এক্সপ্লোর

Priyanka Chopra Brother Engagement: নতুন জীবনে পা রাখলেন ভাই, 'ভালবাসা ও আশীর্বাদ' জানিয়ে ছবি শেয়ার প্রিয়ঙ্কা চোপড়ার

Siddharth-Neelam Roka: মঙ্গলবার নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন সিদ্ধার্থ ও নীলম। তাঁদের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেন প্রিয়ঙ্কা চোপড়াও। সঙ্গে দেখা মিলল নিক জোনাসের।

নয়াদিল্লি: আংটি বদল (Engagement) সারলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) ভাই সিদ্ধার্থ চোপড়া (Siddharth Chopra)। একসঙ্গে পথচলার অঙ্গীকার করলেন নীলম উপাধ্যায়ের  সঙ্গে। সিদ্ধার্থ ও নীলম পোস্ট করলেন তাঁদের সুন্দর 'রোকা' অনুষ্ঠানের ছবি। 

বাগদান সারলেন প্রিয়ঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়া

মঙ্গলবার নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন সিদ্ধার্থ ও নীলম। তাঁদের শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেন প্রিয়ঙ্কা চোপড়াও। সঙ্গে দেখা মিলল নিক জোনাসের। নীলম ও সিদ্ধার্থের পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা রইল, 'তো আমরা একটা কাণ্ড ঘটিয়েছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neelam Upadhyaya (@neelamupadhyaya)

এর খানিক পরেই প্রিয়ঙ্কা চোপড়া দু'জনকে শুভেচ্ছা জানিয়ে একটি অদেখা ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ ও নীলমের সঙ্গে পোজ দিয়েছেন প্রিয়ঙ্কা ও নিক জোনাস। ক্যাপশনে লেখেন, 'ওঁরা করে ফেলল... হ্যাপি রোকা!' এছাড়াও তাঁদের রোকার ছবির পোস্ট শেয়ার করে লেখেন, 'শুভেচ্ছা সিদ্ধার্থ চোপড়া, নীলম উপাধ্যায়, আমাদের সমস্ত ভালবাসা ও আশীর্বাদ।' মজা করে হ্যাশট্যাগে লেখা হয় 'রোকাফায়েড'। এমনকী তাঁদের বাগদানের কেকেও লেখা হয় 'রোকাফায়েড'। অনুষ্ঠানে অবশ্যই ছিল পুচকে মালতী মেরিও। মায়ের লাল পোশাকের সঙ্গে ট্যুইনিং করেই তার পরনেও ছিল লাল পোশাক।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neelam Upadhyaya (@neelamupadhyaya)


Priyanka Chopra Brother Engagement: নতুন জীবনে পা রাখলেন ভাই, 'ভালবাসা ও আশীর্বাদ' জানিয়ে ছবি শেয়ার প্রিয়ঙ্কা চোপড়ার

সম্প্রতি ভারতে এসেছিলেন প্রিয়ঙ্কা ও নিক। উপস্থিত হয়েছিলেন অভিনেত্রীর তুতো বোন মান্নারা চোপড়ার জন্মদিনের পার্টিতে। ছিলেন তাঁর স্বামী, গায়ক নিক জোনাস। একসঙ্গে তাঁরা দোলও উদযাপন করেছিলেন এবছর, নয়ডায়। আগের মাসের শুরুর দিকে মেয়েকে নিয়ে দেশে আসেন অভিনেত্রী। তিন জনে মিলে তাঁরা অযোধ্যাতেও যান, দর্শন করেন রামমন্দিরে রামলালার। নিক জোনাস যদিও মুম্বই পৌঁছন ১৮ মার্চ। এই বছরে এই নিয়ে দ্বিতীয়বার এই দেশে এলেন তিনি। এর আগে, জানুয়ারি মাসে 'লোল্লাপালুজা ইন্ডিয়া মিউজিক ইভেন্ট'-এ ভাই কেভিন ও জো জোনাসের সঙ্গে পারফর্ম করেন নিক। অন্যদিকে কাজের ক্ষেত্রে প্রিয়ঙ্কাকে এরপর দেখা যাবে 'হেডস অফ স্টেট' ছবিতে, জন সিনা ও ইদ্রিস এলবার সঙ্গে। এছাড়া তিনি 'ডিজনিনেচার'-এর আসন্ন ছবি 'টাইগার'-এর কণ্ঠ দানও করেছেন। 

আরও পড়ুন: SRK on KKR: মমতার জন্যই কলকাতার ফ্র্যাঞ্চাইজি কেনেন শাহরুখ! ভাইরাল 'কিং খান'-র পুরনো ভিডিও

এর আগে সিদ্ধার্থ চোপড়া বাগদান সেরেছিলেন ইশিতা কুমারের সঙ্গে। ধুমধাম করে আনন্দ আয়োজনে সেই অনুষ্ঠান হলেও কয়েক মাসের মধ্যেই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেন তাঁরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget