এক্সপ্লোর

'চিনেবাদাম খেতে খেতে প্রেম করিনি, লং ড্রাইভে গিয়েছি প্রচুর'

প্রযোজনা এবং অভিনয়, চিনেবাদাম খেতে খেতে এই দুই ভূমিকাই দিব্যি সামলাচ্ছেন তৃষা ওরফে এনা সাহা।

কলকাতা: প্রযোজনা এবং অভিনয়, চিনেবাদাম খেতে খেতে এই দুই ভূমিকাই দিব্যি সামলাচ্ছেন তৃষা ওরফে এনা সাহা। শুরু হয়ে গিয়েছে তাঁর নতুন ছবি 'চিনেবাদাম'-এর শ্যুটিং। এই ছবির হাত ধরেই নতুন জুটি পাচ্ছে টলিউড। এনার বিপরীতে এই ছবিতে দেখা যাবে যশ দাশগুপ্তকে। শ্যুটিংয়ের প্রথম শট দেওয়ার আগেই এবিপি লাইভের মুখোমুখি হয়ে পর্দার ও পর্দার বাইরের চিনেবাদামের নস্ট্যালজিয়া শোনালেন 'তৃষা'।

নতুন ছবি, নতুন জুটি, কতটা আশাবাদী অভিনেত্রী ও প্রযোজক? এনা বলছেন, 'আমার চরিত্রটা খুব সাদামাটা। যেমন আর ৫টা মেয়ে হয়, তেমনই। রোজকার জীবনের মত অভিনয় করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে ভালোলাগারও। এর আগে যশের সব বাংলা ছবির গান আমি শুনেছি। এসওএস কলকাতায় ওর সঙ্গে কাজও করেছি। তবে সেখানে আমাদের চরিত্র প্রেমিক প্রেমিকার ছিল না। এই প্রথম আমরা একে অপরের বিপরীতে অভিনয় করব, রোম্যান্টিক গানও থাকছে। দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

চিনেবাদাম মানেই ছোটবেলার নস্ট্যালজিয়া। নোনতা এই খাবারটিতে নিয়ে কোনও মিষ্টি স্মৃতি আছে এনার? হাসতে হাসতে অভিনেত্রী বললেন, 'আমার মামারবাড়ি ডায়মন্ড হারবারে। সেখানে একবার সপরিবারে 'হোম অ্যালোন' ছবিটা দেখতে গিয়েছিলাম। সেসময় ওখানের সিনেমাহলে পপকর্ন পাওয়া যেত না। চিনেবাদাম আর মুড়ি পাওয়া যেত। আমরা সেটা খেতে খেতেই গোটা সিনেমাটা দেখেছি। শেষে লাইট জ্বলার পর দেখলাম, আমাদের পায়ের কাছে একটা চিনেবাদামের খোসার পুরু আস্তরণ হয়ে গিয়েছে। আমার চিনেবাদাম বলতে ওই দৃশ্য়টাই প্রথম মনে পড়ে।' আর চিনেবাদাম খেতে খেতে প্রেম? ঠোঁট উল্টে এনা বললেন, 'নাইন-টেন অবধি তো পড়াশোনা আর টিউশান, প্রেম করার সময়ই পাইনি। স্কুল শেষ হওয়ার পর আমার প্রথম প্রেম শুরু। তবে তার সঙ্গে কখনও চিনেবাদাম খাইনি। ড্রাইভে গিয়েছি প্রচুর।'

করোনা পরিস্থিতিতে বড়সড় ধাক্কা খেয়েছে বিনোদন জগত। এই পরিস্থিতিতে প্রযোজনা কতটা বিপজ্জনক? এনা বলছেন, 'যদি নিজে আত্মবিশ্বাসী না হই, গোটা টিমকে সাহস দেব কী করে? আমরা, টিম চিনেবাদাম ভীষণ আত্মবিশ্বাসী। আমি তেমনই একটা গল্প পছন্দ করেছি যেটা মানুষের ভালো লাগবে। মন প্রাণ দিয়ে, কঠিন পরিশ্রম করে কাজটা করার চেষ্টা করছি।

পর্দার তৃষার সঙ্গে বাস্তবের এনার মিল কতটা? অভিনেত্রী বলছেন, 'তৃষা খুব সাদামাটা একটা মেয়ে। ওর কাছে টাকা, সাফল্যের চেয়েও বেশি জরুরি খুশি থাকা। ও চায় না ওর প্রেমিক ওকে দামি উপহার দিক, বরং চায় ওকে একটু ঘুরতে নিয়ে যাক, সময় দিক। তৃষা খুব সহজে খুশি হয় আবার খুব অল্পেই কষ্ট পায়। এই গল্পটা একেবারেই এই প্রজন্মের। তবে হ্যাঁ, এনার সঙ্গে তৃষার একটা বড় মিল বল, দুজনেই ফোন অপছন্দ করে। আমি সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে একেবারেই পছন্দ করি না আজকাল। আমার সোশ্যাল মিডিয়ায় দেখার জন্য একটা টিম আছে।'

সোশ্যাল মিডিয়ায় কমবেশি ট্রোলিংয়ের শিকার হতে হয় নায়ক নায়িকাদের। এই অভিজ্ঞতা রয়েছে এনারও। নিজেকে সামলান কী করে? এনা বলছেন, আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সময় কাটাই না। তবে মাঝেমধ্যে খারাপ কমেন্ট চোখে পড়লে মনখআরাপ হয়। তবে যদি কিছু মানুষ খারাপ বলেন, কিছু মানুষ ভালোও বলেন। তবে এই সমালোচনাটা আমার ক্ষেত্রে নিজেকে আরও ভালো করে তুলতে সাহায্য করে। যারা আমায় দেখে বিরক্ত হয়, আমি তাই তাদেরও ভালোবাসি।' 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget