এক্সপ্লোর

Abhishek Chatterjee Demise: 'রিয়েল লাইফেও ছিলেন বাবা,' অভিষেকের প্রয়াণে শোকস্তব্ধ তৃণা সাহা

কথা বলতে গিয়ে গলার কাছে দলা পাকিয়ে আসছে। অঝরে কেঁদে চলেছেনপর্দার ‘গুনগুন।’ অভিনেত্রী জানালেন, বাবার মতোই বকাঝকা করতেন। এমনকী ডাকতেন ড্যাডি বলেই।

কলকাতা: রিল নয়, রিয়েল লাইফেও ছিলেন বাবা। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee Demise) প্রয়াণে শোকস্তব্ধ পর্দার মেয়ে তৃণা সাহা (Trina Saha)। কথা বলতে গিয়ে গলার কাছে দলা পাকিয়ে আসছে। অঝরে কেঁদে চলেছেনপর্দার ‘গুনগুন।’ অভিনেত্রী জানালেন, বাবার মতোই বকাঝকা করতেন। এমনকী ডাকতেন ড্যাডি বলেই। তিনি বলেন, “রিয়েল লাইফেও ড্যাডি বলতাম। বাবার মতোই বকাবকি করতেন। পরশু শ্যুট করেছি। উঠতে পারেনি। দাঁড়াতে পারেনি। কাঁপছিল। আমরা এক বছর ধরে বলে আসছি সাবধানে থাকো। সবসময় বলতো আমি ফিট এন্ড ফাইন আছি।‘’

প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়: মায়ার বাঁধন কাটিয়ে চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। বাংলা বিনোদন দুনিয়ার আর একটি তারা নিভে গেল।  আনোয়ার শাহ রোডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিষেক চট্টোপাধ্যায়ের। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। বুধবারেও শ্যুটিং করছিলেন তিনি। তবে দুপুর থেকেই তিনি অসুস্থ বোধ করায় বাড়ি ফিরে আসেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরিবর্তে নিজের বাড়িতেই চিকিৎসা করাতে চান তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। রাত ১ নাগাদ মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুতে ট্যুইট করে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শোকস্তব্ধ তৃণা সাহা: এক বছরেরও বেশি সময় ধরে একই ধারাবাহিকে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায় ও তৃণা সাহা। যেখানে তৃণার বাবার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে প্রয়াত অভিনেতাকে। তবে বাবা মেয়ের সম্পর্ক থেমে থাকেনি লাইট, ক্যামেরা, অ্যাকশনের সামনে। রিল লাইফের জাল পেরিয়ে রিয়েল লাইফে ততটাই দৃঢ় ছিল বাবা-মেয়ের বন্ধন। অভিনেতার প্রয়াণে কথা বলতে গিয়ে এদিন বারবার শব্দ হারিয়ে ফেলছেন অভিনেত্রী। নিজেই জানালেন বাবা মেয়ের সম্পর্ক ছিল বাস্তবের জীবনেও। ড্যাডি বলেই ডাকতেন অভিষেককে। 

বাংলা সিনেমায় একটা সময়ে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়। ১৯৮৬-তে তরুণ মজুমদারের ছবি পথভোলা দিয়ে তাঁর সিনেমায় যাত্রা শুরু। এরপর ‘ওরা চারজন’, ‘অমর প্রেম’, ‘ইন্দ্রজিৎ’, ‘মায়াবিনী’, ‘শক্তি’, ‘রাজার রাজা’ ‘সংঘর্ষ’, ‘লাঠি’, ‘ভাই আমার ভাই-এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন। দহন, বাড়িওয়ালি, আলোর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সিনেমার পর বাংলা টেলিভিশনেও নজর কেড়েছেন অভিষেক। ‘টাপুর টুপুর’, ‘আঁচল’, ‘চোখের তারা তুই’, ‘অন্দরমহল’, ‘মোহর’, ‘খড়কুটো’-র মতো বহু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিষেক চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: Indrani Haldar on Abhishek Chatterjee : "মিঠু আমার দুঃখের সাথী ছিল", অভিষেকের প্রয়াণে শোকপ্রকাশ ইন্দ্রাণীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget