এক্সপ্লোর

সমাজ থেকে সুস্থতা হারিয়ে যাচ্ছে, ছোটরা বাংলা রূপকথা পড়ছে কই: শাশ্বত

নিখাদ রাজা, রানি, মন্ত্রীর গল্প শোনাতে পর্দায় আসছেন বোম্বাগড়ের রাজা! শুধুই রূপকথা নাকি তার মোড়কে লুকিয়ে রাজনৈতিক ব্যঙ্গ? বাস্তব জীবনে রাজা হলে কীভাবে রাজ্য চালাতেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়?

কলকাতা: ওটিটি থেকে পর্দা, পুলিশ অথবা সিরিয়াল কিলারের চরিত্রের অফার পেতে পেতে হাঁফিয়ে উঠেছিলেন যেন। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখলেন, তিনি বোম্বাগড়ের রাজা! 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী' ছবিতে অভিনয় তাঁর কাছে স্বপ্নপূরণ। নিখাদ রাজা, রানি, মন্ত্রীর গল্প শোনাতে পর্দায় আসছেন বোম্বাগড়ের রাজা! শুধুই রূপকথা নাকি তার মোড়কে লুকিয়ে রাজনৈতিক ব্যঙ্গ? বাস্তব জীবনে রাজা হলে কীভাবে রাজ্য চালাতেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়?

রামোজি ফিল্ম সিটিতে লম্বা শ্যুটিং, রাজা সাজা, কেমন ছিল হবুচন্দ্রের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা? শাশ্বত বলছেন, 'ছোটবেলায় আমাদের ঘুম পাড়ানোর জন্য ঠাকুমা-দিদিমারা এইসব গল্পগুলো বলতেন। যে স্বপ্নটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম অনেক রাত, এই বড় বয়সে এসে সেটা পূরণ হল। হঠাৎ দেখলাম আমি বোম্বাগড়ের রাজা। জীবনে এই অভিজ্ঞতাটা মনে থাকার মত। ওই পোশাক পরে, সৈন্য নিয়ে যখন রথে করে রাস্তা দিয়ে যেতাম, সত্যিই মনে হত আমি রাজা। আর দেবের সঙ্গে এর আগেও কাজ করেছি। ও টিম ম্যান। দেব বাঙালি আর বাংলাকে ভালোবাসে বলেই এই ছবিটার প্রযোজনায় কোনও কার্পণ্য করেনি।'

বাস্তবে যদি কোনও রাজ্যের 'রাজা' হতেন শাশ্বত? হাসতে হাসতে অভিনেতার উত্তর, 'চারিদিকে যা চলছে, আমি রাজ্য ছেড়ে পালিয়ে যেতাম। তখনই একটা গবুচন্দ্র মন্ত্রী এসে সব লন্ডভন্ড করে দিয়েছিল। এখন তো একটাও হবুচন্দ্র রাজা খুঁজে পাওয়া যাবে না যে সরলভাবে ভাবতে পারবে। আর গবুচন্দ্র প্রত্যেক প্রজা। রাজার অবস্থা সত্যিই খুব কঠিন হয়ে যেত।'

ডিজনি, কার্টুন আর বিদেশি রূপকথার যুগে কী হারিয়ে যাচ্ছে ভারতের রূপকথা? শাশ্বত বলছেন, 'এখনকার বাচ্চারা কতজন বাংলা রূপকথা পড়ে জানি না। এর বড় কারণ হল, পড়ে শোনানোর লোক নেই। ছোট্ট পরিবারে রূপকথা বলার জন্য ঠাকুমা দিদিমাদেরও আর পাওয়া যায় না। তারা রূপকথা বলতে হ্যারি পটার বোঝে যেটা নিজের দেশেরই না। এটা খুব দুঃখজনক। আমার মনে হয়, যারা বাংলা ভাষাটাকে ভালোবাসে, তাঁদের এই ছবিটা দেখা উচিত। শিশুরা অন্তত জানবে, বাংলা রূপকথা ঠিক কেমন ছিল।'

লকডাউনের মধ্যে দীর্ঘদিন গৃহবন্দি শিশুরা। তাদের কথা ভেবেই কী পুজোয় এই উপহারের আয়োজন? শাশ্বত বলছেন, 'ছোট থেকে বড়, এই ছবিটা সবার জন্যই এক ঝলক তরতাজা হাওয়ার মত। এখন সমাজে সুস্থ বিনোদন খুঁজে পাওয়া দুস্কর। কারণ সমাজ থেকেই তো সুস্থতা উবে যাচ্ছে। চারিদিকে খুন, ধর্ষণ.. ডিজিটাল প্ল্যাটফর্মগুলো তো এই সমস্ত বিষয়গুলোর দিকেই ঝুঁকছে বেশি। যা যা অফার আসছে সিংহভাগই হয় পুলিশ অথবা সিরিয়াল কিলারের চরিত্রের। ভালোলাগার মত ছবি বাংলা হচ্ছেই না। আমার মনে হয় এই ছবিটা দেখলে মানুষের আয়ু বেড়ে যাবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget