ে আমরা দুজনে খুব বিপদে পড়েছিলাম।

কলকাতা : প্রয়াত(Tollywood) অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। শোকের ছায়া টলিপাড়ায়। শোকপ্রকাশ করলেন অভিনেতার দীর্ঘদিনের সহকর্মী ইন্দ্রাণী হালদার। 

ইন্দ্রাণী বলেন, "কাজ কী আমরা জীবনটাই একসঙ্গে শুরু করেছিলাম। আমার জীবনের প্রথম ছবির পর থেকেই অভিষেকের সঙ্গে কাজ। ওরা তখন অবশ্য সিনেমা করত। আমি তখন টেলিভিশনে। 'জামাইবাবু'-সহ অনেক ছবি, তারপর অনেক শো করা। মিঠু আমার দুঃখের সাথী ছিল। আমার জীবনের দুটি ক্রাইসিসের কথা বলব। তখন আমরা একসঙ্গে শো করতে গিয়েছিলাম বর্ধমানে। অ্যাম্বাসাডর গাড়িতে। আমাদের কোনও দোষ ছিল না। কোনও কারণে আমরা দেরিতে পৌঁছাই। সেখানে একটা গন্ডগোল হয়। কেসও হয়। বর্ধমান থানায় আমাদের নিয়ে যায়। সেখানে এসপি আমাদের সাহায্য করেছিলেন। সেটা একটা বিরাট কেস হয়েছিল। মিঠু আর আমি দুজনে মিলে লড়াই করেছিলাম।" 

আরও পড়ুন ; ফের শোকের ছায়া টলিউডে, প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

অভিনেত্রী আরও বলেন, "আমরা একটা হিন্দি ছবি করছিলাম। 'কুয়াশা'..ছবিটার নাম ছিল । আশিস সেন ছিলেন। ওটাতেও মুম্বইয়ে গিয়ে আমরা দুজনে খুব বিপদে পড়েছিলাম। আমাদের টিকিট দিচ্ছিল না ফেরার। কোনওরকমে আমি আমার কার্ড দিয়ে টিকিট কেটে ফিরে আসি। গত তিন বছর ধরেও সমসময় দেখা হত, কথা হত। আমরা ছবিও করেছি মাঝখানে একটা। সবসময় বলতাম, মিঠু একটু রোগ হয়ে যা। তোর কত সুন্দর চেহারা ছিল আগে। কত জিম করতিস। খেতে ভালবাসত। আমরা সবাই খুব ফুডি। কথা শুনত না একদম। ভীষণ জেদি ছিল। একটা ব্যাপারে মিল ছিল ওর সঙ্গে আমার, ও খুব পুজোপাঠ করত।"

বুধবার রাতে শ্যুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিষেক। তার পর প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে ফিরে বুকে ব্যথা শুরু হয়। কোনও রকমে খেয়েদেয়ে শুয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে বাড়ির লোকজন তাঁকে নিথর অবস্থায় পান। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়। বয়স হয়েছিল ৫৭ বছর।

পরিবার সূত্রে খবর, কিছু দিন আগেই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় অভিষেকের। সেই অবস্থাতেই শ্যুটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget