এক্সপ্লোর

New Bengali Film: '১০-১২ বছর থেকে পরিকল্পনা ছিল', অবশেষে 'আলাপ' হচ্ছে আবির-মিমির

Alap by Abir and Mimi: পাবলো মজুমদার ও অদিতি মিত্রর জীবনকে নিয়ে বয়ে যাবে ছবির গল্প। মিমি ও আবির ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত

কলকাতা: এই ছবির ঘোষণা হয়েছিল আগেই, 'রক্তবীজ' থ্রিলারের পরে এক্কেবারে আদ্যপান্ত প্রেমের গল্পে জুটি হিসেবে দেখা যাবে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে নতুন ছবি 'আলাপ'। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি (Premendu Bikash Chaki)। রোম্যান্টিক কমেডির মোড়কে এবার জনপ্রিয় এই জুটি বলবে নতুন গল্প। 

সদ্য প্রকাশ্যে এসেছে এই সিনেমার মোশন পোস্টার ও চরিত্রদের লুক। পাবলো মজুমদার ও অদিতি মিত্রর জীবনকে নিয়ে বয়ে যাবে ছবির গল্প। মিমি ও আবির ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। পর্দায় তাঁর নাম হয়েছে স্বাতীলেখা সেন। এই ৩ চরিত্রই ৩টি আইটি কোম্পানিতে কাজ করে। কাজের সূত্রেই তাঁদের ৩ জনের দেখা ও আলাপ। তাঁদের ৩ জনের জীবনের গল্প, বিভিন্ন সমস্যা ও তার মিষ্টি সব সমাধান নিয়েই বোনা হয়েছে ছবির গল্প। 

এই ছবিতে কাজ নিয়ে মিমি বলছেন, 'আবিরদা আমার কাছে পরিবারের মতো হয়ে গিয়েছে। আমরা একে অপরের সঙ্গে কাজের ক্ষেত্রে যথেষ্ট সাবলীল। জায়গা ও স্বাধীনতা দুইই দিতে জানি একে অপরকে। ইন্ডাস্ট্রিতে যখন আমি তেমনভাবে কাউকেই চিনতাম না, সেই সময়ে আবিরদা আমার পাশে দাঁড়িয়েছিল। ওর সঙ্গে সমস্তকিছু আর যে কোনও কিছুই আলোচনা করতে পারি আমি।'

আবির বলছেন, 'এক্কেবারে ওল্ড স্কুল রোম্যান্টিক স্টোরি এই ছবিটা। চাকিদা (পরিচালক) যেভাবে আমাদের গল্পটা বললেন, বোঝালেন সেটার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। ওঁর সঙ্গে আমার চেনা আজ প্রায় ২০ বছর। একজন ডিওপি হিসেবে ওঁর সঙ্গে কাজ করেছি। ১০-১২ বছর আগে আমায় আর মিমিকে নিয়ে গল্প পরিকল্পনা করেছিলেন চাকিদা কিন্তু শেষমেষ সেটা হয়ে ওঠেনি। অবশেষে এই ছবিটা হচ্ছে। একটা ভীষণ মিষ্টি আর মজার প্রেমের গল্প। '

ছবি নিয়ে পরিচালক বলছেন, 'এই ছবিটা বলতে চেয়েছে, ভাললাগা আর ভালবাসা সম্পূর্ণ আলাদা দুটো জিনিস। এই ছবিটার আসল ইউএসপি হচ্ছে নায়ক আর নায়িকা ছবির শেষপর্যন্ত বুঝতেই পারে না, তাঁদের মনের অনুভূতিটা ঠিক কী?'

২০২৪ সালের এপ্রিল মাসে ২৬ তারিখ মুক্তি পাবে এই ছবিটি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surinder Films (@surinderfilms)

আরও পড়ুন: Priyanka Chopra Brother Engagement: নতুন জীবনে পা রাখলেন ভাই, 'ভালবাসা ও আশীর্বাদ' জানিয়ে ছবি শেয়ার প্রিয়ঙ্কা চোপড়ার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget