এক্সপ্লোর

Lung Cancer: ধূমপান করেন না এমন ব্যক্তিদের মধ্যেই বাড়ছে ফুসফুসের ক্যান্সারের প্রকোপ, চিন্তার ভাঁজ ফেলছে এই সমীক্ষা

World Cancer Day: মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবসে (World Cancer Day) 'দ্য ল্যান্সেট রেসপিরেটরি মেডিসিন জার্নাল' প্রকাশ পেয়েছে যেখানে একটি সমীক্ষায় ধরা পড়েছে ভয়ঙ্কর তথ্য।

Cancer Study:  ধূমপান ক্যানসারের অন্যতম মুখ্য কারণ। তবে এমনও দেখা গিয়েছে, কখনও একবারও ধূমপান করেননি, এমন ব্যক্তিও ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। দেশে এমন অ-ধূমপায়ীদের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমেই (Cancer Study) বেড়ে চলেছে। আর এর মূল কারণ হিসেবে দায়ী ক্রমবর্ধমান বায়ুদূষণ। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবসে (World Cancer Day) 'দ্য ল্যান্সেট রেসপিরেটরি মেডিসিন জার্নাল' প্রকাশ পেয়েছে যেখানে একটি সমীক্ষায় ধরা পড়েছে ভয়ঙ্কর তথ্য। বৈশ্বিক নানা সংস্থার সমীক্ষায় দেখা গিয়েছে অ-ধূমপায়ীদের মধ্যেই ফুসফুসের ক্যানসারের (Lung Cancer) মাত্রা বাড়ছে। শুধু দেশেই নয়, সারা বিশ্বেই এই সংখ্যাটা বাড়ছে। চিন্তার ভাঁজ পড়ছে কপালে।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইত্যাদি বৈদেশিক সংস্থা ২০২২ সালের গ্লোবাল ক্যানসার অবজারভেটরির তথ্য সমীক্ষা করে দেখেছে দেশে জাতীয় স্তরে মূলত চার ধরনের ক্যানসারের প্রকোপ বেড়ে চলেছে। এর মধ্যে রয়েছে অ্যাডিনো কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, স্মল এবং লার্জ সেল কার্সিনোমা। সমীক্ষায় দেখা গিয়েছে, পুরুষ ও মহিলা উভয়ের মধ্যেই অ্যাডিনো কার্সিনোমার প্রকোপ বেড়ে চলেছে। এই ক্যানসার মূলত শরীরে তরল উৎপাদনকারী গ্রন্থিতে দেখা যায়, যেমন মিউকাস গ্রন্থি এবং পাচনগ্রন্থি।

এরই সঙ্গে ২০২২ সালের তথ্য পর্যালোচনা করে এই সমীক্ষায় জানা গিয়েছে ৫৩ থেকে ৭০ শতাংশ ফুসফুসের ক্যানসারের প্রকোপ দেখা গিয়েছে এমন ব্যক্তিদের মধ্যে যারা জীবনে কখনই ধূমপান করেননি। সারা বিশ্বেই এই প্যাটার্ন রয়েছে। ফুসফুসের ক্যানসারের অন্যান্য সাব-টাইপগুলির মধ্যে সিগারেট খাওয়ার সঙ্গে সবথেকে কম এবং দুর্বল সম্পর্ক রয়েছে অ্যাডিনো কার্সিনোমার। সমীক্ষার রিপোর্টে লেখা হয়েছে, 'বিশ্বজুড়ে অনেক জায়গাতেই ধূমপানের প্রবণতা কমছে, কিন্তু এমন ব্যক্তি যারা কখনও ধূমপান করেননি তাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার মাত্রা বাড়ছে। ধূমপানের প্যাটার্নের বদল, প্রবল বায়ুদূষণ এর মূল কারণ হিসেবে দায়ী। এখনকার যে ফুসফুসের ক্যানসারের সাবটাইপ আমরা দেখছি, তার পিছনে এই কারণগুলি সবথেকে বেশি কাজ করেছে। আইএআরসির মুখ্য ক্যানসার সার্ভেইলেন্স শাখার প্রধান ফ্রেডি বি জানিয়েছেন এই তথ্য।

বর্তমানে ফুসফুসের ক্যানসার থেকেই বহু মানুষের মৃত্যু হচ্ছে। সারা বিশ্বজুড়ে অ-ধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসার ধরা পড়ছে সবথেকে বেশি এবং ক্যানসারে মৃত্যুর ৫ ভাগের ১ ভাগই এই কারণে। একে বলা হচ্ছে অ্যাডিনো কার্সিনোমা এবং মহিলা, এশীয় জনসংখ্যার মধ্যে ক্রমেই এর প্রকোপ বাড়ছে। ২০২২ সালে সারা বিশ্বে মহিলাদের মধ্যে ৯,০৮,৬৩০ জন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে আবার ৫,৪১,৯৭১ জনের দেখা গিয়েছে অ্যাডিনোকার্সিনোমা। আবার এর মধ্যে ৮০,৩৭৮ জনের ক্যানসারের মূল কারণ পার্টিকুলেট ম্যাটার পলিউশন।

আরও পড়ুন: World Cancer Day : 'কেমো মানেই চুল পড়া, বিছানায় পড়ে যাওয়া নয়, এক তৃতীয়াংশ ক্যান্সার সারানো সম্ভব'

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget