এক্সপ্লোর

মানুষের ট্রোল করার অধিকার থাকলে আমারও নিজের শর্তে বাঁচার অধিকার আছে: সৌরভ

'আমি নেটিজেনদের কথা ভেবে অভিনয়ে আসিনি। আমার যেটা ভালো লাগে সেটাই করি। তাতে মানুষ আমায় ভালোবাসেন, আবার ট্রোলিং-ও করেন। সবেরই অধিকার আছে তাঁদের। তবে আমার জীবনটা আমি আমার মতো করেই কাটাব।'

কলকাতা: কালো টিশার্টের ওপর ডিজাইনার জ্যাকেট, সঙ্গে ডিজাইনার প্যান্ট। গলার বড় লকেটের ওপর আটকে রাখা চশমা। অনুষ্ঠানে তাঁর স্টাইল স্টেটমেন্ট ছিল সবার থেকে থেকে আলাদা। রণবীর সিংহের সঙ্গে তুলনা টানতে একটু লজ্জা পেয়ে তিনি বললেন, 'ব্যাপারটা ঠিক তেমন না, থিমের সঙ্গে মানানসই পোশাক পাচ্ছিলাম না। হঠাৎ অনিন্দিতার (অনিন্দিতা বসু) এই জ্যাকেটটা পছন্দ হল। আলমারি থেকে নিয়ে পরে চলে আসলাম। এখনও জানে না কিন্তু, দেখলেই রাগ করবে'... হেসে ফেললেন সৌরভ দাস। 

তিনি চর্চিত অভিনেতা, বিতর্কিতও বটে। ব্যক্তিগত জীবন ও পছন্দ নিয়ে একাধিকবার নেটিজেনদের ট্রোলিং-এর স্বীকার হয়েছেন সৌরভ। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় স্কার্ট পরে ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। এমন পোশাক নির্বাচন করতে কী বিশেষ সাহস লাগে? এবিপি লাইভকে সৌরভ বলছেন, 'আমি নেটিজেনদের কথা ভেবে অভিনয়ে আসিনি। আমার যেটা ভালো লাগে সেটাই করি। তাতে মানুষ আমায় ভালোবাসেন, আবার ট্রোলিং-ও করেন। সবেরই অধিকার আছে তাঁদের। তবে আমার জীবনটা আমি আমার মতো করেই কাটাব। আমারও তো সেই অধিকার আছে।'

সামনেই একাধিক ছবির মুক্তি, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে নতুন ছবির শ্যুটিংও। সৌরভ বলেন, 'সামনের মাসেই আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে 'অল্প হলেও সত্যি'। এসভিএফের 'রুদ্রবীণার অভিশাপ' সিরিজটা মুক্তি পাচ্ছে। 'কাটাকুটি' বলে একটি সিরিজও মুক্তি পাচ্ছে। সানি রায়ের 'বিষাক্ত মানুষ'-এর শ্যুটিং চলছে। কোনও চরিত্রের জন্য যে কনও অভিনেতাকেই হোমওয়ার্ক করতে হয়। সৌরভের ক্ষেত্রে সেই পদ্ধতিটা ঠিক কী? সৌরভ বলছেন, যখন থেকে চিত্রনাট্য পাই তখন থেকেই চরিত্রটা নিয়ে ভাবা শুরু হয়ে যায়। তবে আমরা এতটা সময় বা টাকা কোনোটাই পাই না যে দুটো চরিত্রের মধ্যে ৬-৮ মাসের একটা বিরতি নেব। আমি আমার আসেপাশের মানুষদের মধ্য়েই চরিত্র খুঁজি, তাঁদের থেকেই শিখি। আর বাকিটা কল্পনা।

একাধিক ওয়েবসিরিজে কাজ করেছেন সৌরভ। করোনা পরিস্থিতি মানুষ আরও বেশি করে ওয়েব প্ল্যাটফর্মের দিকেই ঝুঁকছেন। সিনেমার ক্ষেত্রে এই প্রবণতা কী বিপদ ডেকে আনতে পারে? সৌরভ বলছেন, 'বর্তমানে পৃথিবীর বুকে যা চলছে সেটা খারাপ। মানুষ সিনেমাহলে যেতে পারছেননা বলেই মোবাইল, ল্যাপটপকে বিনোদনের মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন। কেবল বাংলা কেন, অনেক বড় বলিউড ফিল্মও ওটিটিতে মুক্তি পাচ্ছে। তবে আমরা সবাই চাই পৃথিবীটা ঠিক হয়ে যাক। সিনেমা, ওয়েবসিরিজ, ধারাবাহিক সব নিজের নিজের রাস্তায় চলুক। এদের কারও সঙ্গে কারও তো বিরোধ নেই।'

কেবল অভিনয় নয়, রাজনীতিতেও নাম লিখেয়েছেন সৌরভ। নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। আপাতত অবশ্য সক্রিয় রাজনীতি থেকে একটু দুরে সরে, শ্যুটিংয়েই ব্যস্ত সৌরভ। দুটো একসঙ্গে চালাতে হলে? অভিনেতা একটু ভেবে বললেন, 'বেশ কঠিন সেটা। আমি থিয়েটার ছেড়েছিলাম সেইজন্যই। দুটো কাজ একসঙ্গে করতে আমার একটু সমস্যা হয়। অভিনয় আমার প্যাশন। আমি এটার জন্য বাঁচি। আমার বাবা-মা বাঁচে আমার এক একটা চরিত্রের জন্য। বয়সের সঙ্গে সঙ্গে হয়তো অভিনয় নিয়ে আমার পাগলামিটা কমবে। তখন আমি সক্রিয় রাজনীতির কথা ভাবব।' অনেক সহকর্মীই রাজনীতি আর অভিনয় সামলাচ্ছেন একসঙ্গে। তাঁদের মধ্যে কেউ কী সৌরভের অনুপ্রেরণা? এক মুহূর্তও না ভেবে সৌরভ উত্তর দিলেন, 'সায়নী। সবসময় যে বড় কারও কথা বলতে হবে এমন নয়। সায়নী ঘোষ আমার অনেকদিনের বন্ধু, আর অবশ্যই, সবসময়ের অনুপ্রেরণা।'

এমন কোনও স্বপ্নের চরিত্র রয়েছে যাতে অভিনয় করতে চান? 'জোকার..  ওই চরিত্রে অভিনয় করা আমার চিরকালের স্বপ্ন', একটু হেসে বললেন সৌরভ।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget