এক্সপ্লোর

Abir on Durga Puja: মুক্তি পাচ্ছে নতুন ছবি, আরজি কর আবহে আবিরের দুর্গা পুজোর কী পরিকল্পনা?

Abir Chatterjee on Durga Puja 2024: আবির বলছেন, 'কোনও মানুষকে তো আর জোর করে সিনেমা দেখতে আসুন বলা যায় না। তবে আমাদের ছবিও কিন্তু শুভ আর অশুভের লড়াই।

কলকাতা: কেবল পুজো কেন.. পরিবারের সঙ্গে সবসময়েই সময় কাটাতে ভালবাসেন তিনি। পুজোর ছবি মুক্তিও খুব একটা প্রভাব ফেলতে পারে না সেই রুটিনে। তবে এই বছরের পুজোটা কিছুটা হলেও আলাদা। আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে উত্তাল গোটা কলকাতা। এখনও রাস্তায় রাস্তায় প্রতিবাদ মিছিল.. প্ল্যাকার্ড, স্লোগান। আর এই আবহেই মুক্তি পাচ্ছে আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee)-র নতুন ছবি 'বহুরূপী' (Bohurupi)। তবে কি এই পুজোয় ছবির প্রচারেই ব্যস্ত থাকবেন আবির? এবিপি লাইভ শুনল আবিরের পুজোর পরিকল্পনা। 

এবার পুজোয় বিশেষ কোনও পরিকল্পনা নেই আবির চট্টোপাধ্যায়ের। বলছেন, 'আমি সবসময়েই পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসি। সেটা পুজো বলে নয়, সবসময়েই। তবে এবার পুজোয় তেমন বিশেষ কোনও পরিকল্পনা নেই। পুজোয় ছবি মুক্তি পাচ্ছে বটে, তবে মুক্তির পরে প্রচারের ব্যস্ততা তেমন থাকবে না। এবার পরিস্থিতির কথা মাথায় রেখে ছবির প্রচারকেও অন্যভাবে পরিকল্পনা করা হয়েছে। ফলে পুজোর সময় পরিবারের সঙ্গেই সময় কাটবে। তবে এই বছর পরিস্থিতি আলাদা বলে কোনও মানুষের ওপর কিছু চাপিয়ে দেওয়া ঠিক নয়। অনেক মানুষ থাকেন, যাঁরা সারা বছর বিভিন্ন কাজ করেন। হয়তো অনেকে মনে করেন, পুজোর ওই চারটে দিন সমস্ত আনন্দটুকু শুষে নিয়ে নিজেকে নতুনভাবে উজ্জীবিত করবেন। তাঁরা তাঁদের মতো করে পুজো কাটাবেন। যদি ইচ্ছা করে মণ্ডপে যেতে, যাবেন। তাঁকে যদি কেউ বলেন যে পুজোয় কেন আনন্দ করছো, তা ঠিক হবে না। তবে এটুকুই বলতে পারি, আমার পুজোয় আলাদা করে কোনও পরিকল্পনা নেই। পরিবারের সঙ্গেই সময় কাটাবো প্রতিবারের মতো। তবে হ্যাঁ.. বর্তমান পরিস্থিতি সবাইকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। আমিও তো তার বাইরে নই।'

বর্তমান পরিস্থিতির মধ্যেই মুক্তি পাচ্ছে 'বহুরূপী'। এই ছবি নিয়ে কতটা আশাবাদী আবির? অভিনেতা বলছেন, 'কোনও মানুষকে তো আর জোর করে সিনেমা দেখতে আসুন বলা যায় না। তবে আমাদের ছবিও কিন্তু শুভ আর অশুভের লড়াই। আমরা যে অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময়ে শিল্প ভীষণ জরুরি। অস্থির সময়ে শিল্প সবসময়েই মানুষকে ভাষা দিয়েছে। শিল্পের হাত ধরে মানুষ প্রতিবাদ করেছে বহুবার। কারও যদি মনে হয়, ছবিটা দেখে এত খারাপের মধ্যেও মন ভাল হয়ে যাবে, তাহলে মানুষ বহুরূপী দেখতে আসবেন।'

আরও পড়ুন: Abir Chatterjee: মানুষের কাছে সিনেমা মানে বিনোদন, কিন্তু আমাদের কাছে অস্থির সময়েও সেটাই কাজ: আবির

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget