এক্সপ্লোর

Mother's Day Exclusive: 'মা পাশে আছে.. ব্যাস, এটুকুই যথেষ্ট'

সদ্য নিভৃতবাস কেটেছে। করোনা কাটিয়ে সুস্থ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আর বাবা-মা। আজ মায়েদের দিন, মাতৃদিবস। দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে মায়ের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি। মা-মেয়ে নয়, দুই বন্ধু যেন...'একদম.. মা তো আমার কাছে বন্ধুই বেশি' হাসতে হাসতে বললেন ছোটপর্দার 'রানিমা'।

'মা পাশে আছে.. ব্যাস, এটাই যথেষ্ট'

 

কলকাতা: সদ্য নিভৃতবাস কেটেছে। করোনা কাটিয়ে সুস্থ অভিনেত্রী দিতিপ্রিয়া রায় আর বাবা-মা। আজ মায়েদের দিন, মাতৃদিবস। দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়ায় জ্বলজ্বল করছে মায়ের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি। মা-মেয়ে নয়, দুই বন্ধু যেন...'একদম.. মা তো আমার কাছে বন্ধুই বেশি' হাসতে হাসতে বললেন ছোটপর্দার 'রানিমা'।

অনেক ছোটবেলায় মাকে হারিয়েছেন দিতিপ্রিয়ার মা সুদীপ্তা রায়। মেয়ের কাছে সেই গল্পও করেছেন বহুবার। দিতিপ্রিয়া বলছেন, 'আমার দিদা ছোটবেলায় মারা যান। আমার মা বড় হওয়ার সময় মায়ের সঙ্গ পাননি। সবসময় মায়ের মুখে শুনেছি মা না থাকার কষ্টটা কী! উপলদ্ধি করেছি সেটা। তাই মা আছে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মা আছে... ব্যাস।'

পড়াশোনা আর অভিনয়, দুইই সমানভাবে সামলাচ্ছেন দিতিপ্রিয়া। স্কুলের গন্ডি পেরিয়ে পা রেখেছেন কলেজে। যদিও করোনা পরিস্থিতির জন্য স্বাভাবিক কলেজ জীবনের স্বাদ থেকে এখনও বঞ্চিত অষ্টাদশী দিতিপ্রিয়া। সেইসঙ্গে সমানতালে চলছে বড়পর্দা আর ছোটপর্দায় অভিনয়। প্রত্যেকটা কাজেই দিতিপ্রিয়ার সাপোর্ট সিস্টেম মা। এখনও পর্যন্ত মায়ের থেকে পাওয়া সেরা উপহার কী? পর্দার রানিমা বললেন, 'আমার আর মায়ের সম্পর্ক এমন উপহার দেওয়া নেওয়ার চেয়ে অনেক বেশি কিছু। মা নিজের কথা না ভেবে যে সবসময়, সব মুহূর্তে আমার পাশে থাকে এটাই তো সেরা উপহার আমার কাছে।' 

আজকের দিনটার জন্য বিশেষ কী পরিকল্পনা রয়েছে? দিতিপ্রিয়া বললেন, 'তেমন বিশেষ কিছু নয়। আজ আমি আর মা বেরবো একটু গাড়ি নিয়ে। বাবুঘাট যাব। এটা হয়তো এমন কিছু না, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার আর মায়ের কাছে খুব স্পেশাল।'

মায়ের সঙ্গে সময় কাটিয়েই মাতৃদিবস পালন দিতিপ্রিয়ার। বললেন, 'তবে কেবল আমার মা নয়, কঠিন এই পরিস্থিতিতে সবার মায়েরাই ভালো থাকুক। প্রত্যেকের মায়ের যে প্রত্যেকের জীবনে সবচেয়ে বিশেষ মানুষ।' আর দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম স্টোরি বলছে, 'প্রত্যেকটা দিনই আমার জন্য মাদার্স ডে। তোমার বাবি তোমায় খুব ভালোবাসে মাম্মা'।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget