এক্সপ্লোর

Narendra Modi: ‘গরিবি হটাও স্লোগান দিইনি, কাজে করে দেখিয়েছি’, বিরোধীদের আক্রমণ মোদির

Lok Sabha: চলতি বাজেট অধিবেশনে মঙ্গলবার সংসদে বক্তৃতা করেন মোদি।

নয়াদিল্লি: মধ্যবিত্তদের জন্য করছাড়ের ঘোষণার পর সংসদে ভাষণ। আর তাতে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তিনি। তাঁর দাবি, একসময় দেশ জুড়ে ‘গরিবি হটাও’ স্লোগান শোনা গেলেই, তাঁর সরকারেই ২৫ কোটি ভারতীয়কে দারিদ্র থেকে মুক্তি দিয়েছে।

চলতি বাজেট অধিবেশনে মঙ্গলবার সংসদে বক্তৃতা করেন মোদি। সেখানে ইন্দিরা গাঁধর প্রসঙ্গ টেনে কংগ্রেসকে খোঁচা দেন তিনি। বলেন, “গত পাঁচ দশক ধরে গরিবি হটাও স্লোগান শুনে এসেছি আমরা। এখন আমরা ২৫ কোটিকে দারিদ্র থেকে তুলে এনেছি।”

তাঁর সরকারের কৃতিত্ব তুলে ধরতে গিয়েও বিরোধীদের নিশানা করেব মোদি। একদিন আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী ‘মেক ইন ইন্ডিয়া’র ব্যর্থতা নিয়ে সরকারকে নিশানা করেন। আজ জবাব দিতে গিয়ে মোদি বলেন, “আমরা গরিব মানুষের জন্য কী করেছি, তা রাষ্ট্রপতি নিজের ভাষণে বলেছেন। যাঁরা কুঁড়েঘরে গিয়ে ছবি তোলেন, গরিব মানুষকে নিয়ে আলোচনা হলে তাঁদের একঘেয়ে লাগে।”

মোদির দাবি, কিছু নেতা ‘জাকুজি’, আধুনিক শাওয়ারকে প্রাধান্য দেন। তাঁর সরকার প্রত্যেক ঘরে জলের সংযোগ পৌঁছে দেওয়াকে গুরুত্ব দিয়েছে। ১২ কোটি পরিবারের কাছে পানীয় জল পৌঁছে দিয়েছে তাঁর সরকার। একসময় তাঁর “স্বচ্ছতা‘ অভিযানকেও কটাক্ষ করা হতো বলে মন্তব্য করেন মোদি।

বিভিন্ন সরকারি প্রকল্পে ১০ কোটি ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিত করে বাদ দেওয়া থেকে মানুষের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে তাঁর সরকার নজির গড়েছে বলে জানান মোদি। তাঁর কথায়, “আমাদের নীতি হল, ‘বচত ভি, বিকাশ ভি’ (সঞ্চয়ও, উন্নয়নও)। মানুষের পয়সা, মানুষেরই কাজে ব্যবহার। সরাসরি মানুষের কাছে সুবিধা পৌঁছে দিয়েছি আমরা। সরাসরি মানুষের অ্যাকাউন্টে ৪০ লক্ষ কোটি টাকা জমা করেছি।”

এদিন রাজীব গাঁধীকেও নিশানা করতে ছাড়েননি মোদি। তিনি বলেন, “একসময় প্রধানমন্ত্রীকে মিস্টার ক্লিন বলার চল ছিল। কিন্তু তিনি বলেছিলেন, দিল্লি থেকে ১ টাকা পাঠানো হলেও, মানুষের কাছে পৌঁছত ১৫ পয়সা। ঘরে ঘরে জল পৌঁছে যাওয়ায়, রোগভোগে খরচ হওয়া কোটি কোটি টাকা সঞ্চয় করতে পেরেছেন মানুষ।”

রাজীবকে নিশানা করে মোদি আরও বলেন, “একজন প্রধানমন্ত্রীর মুখে ঘন ঘন ২১ শতকের কথা শোনা যেত। আর কে লক্ষ্মণ ভাল একটি কার্টুন এঁকেছিলেন, তাতে দেখা যায়, বিমানে বসে রয়েছেন পাইলট। বিমানটি ঠেলাগাড়ির উপর বসানো, যাকে ঠেলছেন শ্রমিকরা। তার গায়ে লেখা ছিল ২১ শতক।” মানুষের টাকায় শিশমহল গড়ার পক্ষপাতী নন বলেও মন্তব্য করেন মোদি। অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেই এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে। কারণ এবারের দিল্লি বিধানসভা নির্বাচনে ‘শিশমহল’ বিতর্ক মাথাচাড়া দিয়েছে। কোটি কোটি টাকা খরচ করে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর বাসভবন সাজান বলে অভিযোগ।

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget